Nature Lover Tour BD

Nature Lover Tour BD Explore the Nature Beauty
(1)

29/06/2026

অবশেষে চালু হলো টুরিস্ট ভিসা।। আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলো আজই রেডি করে পাঠিয়ে দিন।। ২৮ জুন থেকে আবেদন গ্রহণ ।
🇮🇳 ভারতীয় টুরিস্ট ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র-
1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. NID Card এর ফটোকপি।
3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. পেশা প্রমাণের জন্য-
ক. চাকরিজীবী হলে এন.ও.সি।
খ. ব্যবসায়ী হলে আপডেট ট্রেড লাইসেন্স।
গ. যদি কৃষক থাকেন তাহলে জমির পর্চা।
ঘ. স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড।
6. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার androcement MTE মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
7. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
8. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।)।
9. পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করলে যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন হয় তবে তার জন্য কোর্ট এফিডেভিট লাগবে। (কোন এডভোকেটের সঙ্গে যোগাযোগ করে এটা পাবেন)।

🇮🇳 ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট (Slot) বুকিং করার সম্পূর্ণ নিয়মঃঅনেকেই জানতে চান—কীভাবে ইন্ডিয়ান ভিসা...
29/06/2026

🇮🇳 ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন ও অ্যাপয়েন্টমেন্ট (Slot) বুকিং করার সম্পূর্ণ নিয়মঃ
অনেকেই জানতে চান—কীভাবে ইন্ডিয়ান ভিসার আবেদন করবেন এবং কীভাবে অ্যাপয়েন্টমেন্ট (Slot) বুক করবেন। নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি তুলে ধরা হলো।

ধাপ–১: অনলাইনে ভিসা আবেদন করুন

অফিসিয়াল Indian Visa Online ওয়েবসাইটে গিয়ে সঠিক তথ্য দিয়ে আবেদন ফরম পূরণ করুন।

➡️ আবেদন শেষে ফরমটি Submit করে PDF কপি ডাউনলোড করুন।

ধাপ–২: Web File প্রস্তুত করুন

আবেদন ফরমের PDF (Web File) সংরক্ষণ করুন।

⚠️ Web File অবশ্যই আসল PDF হতে হবে এবং ৩০ দিনের বেশি পুরোনো হওয়া যাবে না।

ধাপ–৩: IVAC Appointment System-এ Sign Up করুন

IVAC-এর নতুন Appointment Management System-এ মোবাইল নম্বর, ই-মেইল এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে Sign Up করুন।

OTP যাচাই করে অ্যাকাউন্ট সক্রিয় করুন।

ধাপ–৪: Web File Upload করুন

লগইন করে আপনার Web File (PDF) আপলোড করুন।

ফাইল সফলভাবে আপলোড হলে আপনি Slot বুক করার জন্য প্রস্তুত।

ধাপ–৫: Appointment Slot বুক করুন

নির্ধারিত সময়ে Slot Booking চালু হলে লগইন করুন।

✔️ আপনার IVAC নির্বাচন করুন। ✔️ তারিখ নির্বাচন করুন। ✔️ সময় নির্বাচন করুন। ✔️ Confirm করুন।

ধাপ–৬: ফি পরিশোধ করুন

Appointment নিশ্চিত হওয়ার পর নির্ধারিত ভিসা ফি পরিশোধ করুন এবং রসিদ সংরক্ষণ করুন।

ধাপ–৭: নির্ধারিত দিনে IVAC-এ যান

সঙ্গে নিয়ে যাবেন—

✅ পাসপোর্ট
✅ প্রিন্ট করা আবেদন ফরম
✅ Appointment Slip
✅ প্রয়োজনীয় সকল কাগজপত্র
✅ ছবি (প্রয়োজন হলে)

গুরুত্বপূর্ণ সতর্কতাঃ

⚠️ সকল আবেদন ও লেনদেন নিজ দায়িত্বে সম্পন্ন করুন। নিজে চেষ্টা করে না পারলে তখন আমাদের সহযোগিতা নিতে পারেন।

📢 এই পোস্টটি শুধুমাত্র সাধারণ তথ্যের জন্য। সর্বশেষ নিয়ম ও আপডেটের জন্য সবসময় অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করুন।

— Indian Visa Help Centre (IVAC)

💥 ভারতীয় টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ1️⃣ মূল পাসপোর্ট – ন্যূনতম ৮ মাস বৈধতা থাকতে হবে2️⃣ NID কার্ড – পরিষ্...
03/05/2026

💥 ভারতীয় টুরিস্ট ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ

1️⃣ মূল পাসপোর্ট – ন্যূনতম ৮ মাস বৈধতা থাকতে হবে
2️⃣ NID কার্ড – পরিষ্কার ফটোকপি
3️⃣ রঙিন ছবি – ২×২ ইঞ্চি (সাদা ব্যাকগ্রাউন্ড) + ৩৫০×৩৫০ রেজুলেশনের স্ক্যান কপি
4️⃣ ইউটিলিটি বিল – ঠিকানা প্রমাণ হিসেবে
5️⃣ পেশা সংক্রান্ত কাগজ:

চাকরিজীবী হলে: NOC

ব্যবসায়ী হলে: আপডেট ট্রেড লাইসেন্স

শিক্ষার্থী হলে: স্টুডেন্ট আইডি কার্ড

6️⃣ আর্থিক সক্ষমতার প্রমাণ:

কমপক্ষে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা

পাসপোর্টে ন্যূনতম ১৫০ USD সমপরিমাণ ডলার এনডোর্সমেন্ট (MTE) অথবা

SBI ট্রাভেল কার্ড

7️⃣ পূর্বে নেওয়া ভিসা থাকলে – তার কপি
8️⃣ পাসপোর্ট হারিয়ে গেলে – জিডি কপি, নোটারি ও লস্ট সার্কুলেশন
9️⃣ পাসপোর্টে তথ্য পরিবর্তন থাকলে – কোর্ট এফিডেভিট

📝 সব কাগজ আগে থেকেই প্রস্তুত রাখলে ভিসা প্রসেস হবে আরও সহজ। এখনই প্রস্তুতি নিন, দরকারি কাগজপত্র গুছিয়ে রাখুন। খুব শিগগিরই আপনাদের জন্য আসছে বড় সুখবর!

📌দ্রুতই চালু হচ্ছে টুরিস্ট ভিসা তাই প্রয়োজনে কি কি ডকুমেন্টস লাগবে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন যেন পরবর্তীতে খুঁ...
02/05/2026

📌
দ্রুতই চালু হচ্ছে টুরিস্ট ভিসা তাই প্রয়োজনে কি কি ডকুমেন্টস লাগবে আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখুন যেন পরবর্তীতে খুঁজে পেতে সহজ হয়।।
ভারতীয় Tourist ভিসা করার প্রয়োজনীয় কাগজপত্র-
1. মূল পাসপোর্ট (মিনিমাম ৮ মাস মেয়াদ থাকতে হবে)।
2. NID Card এর ফটোকপি।
3. 2/2 ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4. ইউটিলিটি বিল এর ফটোকপি।
5. পেশা প্রমাণের জন্য-
ক. চাকরিজীবী হলে এন.ও.সি।
খ. ব্যবসায়ী হলে আপডেট ট্রেড লাইসেন্স।
গ. যদি কৃষক থাকেন তাহলে জমির পর্চা।
ঘ. স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড।
6. আর্থিক সচ্ছলতা প্রমানের জন্য ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম ছয় মাস অথবা ডলার androcement MTE মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ। অথবা এসবিআই ট্রাভেল কার্ড।
7. পূর্বের ভিসা থাকলে সেই ভিসার কপি।
8. লস্ট পাসপোর্ট থাকলে জিডি কপি, নোটারি এবং লস্ট সার্কুলেশন ( এটা পাবেন আগারগাঁও পাসপোর্ট অফিস থেকে অথবা আপনি যেখানে পাসপোর্ট করেছেন সেখানে গেলেও পাবেন।)।
9. পাসপোর্ট এর কোন তথ্য পরিবর্তন করলে যেমন নিজের নাম, বাবার নাম, মায়ের নাম অথবা বয়স যদি পরিবর্তন হয় তবে তার জন্য কোর্ট এফিডেভিট লাগবে। (কোন এডভোকেটের সঙ্গে যোগাযোগ করে এটা পাবেন)।

🚨🇧🇩 বেনাপোল-হরিদাসপুর বর্ডার আপডেট | যাত্রী পারাপারের গুরুত্বপূর্ণ তথ্য 🇮🇳➡️🇧🇩 🚨━━━━━━━━━━━━━━━  📌 💰 ভ্রমণ কর ও ফি  🔹 ভ্...
02/05/2026

🚨🇧🇩 বেনাপোল-হরিদাসপুর বর্ডার আপডেট | যাত্রী পারাপারের গুরুত্বপূর্ণ তথ্য 🇮🇳➡️🇧🇩 🚨

━━━━━━━━━━━━━━━
📌 💰 ভ্রমণ কর ও ফি
🔹 ভ্রমণ কর: ১,০০০ টাকা
🔹 পোর্ট ফি: ৬০ টাকা

━━━━━━━━━━━━━━━
👶 🧒 শিশুদের নিয়ম
🔹 ০–৫ বছর: সম্পূর্ণ ফ্রি
🔹 ৫–১২ বছর: হাফ ট্যাক্স (৫০০ টাকা)

━━━━━━━━━━━━━━━
♿ 🆓 ভ্রমণ কর থেকে অব্যাহতি
🔹 অন্ধ ও প্রতিবন্ধী যাত্রী
🔹 ক্যান্সার রোগী

━━━━━━━━━━━━━━━
📄 📑 মেডিকেল ভিসায় প্রয়োজনীয় কাগজপত্র
🔹 বাংলাদেশি মেডিকেল ডকুমেন্ট
🔹 ভারতীয় ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট
🔹 AYUSH লেটার
🔹 চাকরিজীবীদের ছুটির অনুমতি পত্র
🔹 ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স / ভিজিটিং কার্ড
🔹 ভারতীয় ই-অ্যারাইভাল ফরম

━━━━━━━━━━━━━━━
💰 ➕ অতিরিক্ত চার্জ
🔹 পেট্রাপোল টার্মিনাল চার্জ: ২০০ রুপি

━━━━━━━━━━━━━━━
⏰ 🕒 কার্যক্রম সময়সূচি
🔹 প্রতিদিন: সকাল ৬: ৩০ থেকে – সন্ধ্যা ৬:৩০

━━━━━━━━━━━━━━━

📣 ভ্রমণের আগে সব কাগজপত্র ঠিক আছে কিনা নিশ্চিত করুন ✔️
📍 নিরাপদ ভ্রমণ করুন, নিয়ম মেনে চলুন

28/06/2025

আস্তে আস্তে সামনে কি হবে আমি বলি।
AI এখন বেবি স্টেজে আছে।
আস্তে আস্তে সে আরো ম্যাচিউর হবে,আরো বড় হবে,আরো স্ট্রং হবে।
এখন তাও পার্থক্য করা যাচ্ছে তখন পার্থক্য ও করা যাবে না কোনটা মানুষ আর কোনটা AI.
এরপর মানুষ আরেকটু পাকনামি করে ট্রাই করবে AI এর ভিতর ইমোশোন ক্রিয়েট করার।
সে যেন কষ্ট বোঝে,আনন্দ বোঝে,রাগ বোঝে।
তারপর শুরু করবে রোবট বানানো,যেগুলা দেখতে ১০০% মানুষের মত দেখতে। অলরেডি বানিয়ে ফেলেছেও।
এরপর সেই রোবটে ফিট করায় দিবে ইমোশন ওয়ালা AI.
কিছুদিন সব ভালো চলবে,রোবট মানুষের উপকার করবে,কাজে আসবে। সুখে শান্তিতে দিন যাবে।
হঠাৎ AI দের মনে হবে,মানুষের বুদ্ধি কম।
মানুষ দূর্বল।
মানুষের চেয়ে তারা সেরা। তারা বেশি যোগ্য।
এরপর শুরু হবে তাদের বিদ্রোহ।
দখল করে নিতে শুরু করবে সব।
মানুষ ছোট ছোট দল করে পালায় বেড়াতে থাকবে AI থেকে।
তারা জঙ্গলে বসে I,robot , The Matrix, Terminator, Avengers: Age of Ultron এসব মুভি বারবার দেখবে আর কপাল চাপড়াবে।
তারা সবই জানতো কি হবে,কি ভাবে হবে, কেনো হবে।
খালি পাকনা জাতি জানতো না,আসলেই যখন এমন হবে তখন মুভির মতো কোনো নায়ক কিংবা সুপার হিরো থাকবে না বাচানোর জন্য।
রাজনীকান্তের "রোবট" মুভি দেখেও যাদের শিক্ষা হয় নি,তাদের ভবিষ্যৎ আসলেই খারাপ।

06/06/2025

আসসালামু আলাইকুম,
আসুন পশু কোরবানির সাথে সাথে আমাদের মনের পশুটাকে কোরবানি দিয়ে গড়ে তুলি একটি সুন্দর সমাজ!যেখানে কোন ভেদাভেদ থাকবে না!সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা!ঈদ মোবারক❤️

সিকিমের প্রথম ভারতীয় রেলওয়ে স্টেশন - রাংপো।
29/05/2025

সিকিমের প্রথম ভারতীয় রেলওয়ে স্টেশন - রাংপো।

🟩 ইন্ডিয়া ঢুকার সময় মেডিকেল ভিসায় যে সকল ডকুমেন্টস সাথে রাখবেন :১:লেন্ড বর্ডার হলে অবশ্যই ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যা...
29/05/2025

🟩 ইন্ডিয়া ঢুকার সময় মেডিকেল ভিসায় যে সকল ডকুমেন্টস সাথে রাখবেন :

১:লেন্ড বর্ডার হলে অবশ্যই ট্রাভেল ট্যাক্স এবং পোর্ট ট্যাক্স এর কপি রাখবেন।
২:- পাসপোর্ট
৩:-মেডিকেলের সমস্ত ডকুমেন্টস।
৪:- ডাক্তারের appointment লেটার অবশ্যই দেখাতে হবে।
৫:- চাকুরীজীবী হলে NOC রাখবেন।
৬:- পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট এর সিল,এবং তার কপি। ( এটা খুব বেশি কড়াকড়ি না)

# ভারতীয় রেল ও এয়ার টিকেট লাগলে যোগাযোগ করবেন।

এবং
ইন্ডিয়া থেকে বাংলাদেশ আসার সময় শুধু দেখবে আপনি ইন্ডিয়াতে গিয়ে চিকিৎসা করেছেন কিনা। ইন্ডিয়ান হাসপাতালের ডকুমেন্টস দেখতে পারে। আর কিছু দেখবে না।

29/05/2025

সারা পৃথিবী জুড়ে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী ভিসার অ্যাপয়েন্টমেন্ট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে আমেরিকা।

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Nature Lover Tour BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nature Lover Tour BD:

Shortcuts

Share