04/09/2023
🌿সিটং🎎
🐲দর্জিলিং জেলার কার্শিয়াং মহকুমার মধ্যেই 4000ft উচ্চতায় অবস্থিত সবুজ পাহাড়ে ঘেরা ছোট্ট একটি লেপচা জনপদ হলো এই সিটং যেখানে বছরের যেকোনো সময়েই ঘুরে আসা যেতে পারে।
🚗শিলিগুড়ি থেকে থেকে মাত্র 65km দুরে,2 ঘন্টার রাস্তা অতিক্রম করলেই আপনি পৌছে যাবেন কমলালেবুর গ্রাম সিটং এ। তবে হ্যা! কমলালেবু দেখার সেরা সময় হলো শীতকাল(নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত)। এই সময় কমলালেবুর বাহার গ্রামটিকে আরো বেশি আকর্ষণীয় করে তোলে পর্যটকদের কাছে।
🏡ছবির মতো এই গ্রামে আপনি মন হারানোর অনেক রসদ খুজে পাবেন।
💁যেমন ধরুন-
আকাশ ভরা মেঘ আর মেঘের মাঝে পাহাড়।
পাহারি রাস্তায় এবং গ্রামের প্রতিটি বাড়ির আনাছে-কানাচে রঙিন ফুলের পাশাপাশি কমলালেবু গাছের সমাহার।
কমলালেবু বাগানের মাঝখান দিয়ে বড়ো বড়ো পাথুরে বোল্ডারের গা দিয়ে বয়ে চলা রিয়াং দামাল নদী।
পাহাড়ি রাস্তার ধারে দুপাশ জুড়ে পাইন গাছের সমাহার।
এছাড়াও রয়েছে কিছু রোমাঞ্চকর অভিজ্ঞতা- পাহাড়ি নদীতে স্নান,নদীর বুকে বাম্বু চিকেন,পাহাড়ি নদীর জীবন্ত মাছের স্বাদ, রাতের বেলায় উজ্জ্বল তারায় ভরা আকাশের নিচে বারবিকিউ এর উষ্ণতা,আরও কত কি!
❤️সব মিলিয়ে এ এক অসাধারণ সুন্দর পাহাড়ি গ্রামের রোমাঞ্চকর অভিজ্ঞতা যা আপনার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে।💚
🕵️আশেপাশের দর্শনীয় স্থান: পাঞ্ছপোখরি,লাটপানচার,মংপু রবীন্দ্রভবন,অহলধারা ভিউ পয়েন্ট,রিয়াং নদী,নামথিং লেক,চা বাগান,কমলা বাগান,টেগোর মিউজিয়াম সমস্ত দিনের দিনই ঘুরে আসা যায়।
তবে বেশি দৌড়ঝাপ না করতে চাইলে শুধুমাত্র প্রকৃতির নির্জনতাকে উপলব্ধি করতে চাইলে আপনার কাছে সেরা ঠিকানা হবে এই সুন্দর ছবির মতো গ্রাম সিটং।
⛺️হোমস্টে তে থাকা খাওয়া খরচ/Tariff:
@1500/- টাকা জন প্রতি
🍛এর মধ্যে সকালের চা,ব্রেকফাস্ট,মধ্যাহ্নভোজ,সন্ধ্যা স্নাক্স এবং রাতের খাবার অন্তর্ভুক্ত রয়েছে।
🔥সামনে আছে লন, ব্যবস্থা আছে বোনফায়ারের(অতিরিক্ত খরচে)।
🚘রিসার্ভ গাড়ির খরচ: নিউ জলপাইগুড়ি অথবা শিলিগুড়ি থেকে হোমস্টে পর্যন্ত ছোটো রিসার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) 3500/- টাকা এবং বড়ো রিসার্ভ গাড়ির ভাড়া (আনুমানিক) 4000/- টাকা।
💁🏻♂️Booking Contact Details:
☎️Call/Whatsapp:
6291012024 / 9804176701 / 9647921592
📧Email: [email protected]
⚡️Follow the below facebook
👉group link:
https://www.facebook.com/groups/1119257942185104/...
👍Page link: https://www.facebook.com/DiscoverTheUnknownBeauty/
🎬Youtube Link:
https://youtube.com/
#সিটং