02/05/2026
৭৯৯৯/- টাকায় কাশ্মীর ভাবা যায়, কাশ্মীর নিজেই ভাবে যে এরা কারা রে ভাই 😂😂। এই নিয়ে প্রতি নিয়ত চলছে ট্যুরিজম ইন্ডাস্ট্রি এর খারাপ অবস্থা। মানে দিঘা তে ১০০০-১২০০ টাকা প্রতিদিন একটা রুম এর পিছনে যায়। আবার ট্রেন টিকিট নিয়ে, খাওয়া দাওয়া নিয়ে, কাশ্মীর ট্রিপ চলছে। সিল্ক রুট এ ৫০০-৬০০ ফুডিং লজিং করে করে সিল্ক রুট শেষ হয়েছে, এবার পুরোপুরি কাশ্মীর কেও শেষ করতে চলেছে। এরা নাকি আবার তাবর তাবড় ট্র্যাভেল এজেন্ট, শুধু ডায়ালগ এ ভর্তি এদের মুখে। ভাই বলি কি একটা কাজ কর যে ফ্রী তে ঘুরিয়ে নিয়ে আয় সেটা অন্তত মানুষের সেবা হিসেবে কাজে দেবে, এই ভাবে লোকেদের লোভ দেখিয়ে নিয়ে করো না, লোকেদের বিভ্রান্ত করো না। আর আমাদের এই ট্যুরিজম ইন্ডাস্ট্রি কে নোংরা করো না এমনি তেই বাজে একটা নাম আছে। কিছুদিনের জন্য এসে পার্মানেন্ট লোকেদের খারাপ করো না। আর যারা যারা এই ভাবে ওদের কথায় পা দিচ্ছেন একবার ভেবে দেখবেন যে আপনার বাড়িতে সবজি কিনতে কত টাকা খরচ হয় তাহলেই পরিষ্কার হয়ে যাবে। আপনারা অনেক কিছু বেশি জানেন তাই নিজের জ্ঞান টা কাজে লাগিয়ে তারপর ডিসিশন নিন। ধন্যবাদ।
সংগৃহীত..
゚