22/03/2026
┈━═☆❣️ 𝑲𝒂𝒍𝒅𝒆𝒏 𝑯𝒐𝒎𝒆𝒔𝒕𝒂𝒚 𝑺𝒊𝒏𝒋𝒊❣️☆═━┈
সিঞ্জি কালিম্পং জেলার একটি ছোট, শান্ত গ্রাম যা আপনাকে মুগ্ধ করবেই। বলা যায়, এখানকার স্থানীয় সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এবং বন্যপ্রাণী আপনাকে মন্ত্রমুগ্ধ করে রাখবে। আপনি যদি এমনই কিছু খুঁজে থাকেন, তবে সিঞ্জিতে আমাদের হোমস্টে আপনার জন্য উপযুক্ত জায়গা। যেমন আমাদের হোমস্টেতে থাকাকালীন, আপনি নতুন ভোরের শুরুতে একটি অপূর্ব সুন্দর সূর্যোদয় উপভোগ করতে পারবেন। আপনি ভোরের সকালে পায়ে হেঁটে ছোট্ট গ্রামটি ঘুরে দেখার অভিজ্ঞতা নিতে পারেন। সকালের ভোরে এক কুয়াশাচ্ছন্ন, গাছের ফাঁক দিয়ে আসা সূর্যের আলো এবং পাখির কলরব মিলে এক স্বর্গীয় পরিবেশের সে এক অন্যরকম জ্ঞান যা ভোর হওয়ার সাথে সাথে জঙ্গল পাখির কিচিরমিচির শব্দে মুখরিত হয়ে ওঠে, যা দিনের শুরুটা খুব প্রাণবন্ত করে তোলে, যেমন বন্য পাখির অপূর্ব রঙিন রূপ ও ডাক প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। ভোরবেলার এই অভিজ্ঞতা শুধু পাখির দর্শনই নয়, বরং প্রকৃতির কাছাকাছি আসার একটি অনন্য সুযোগ, যা আমাদের হোমস্টের জানালা থেকে ভোরবেলায় কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা অত্যন্ত মুগ্ধকর ও জাদুকরী। যেমন সকালের আলোয় সোনালি-কমলা রঙে উদ্ভাসিত কাঞ্চনজঙ্ঘার নির্মল চূড়াগুলো প্রত্যক্ষ করা এক অসাধারণ অভিজ্ঞতা। আমাদের হোমস্টের জানালা থেকে হাতে এক কাপ গরম চা বা কফি নিয়ে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় ভোরের সূর্যের প্রথম আলো পড়তে দেখাটা এমন একটি স্মৃতি যা ভোলা কঠিন। যদি শহরের ভিড় ছেড়ে একটু শান্তি খোঁজেন প্রকৃতির কোলে, তবে নিরাশ করবে না সিঞ্জির আমাদের এই কালদেন হোমস্টে, আমাদের হোমস্টেটি স্থানীয় প্রকৃতির সৌন্দর্য, বিশেষ করে বনের পরিবেশ দ্বারা পরিবেষ্টিত ছোট ছোট কাঠের কটেজ নিয়ে গঠিত। এবং সমস্ত কটেজ থেকে কাঞ্চনজঙ্ঘার অত্যাশ্চর্য দৃশ্য দেখা যায়। তবে দেরি আর কেন কয়েকদিন ছুটির সুযোগ নিয়ে দিন কয়েক ব্যস্ত জীবনকে বলুন বাই-বাই। প্রাণের আরাম নিতে ঘুরতে চলে আসুন প্রকৃতির কোলের এক সুন্দর সাজানো-গোছানো গ্রামে। যেখানে আমরা আমাদের অতিথিদের যাতে তাদের বন্যপ্রাণী বা পাখি ভ্রমণ জুড়ে আরামদায়ক হয় তা নিশ্চিত করার জন্য আমরা খুব যত্ন নিই। অর্থাৎ আমরা সম্পূর্ণভাবে গাইড করি যা সিঞ্জির সমস্ত হোমস্টেগুলির মধ্যে আমাদের কালডেন হোমস্টে একটি বলে বিবেচনা করা হয়! 🙏
꧁❀ 𝘒𝘢𝘭𝘥𝘦𝘯 𝘏𝘰𝘮𝘦𝘴𝘵𝘢𝘺 𝘚𝘪𝘯𝘫𝘪 ❀꧂
꧁❀ 𝘖𝘧𝘧𝘣𝘦𝘢𝘵 𝘒𝘢𝘭𝘪𝘮𝘱𝘰𝘯𝘨 𝘋𝘪𝘴𝘵𝘳𝘪𝘤𝘵 ❀꧂
꧁❀কি কি ঘুরে দেখতে পারেন❀꧂
আপনি আমাদের কালডেন হোমস্টে থেকে আশেপাশে ভ্রমণ করতে পারেন। যেমন লাভা, রিশপ, কোলাখাম, পাবং, সামালবং, কাফেরগাঁও, লোলেগাঁও, লুপ পুল ব্রিজ, চারখোল, পানবু ভিউ পয়েন্ট, এবং কালিম্পং এর সমস্ত দর্শনীয় স্থানগুলি। বিশেষভাবে আপনি আমাদের হোমস্টে থেকে সন্ধ্যায় কালিম্পং শহরের এবং আরো বেশ কয়েকটি কালিম্পং জেলার পর্যটন গ্রামগুলির মেলির ঝলমলে আলোগুলির উপভোগ করতে পারেন। এছাড়াও, আমাদের হোমস্টে-তে নিজস্ব একটি ভিউপয়েন্ট রয়েছে, যেখানে সকালে ঘুম থেকে উঠে পাইন বনের মধ্যে দিয়ে আঁকাবাঁকা সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় বনের পাহাড়ি পাখিদের কিচিরমিচির শব্দ মিলে এক চমৎকার সতেজ অভিজ্ঞতা প্রদান করে। বিশেষ করে জঙ্গলের আড়াল থেকে উঁকি দেওয়া বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘার দৃশ্যটি অত্যন্ত মনোমুগ্ধকর।
꧁❀কিভাবে পৌছাবেন❀꧂
এনজেপি (NJP) বা শিলিগুড়ি থেকে গাড়ি ভাড়া করে বা শেয়ার গাড়িতে এই স্থানেতে সহজেই পৌঁছাতে পারেন। নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 73 কিলোমিটার দূরে অবস্থিত, গাড়িতে প্রায় 2 ঘন্টা 40 মিনিট মত সময় লাগে! কালিংপং শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত, গাড়িতে প্রায় 1 ঘন্টা 40 মিনিট মত সময় লাগে! দার্জিলিং থেকে প্রায় 77 কিলোমিটার দূরে অবস্থিত, গাড়িতে প্রায় 3 ঘন্টা 30 মিনিট মত সময় লাগে! সিকিমের গ্যাংটক থেকে প্রায় 92 কিলোমিটার দূরে অবস্থিত, গাড়িতে প্রায় 3 ঘন্টা 40 মিনিট মত সময় লাগে! সিকিমের পেলিং থেকে প্রায় 114 কিলোমিটার দূরে অবস্থিত, গাড়িতে প্রায় 4 ঘন্টা 30 মিনিট মত সময় লাগে!
🚕 পিক আপ অ্যান্ড ড্রপ, সাইট সিইং করার জন্য গাড়ি আমাদের কাছেই পাবেন। আপনারা নিজেদের গাড়ি নিয়েও আসতে পারেন।
🛖 হোমস্টেতে যে যে সুবিধাগুলি পাবেন-
🟢 পরিচ্ছন্ন ও সুসজ্জিত ঘর
🟢 ঘর থেকে দৃশ্যমান প্রাকৃতিক সৌন্দর্য
🟢 পরিচ্ছন্ন ও আধুনিক টয়লেট
🟢 গাড়ি রাখার সুব্যবস্থা
🟢 ড্রাইভারের থাকা ও খাওয়ার ব্যবস্থা
🟢 সুস্বাদু খাবার পাবেন ৪ বেলা ( প্রাতরাশ + মধ্যাহ্ন ভোজন+ সান্ধ্য আহার+ নৈশভোজ )
🟢 চা (সকাল ও সন্ধ্যা)
🟢 বিশুদ্ধ পানীয় জল
🟢 গ্রামীণ সরল আতিথেয়তা
🟢 বাথরুমে গরম জলের সুবিধা (geyser)
🟢 বন ফায়ার ও বারবিকিউ এর সুব্যবস্থা
🟢 ঘরোয়া পরিবেশ
📞 বুকিং ও বিষদ বিবরনের জন্য যোগাযোগ করুন:- +𝟗𝟏𝟔𝟐𝟗𝟒𝟑𝟗𝟓𝟔𝟕𝟕
আরো বিস্তারিত জানার জন্য আমাদের নম্বরে ফোন করতে পারেন!
📝 (𝐁𝐨𝐨𝐤𝐢𝐧𝐠 𝐏𝐨𝐥𝐢𝐜𝐲):- প্যাকেজের 𝟒𝟎% আগ্রিম দিয়েই বুকিং করতে হবে। বাকি টাকা ট্যুরের দিন রিসোটের এ পৌঁছে তারপর দিতে হবে!