Shamani Unbound

Shamani Unbound A Traveller,
learning the art of story telling.

Khandadhar Nature Camp in Odisha is the perfect place if you want to immerse yourself in the greenery and waterfalls.   ...
06/08/2026

Khandadhar Nature Camp in Odisha is the perfect place if you want to immerse yourself in the greenery and waterfalls.

Few days by the water, forest and all things earthy..Debrigarh Nature Camp, Odisha
31/07/2026

Few days by the water, forest and all things earthy..

Debrigarh Nature Camp, Odisha

Do you want the perfect destination for your next monsoon getaway?
27/07/2026

Do you want the perfect destination for your next monsoon getaway?

বিষ্ণুপুর - মুকুটমণিপুরপর্ব ৪:তৃতীয় দিন সকালে জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ড্যামের উদ্দেশ্যে। এখান থেকে একটি বো...
24/07/2026

বিষ্ণুপুর - মুকুটমণিপুর
পর্ব ৪:

তৃতীয় দিন সকালে জলখাবার খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম ড্যামের উদ্দেশ্যে। এখান থেকে একটি বোট রাইড হয়। Shared Boat ride এ মাথাপিছু ১০০ টাকা, এবং প্রাইভেটের জন্য পুরো নৌকোর ভাড়া ৭০০ টাকা। এই নৌকা ভ্রমণটি খুব সুন্দর। পুরো রাইডটি করতে ৩ ঘণ্টা সময় লাগে। এই তিন ঘণ্টায় নদীর সঙ্গম, বানপুকুরিয়া ডিয়ার পার্ক, পরেশনাথ মন্দির ঘুরিয়ে দেখায়।

বোট রাইড শেষে আমরা রওনা দিলাম বিষ্ণুপুরের উদ্দেশ্যে। বিকেল সাড়ে পাঁচটার রূপসী বাংলা এক্সপ্রেস ধরে বাড়ি ফেরার পালা।

গাড়ির কন্ট্যাক্ট:

Mr. Tapan Dutta - 9434679763
Mr. Swarup Majhi - 81011 57053

বিষ্ণুপুর স্টেশনে পিকআপ থেকে ড্রপ পর্যন্ত তিনদিনের গাড়িভাড়া লেগেছিল সাত হাজার। এই অঞ্চলে যেহেতু অনেকরকম ভাবে ভ্রমনসূচি পরিকল্পনা করা যায়, তাই গাড়ি বুক করার সময় সেই বিষয়ে ভালো করে গাড়ির চালকের সাথে আলোচনা করে নেওয়া ভালো।

বিষ্ণুপুর - মুকুটমণিপুরপর্ব ৩:দ্বিতীয় দিন সকালে জয়পুর থেকে বেরোলাম প্রায় ১০টা নাগাদ। গন্তব্য মুকুটমনিপুর। ৮৬ কিলোমিটা...
23/07/2026

বিষ্ণুপুর - মুকুটমণিপুর
পর্ব ৩:

দ্বিতীয় দিন সকালে জয়পুর থেকে বেরোলাম প্রায় ১০টা নাগাদ। গন্তব্য মুকুটমনিপুর। ৮৬ কিলোমিটার রাস্তা, অর্থাৎ সময় লাগে দু ঘন্টা।

আমরা এইদিনের itinerary তে কিছু জায়গা যোগ করেছিলাম।

প্রথমে গন্তব্য সুতান ফরেস্ট ক্যাম্প। এখানে একটি ওয়াচটাওয়ার আছে। পাশ দিয়ে একটি ছোট নদী বয়ে যায়। রক্ষণাবেক্ষণ সেভাবে না থাকার দরুণ জায়গাটি বিশেষ সাজানো গোছানো নেই। তবে ব্যক্তিগতভাবে এই জায়গার মূল আকর্ষণ ছিল এটাই।

এখান থেকে বেরিয়ে গেলাম তালবেড়িয়া ড্যাম। বিরাট এবং সুন্দর জলাধার। নৌকাবিহারের সুবিধা আছে। আমরা যদিও ড্যামের ধারেই সময় কাটিয়েছিলাম।

এখান থেকে গেলাম ঝিলিমিলির জঙ্গলে। জঙ্গলের রাস্তা বেশ সুন্দর। এছাড়া এখানে একটি পিকনিক স্পট আছে।

এই তিনটে জায়গা যেতে গেলে মুকুটমণিপুর ছাড়িয়ে আরও খানিকটা যেতে হয়। এখানে যাওয়ার পরিকল্পনা করলে গাড়ির সাথে এই বিষয়ে আলাদাভাবে কথা বলে নেওয়া উচিত।

মুকুটমণিপুর ঢুকতে বিকেল হয়ে গেলো। আমরা ছিলাম Peerless Resort এ, যেটা সম্প্রতি সোনার বাংলা take over করেছে। এখানকার ব্যবস্থাপনা ভালো। ঘরগুলি বেশ বড়, তিনজনের জন্য উপযুক্ত। বারান্দা থেকে ড্যামের দৃশ্য খুব সুন্দর। যদিও রুম ট্যারিফ অনেকটাই বেশি ছিল।

মুকুটমণিপুরে মোটামুটি বাজেটের মধ্যে একটি ভালো থাকার জায়গা আরণ্যক রিসর্ট। এখানে আমরা দুপুরের খাবার খেতে গিয়েছিলাম। ড্যামের ভিউ না থাকলেও জায়গাটি বেশ খোলামেলা ও পরিচ্ছন্ন ছিল।

বিকেলবেলা ড্যামের ধারে বসে সূর্যাস্ত দেখে সন্ধ্যে অবধি দিব্যি সময় কেটে যায়।

Contacts:

Aranyak Resort - 9163395263

শেষ পর্বে থাকবে মুকুটমণিপুর সংলগ্ন দর্শনীয় স্থান, গাড়ির খরচ, এবং এই ট্রিপের বাকি জরুরি তথ্য।

বিষ্ণুপুর - মুকুটমণিপুরপর্ব ২:মৌলিশা থেকে জলখাবার খেয়ে বেরোতে ১২টা বেজে গেলো। জঙ্গলের রাস্তা পেরিয়ে আধঘণ্টার মধ্যে এসে...
22/07/2026

বিষ্ণুপুর - মুকুটমণিপুর
পর্ব ২:

মৌলিশা থেকে জলখাবার খেয়ে বেরোতে ১২টা বেজে গেলো। জঙ্গলের রাস্তা পেরিয়ে আধঘণ্টার মধ্যে এসে পৌঁছলাম বিষ্ণুপুর। প্রথমে গেলাম রাসমঞ্চ। এখান থেকেই 20/- মাথাপিছু খরচে রাসমঞ্চ, জোড় বাংলা মন্দির, শ্যামরাই মন্দির সহ সব মন্দিরের টিকেট একসাথে পাওয়া যায়। বিষ্ণুপুরের দর্শনীয় স্থানগুলির তালিকা পরপর দিলাম। গাড়ি ছাড়া টোটো ভাড়া করেও এই সবকটি জায়গা ঘুরে দেখা যায়। দরদামের দক্ষতার উপর নির্ভর করে টোটো প্রতি ঘণ্টায় 150-200/- টাকা চার্জ করে।

রাসমঞ্চ
শ্যামরাই মন্দির
জোড় বাংলা মন্দির
মদনমোহন মন্দির
রাধাশ্যাম মন্দির
মা মৃন্ময়ী মন্দির
লালজী মন্দির
কালাচাঁদ মন্দির
নন্দলাল মন্দির
রাধাগোবিন্দ মন্দির
ছিন্নমস্তা মন্দির
দলমাদল কামান
গড়দরজা
ছোট পাথর দরজা
গুমঘর
বিষ্ণুপুর মিউজিয়াম
পোড়ামাটির হাট
লালবাঁধ

বিষ্ণুপুর বাসস্ট্যান্ডের বাইরে বিষ্ণুপুর হোটেল লাঞ্চ করার জন্য ভালো জায়গা। এছাড়া সময় এবং শখ থাকলে বিষ্ণুপুরী সিল্কের সন্ধানে দোকানগুলিতে ঢুঁ মারাই যায়।

Contacts:

Moulisha Resort - 9330969759
Azraf Khan(Toto for Bishnupur Sightseeing) - 9734526177

পরের পর্বে জানাবো জয়পুর থেকে মুকুটমণিপুর যাত্রা এবং যাওয়ার পথে দেখা সুন্দর কিছু জায়গার সন্ধান।

Address

Kolkata
700075

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shamani Unbound posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category