Finding Felu

Finding Felu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Finding Felu, Tour guide, KOLKATA.

Om Travel-ayeh Namah !! My Blogging Journey Starts.. If interested, do check back, at your leisure :)
09/08/2024

Om Travel-ayeh Namah !! My Blogging Journey Starts.. If interested, do check back, at your leisure :)

But firstly … Who the hell is this guy?? People need that one motivation in life, to struggle through the daily chores, to just survive the...

16/04/2024

Inviting 21 of my ... You show some interest, and I will show more, Promise :) :P

Deep Bhattacharya | Solo Traveller | 🇮🇳16/36 🇬🇧78/78 🇺🇸1/50 🇨🇦1/13 🌍61/193 🗺️4/7 | Co-Founder: Walk Calcutta Walk

15/04/2024

If and when I reach 50 (Flags, not Age ! Duh!!) shall I start a page (Agaaain)? Will you guys follow? :) :P

Kuch Toh Logo Kahengey, Logo Ka Kaam Hai Kehna !I think I am finally settling down for this! Good? Bad?রাস্তায় দেখা হলে...
08/03/2024

Kuch Toh Logo Kahengey, Logo Ka Kaam Hai Kehna !
I think I am finally settling down for this! Good? Bad?
রাস্তায় দেখা হলে ও “Living On A Backpack” দা বলেও ডাকতে পারেন 😬🌍❤️

কত কী ঘটে যাহা তাহা 😬🥹Instagram subscribers পাই না কেন আহা!  😫
20/02/2024

কত কী ঘটে যাহা তাহা 😬🥹
Instagram subscribers পাই না কেন আহা! 😫

Anyone interested to join our Travel WhatsApp group, do follow the below link.. for chatters and exchanges on Travel ide...
11/01/2024

Anyone interested to join our Travel WhatsApp group, do follow the below link.. for chatters and exchanges on Travel ideas ✈️🌍❤️

WhatsApp Group Invite

Ever great full to you ALL, on reaching the first milestone of the 500 subs, purely on the “friends qouta🤣”! Now, please...
05/01/2024

Ever great full to you ALL, on reaching the first milestone of the 500 subs, purely on the “friends qouta🤣”! Now, please use the “friends and family quota🥹” for the 1000 subs milestone 😎😉❤️❤️

THANK YOU is an understatement Malay দা 🙌🏻❤️ (“আজকাল” চুরি জোচ্চুরি না করেও খবরের কাগজে নিজের নাম দেখে, আমি যারপরনাই আপ্...
02/01/2024

THANK YOU is an understatement Malay দা 🙌🏻❤️
(“আজকাল” চুরি জোচ্চুরি না করেও খবরের কাগজে নিজের নাম দেখে, আমি যারপরনাই আপ্লুত 🥹😎🤣🤣) 🌍

So... can I get those precious 46 subscribers by '23, to reach the first milestone of 500 :)         Meanwhile, Slovakia...
17/12/2023

So... can I get those precious 46 subscribers by '23, to reach the first milestone of 500 :)
Meanwhile, Slovakia series ongoing; do share your digital footprints .. stories from 14 more awaits, before I restart again (soon) !
Channel link in the comment section

23/07/2020

টিনটিনীয় উপলব্ধি সিরিজ - একটি Finding ফেলু নিবেদন

উপলব্ধি ২ - ড্রাগন ও ছিন্নমস্তা
------------------------------------------
ফেলুবাবু বললেন আজকাল যেমন ওয়েব সিরিজের ট্রেলার, টিজার বেরোয় দর্শকের মনে সুড়সুড়ি দেওয়ার জন্য তেমনি লেখার শুরুতে পাঠকদের একটা প্রশ্ন ছুড়ে দিতে। তা আমার ধারণা এই প্রশ্নটা শুনে বেশির ভাগ পাঠকই মাথা চুলকাবেন .. তবুও
ফেলুবাবুর কথা, তাই জুড়ে দিলাম, বলুন তো দেখি পুন্ডরীক, কোকোনদ আর ইন্দীবর মানে কি?

ভনিতা ছেড়ে আসল কথায় আসি, ল্যান্ড অফ ব্ল্যাক গোল্ড পড়বার পর থেকে, এই বুড়ো বয়সে টিনটিনের গল্প ভালো লাগছে শুনে, তপেশ ভাই ফুল সেট পাঠিয়ে দিয়েছে আমায় ক্যুরিয়ার করে l

তারই একখানা নিয়ে সবে পাতা ওল্টাতে আরম্ভ করেছি, আর প্রথম ছবিটাই যাকে বলে উফ্... টিনটিন কি শেষমেষ আমাদের এই উত্তর কলকাতাতেও ঘুরে গ্যাছে নাকি মশাই। একটা মন্দিরের ছবি, দেখেতো আমার মনে হল রাজা দিনেন্দ্র স্ট্রিটের জৈন মন্দিরের আদলে আঁকা, এ্যাথেনিয়ামের তুলসী বাবু যখন কলকাতায় থাকতেন ( রিটায়ারমেন্টের পরে তো উনি গোঁসাইপুরে চলে যান) তখন গড়পাড় থেকে প্রায়ই হেঁটে হেঁটে যেতাম ওনার বাসায় ওই চা আর বেগুনি সহযোগে আড্ডার জন্য .. , তা ওই মন্দিরটা পেরিয়েই যেতে হতো তো... বইতে অবশ্য দেখছি জায়গাটার একটা অদ্ভূত নাম দিয়েছেন হার্জ সাহেব... গায়েপাজামা, ( আমি ভ্যাঙ্কুয়ারের ভ্যাম্পায়ার নাম দিলেই ফেলুবাবুর যতো সমস্যা অথচ দেখুন হার্জ সাহেবের নামকরণের স্টাইল ) ওখানকার মহারাজার অতিথি হয়ে রয়েছে টিনটিন l ফেলুবাবু অবশ্য ফোনে বললেন জৈন টেম্পেলগুলোর আর্কিটেক্চারের কিছু কমন ফিচার আছে, আর তাই হয়তো বইয়ের ছবি একই রকম লাগছে। ফেলুবাবু যাই বলুন না কেন, আমি বলছি আপনাদের.. দিস ইজ হাইলি সাসপিসাস... আমার বিশ্বাস হার্জ সাহেব এসেছিলেন আমাদের এই উত্তর কলকাতায়, আপনারা নিজেরাই পারলে দেখুন না ছবি গুলো (হ্যাঁ মশাই জানি এই লকডাউনের মধ্যে, রাজা দিনেন্দ্র স্ট্রিটে যাওয়া মুস্কিল, আর তাই তো Finding ফেলু টিমের ছেলে ছোকরারা ছবি জোগাড় করে এনেছে) ।

পাতা ওলটাতে ওলটাতে চোখ আটকে গ্যালো একটা ছোট্ট ছবিতে। একটা জাহাজের ছবি, টিনটিন উঠবে ওই জাহাজে.. কিমআশ্চর্যম জাহাজের নাম কিনা S S Ranchi , ছবিটা চোখের কাছে এনে দেখলাম হ্যাঁ ঠিকই দেখছি, গন্তব্য বোমবাই! আর সেই জাহাজ ছাড়ার পরেই টিনটিন পড়ল বোমবেটেদের খপ্পরে l বুঝুন ব্যাপারটা.. আমার তো ক্যামন একটা ইয়ে.. মানে ওই আর কি... তা রাঁচির কথায় মনে পড়লো সেবার আমরা থ্রি মাস্কেটিয়ার্স রাঁচির অ্যাম্বার হোটেলে এক রাত কাটিয়ে তারপর গেছিলাম হাজারিবাগ... তারপর তো সেই ছিন্নমস্তা নিয়ে... আপনারা সে খবর ভালো করেই জানেন l কিন্তু বলছি মশাই এ আমার কল্পনা শক্তি না টেলিপ্যাথি, রাঁচির থেকে ছিন্নমস্তার কথা মাথায় যেই এলো ওমনি দেখছি টিনটিনর বইতে ইয়া বড়ো এক তরওয়াল দিয়ে এক বিচ্ছু টিনটিনের মস্তকটাই ছিন্ন করার চেষ্টা করছে, বলে কিনা 'I only have to cut your head off!'... তা টিনটিনেরওতো মগজাস্ত্র ফেলুবাবুর মতোই তীক্ষ্ম, আর কাজেই ছিন্ন মস্তক করা কি এতই সোজা।

আমি তো এদিকে টিনটিন আর আমাদের অ্যাডভেঞ্চারের মিল বের করার খেলায় মেতে উঠেছি, ফ্ল্যাশব্যাকে মনে পড়লো আমাদের কাহিনীর মহেশ চৌধুরীর সংকেতের সাহায্যে কথা বলার অভ্যাস, ওনার ডায়েরির নানান হেঁয়ালি সমাধান করেই তো ফেলুবাবু সেবার কেল্লাফতে করলেন। আর কি কাকতালিও ব্যাপার... গল্পের টিনটিন ও কিন্তু সংকেত উদ্ধার করেই খোঁজ পেয়ে গ্যালো সাংঘাইয়ের কুখ্যাত আফিঙের আড্ডা l

কি এইবারে নিশ্চয়ই বুঝে গেছেন কোন বইটা দেখছি আমি, হে হে ঠিকই ধরেছেন দ্যা ব্লু লোটাস্... তাহলে এই বারে ঝটপট বলে ফেলুন দেখি ফেলুবাবুর দেওয়া ট্রেলারের প্রশ্নখানা।

আর একটা কথা বলে আজকের মতো শেষ করি, আমি কিন্তু আরো কয়েকটা অদ্ভূত মিল খুঁজে পেলাম আমাদের ছিন্নমস্তা অভিযান আর টিনটিনের ইন্দীবর-এ... এই দেখেছেন ছি ছি মুখ ফসকে.. বলেই ফেললাম l

ঠিক আছে আর কোনো কথা নয়.. বাকি মিল গুলো খুঁজে পেলে জানাবেন আমাকে... আর একটা প্রশ্ন ওই যে জাহাজের নামের শুরুতে S S, ওইটা কি কিছু জানেন.. খোঁজ পেলে একটু প্লিজ জানাবেন.. সব কিছু কি আর ওনাকে জিজ্ঞেস করা যায়?

আর কোনও প্রশ্ন নয়। খালি একটা কথা, তপেশ ভাই বলছিল ছিন্নমস্তা নাকি ওয়েব সিরিজ হচ্ছে, তা কবে দেখাবে জানেন নাকি আপনারা? ইশ দেখেছেন আবার প্রশ্ন করে ফেললাম.. ছি ছি.. তবে কি জানেন ফেলুবাবু কে নিয়ে প্রশ্ন করাই যায়, কি বলেন আপনারা?

19/07/2020

Happy Birthday আক্কেল গুড়ুম
জটায়ু

সত্যি বলতে কি ঘটনাটা জানতে পারার পরে, আমার বেশ অভিমান হল ফেলুবাবুর ওপর। এত বছরের সম্পর্ক, কত অভিজ্ঞতা এক সাথে.. আর এই বিষয়ে কথা হয় নি, সেরকমও নয়.. উনি নিজেই তো প্রসঙ্গ তুলেছেন.. কিন্ত এ কথা তো কোনোদিন জানাননি, তবে কি ইয়ে মানে .. আচ্ছা তপেশ ভাই কে একবার জিজ্ঞেস করে দেখতে হবে তাহলে আমার সঙ্গে আলাপ হওয়ার বছর দু তিন আগেই তো উনি অল ইন্ডিয়া রাইফেল কম্পিটিশনে ফার্স্ট হয়েছিলেন, আর তার পর থেকেই ওনার আছে ওই জিনিসটা। সেবার পোখরান স্টেশন এ রাত্রি বেলা ট্রেনের জন্য অপেক্ষা করছি আমরা তিন জন, উনি প্রখর রুদ্র ভোজালি ব্যবহার করে কিনা জিজ্ঞেস করে আমায় খোঁচা দিলেন, আর আমিও মশাই দিলুম বলে ঠাঁই ঠাঁই ঠাঁই ঠাঁই ঠাঁই ঠাঁই... আর তার পরেই তো উনি পকেট থেকে বের করে আমার মুখের সামনে ধরে দেখালেন ওনার সেই কোল্ট .৩২ খানা । আপনারা তো জানেন সে কথা, আমায় দেখালেন কোনটা ট্রিগার কোনটা হ্যামার.. উপদেশও দিলেন বোর, ক্যালিবার, মেক, মডেল এই সব সমন্ধে জেনে তবেই লিখতে হবে।

পুলক (ঘোষাল) র ভাইঝি, তৃণা থাকে আমার বাড়ির দুটো বাড়ি পরে, ফিল্ম স্টlডিজ পড়ে, বেশ চট পটে চালাক চতুর টাইপ বলেই তো মনে হয় , অনেক বই পত্র পড়ে ( আমার সবকটা বই পড়েছে ) , নানান জিনিসের খোঁজ খবর ও রাখে। গতকাল এসেছিল আমার এখানে, ওর মা সর্ষে ইলিশ বানিয়ে পাঠিয়েছিলেন ওর হাতে, কথায় কথায় বললো পুলকের নতুন ওয়েব সিরিজ 'বন্দুক আপনা আপনা' রিলিজ করেছে। সেই প্রসঙ্গেই বললো ওরা দুই বন্ধু মিলে একটা ছোট্ট ডকুমেন্টারি বানাবে রিভলভার নিয়ে, তাই নিয়ে রিসার্চ করছে।

আর সেখানে আসবে স্যামুএল কোল্টের কথা , যার নামে এই রিভলভার। তৃণাও দেখলাম ওর কাকা পুলকের মতোই নাটুকে, আমায় জিজ্ঞেস করে কিনা বলুন দেখি লাফিং গ্যাসের সঙ্গে আপনার ঠাঁই ঠাঁই ঠাঁই এর কি সম্পর্ক? নেহাত হাতে করে ইলিশ মাছ এনেছে নাহলে তো আমি তখনই পত্রপাঠ বিদায় করে দিতাম মশাই.. আমার সঙ্গে মশকরা?

কিন্তু এর পর ও যা সব খবর দিলো তাতে তো আমার ওই যাকে বলে আইজ পুরো গন স্ট্রেইট আপ টু কপাল.. বলে কিনা স্যামের যখন ষোলো বছর বয়েস তখন ইস্কুল থেকে তাড়িয়ে দেয় (গুণধর ছেলে আর কি) , আর বাপ ছেলেকে জীবনের শিক্ষা দেওয়ার জন্য জাহাজ কোম্পানি তে চাকরি করে দিলো। সালটা ১৮৩০, কর্ভো নামের এক জাহাজ ছাড়ল বস্টন থেকে, গন্তব্য কলকাতা.. ভায়া লিভারপুল লন্ডন.. তাতে রয়েছে সদ্য পাতলা দাড়ি ওঠা স্যাম কোল্ট। ছোকরার মাথায় বারুদ, বন্দুকের ভূত আগেই ছিল.. ওই সব করতে গিয়েই নাকি ইস্কুল থেকে তো তারালো। তা যাই হোক জাহাজের দীর্ঘ যাত্রাপথেই নাকি এই ঘোরানো রিভলভারের কথা প্রথম মাথায় আসে কোল্টের.. জাহাজের কল কব্জা, চাকা আর ক্লাচ দেখে। আর তারপর আমেরিকা ফিরে বানিয়ে ফেললো কাঠের মডেল রিভলভার, কয়েক বছর বাদেই নিলো পেটেন্ট আর তার ও পরে শুরু হল কারখানাতে তৈরি হওয়া। সেই কোম্পানি আজ এত বছর পরেও বানিয়ে চলেছে ঠাঁই ঠাঁই ঠাঁই ঠাঁই... ভাবুন ব্যাপারটা...

আর লাফিং গ্যাস বলছি মশাই.. তা পেটেন্ট নিতে তো টাকা লাগবে, সেই টাকা জোগাড় করার জন্য তরুণ তুর্কি কোল্ট সারা আমেরিকা ও কানাডা ঘুরে ঘুরে শুরু করেছিলো লাফিং গ্যাস নিয়ে প্রদর্শনী ও সভা সমিতি... ওই এখন যাকে বলে ফান্ড রেইসিং আরকি.. আর সে সব প্রদর্শনী তে ভিড় ভালই হত, তখন সবে বাজার এ এসেছে এই লাফিং গ্যাস.. আর সেই সব সভার বিজ্ঞাপনে নাম যেত ডঃ কোল্ট অফ ক্যালকাটা!

এই সব শুনে তো মশাই আমার কি রকম একটা ইয়ে ইয়ে হচ্ছে.. আর ফেলুবাবুর ওপরে অভিমান.. আমায় যতোই খোঁচা দিন কম জানি বলে... কিন্তু ওনার তো আগেই আমায় বলা উচিৎ ছিল এই ব্যাপারটা.. তাই নয় কি বলুন আপনারা? তৃণা বাড়ি যাওয়ার আগে বললো আজ নাকি কোল্ট সাহেবের Happy Birthday!

কৃতজ্ঞতা :
Museums Victoria
https://collections.museumsvictoria.com.au/articles/2444
আবহসঙ্গীত - চার্লি কুক
https://youtu.be/Bt8h-4dZI6Q

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Finding Felu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Finding Felu:

Share

Category