04/04/2025
Hatibari Farm Stay, Odisha
উড়িষ্যা মানে শুধু পুরী কিংবা গোপালপুর বা দারিংবাড়ি নয় । সমুদ্র পাহাড় নদী জঙ্গলে ঘেরা উড়িষ্যার বিভিন্ন জায়গায় প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ। ঘুরে এলাম সুন্দরগড় জেলার হাতিবাড়ি গ্রাম থেকে। আমরা ছিলাম একটি ফার্ম স্টে -তে।
পেশায় লোকো পাইলট মনোরঞ্জন নিকাপ এই ফার্ম স্টে এর মালিক । ২৫ একর জায়গা জুড়ে এক বিশাল বাগান তৈরি করেছেন মনোরঞ্জন বাবু । তারই মধ্যে কুড়িজন মানুষের থাকার উপযোগী করে গড়ে তুলেছেন দুটি কটেজ । একটি কটেজে তিনটি এবং অপরটিতে দুটি চার শয্যার ঘর রয়েছে। সামনে যতদূর চোখ যায় শুধু গাছ আর গাছ। ছোট ছোট টিলার মাঝে ফার্ম স্টে টির অবস্হান।
কলকাতা থেকে আমরা ১১জনের একটি দল হাওড়া পুরী এক্সপ্রেসে করে পৌঁছে গেলাম ভুবনেশ্বর। সেখান থেকে গাড়িতে করে অত্রি, ফতেগড় রাম মন্দির, কন্টিলো নীলমাধব মন্দির দেখে বেলা দুটো নাগাদ আমরা পৌঁছে গেলাম হাতি বাড়ি ফার্ম স্টে। মনোরঞ্জন বাবুর আতিথেয়তায় মুগ্ধ হলাম। একটা কথা বলা দরকার পেশায় একজন সরকারি কর্মচারী তিনি। তাই সবসময় হাতি বাড়িতে উপস্থিত থাকেন না। তবে তার অনুপস্থিতিতেও পরিষেবার কোন তফাৎ হয় না।
নৈশ ভোজের আগে আমরা মনোরঞ্জন বাবুর নেতৃত্বে পায়ে হেঁটে জঙ্গল ভ্রমণে বেরোলাম। অমাবস্যার ঘন অন্ধকারে টর্চের মৃদু আলো সঙ্গী করে ঝিঁঝিঁ পোকার ডাক শুনতে শুনতে বেশ খানিকটা যেতেই জঙ্গলের গা ছমছম করা একটা অসাধারণ অনুভূতি আপ্লুত করলো আমাদের। এই অভিজ্ঞতা অক্ষরে বোঝানোর নয়।
হাতিবাড়ি গ্রামের অনতিদূরে সাতকোশিয়ার বালিপুট বোটিং পয়েন্ট। যদিও সাতশিয়ান টিকর পাড়া বোটিং পয়েন্ট টি সবচেয়ে জনপ্রিয়। আর কোন দ্বিধা না করে পরদিন ব্রেকফাস্ট সেরে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। সাতকোশিয়ার শব্দের অর্থ হলো সাত ক্রোশ।বাইশ কিলোমিটার অথবা ১৪ মাইল লম্বা মহানদীর এই গর্জ বা গিরিখাত । অঙ্গুলের কাছ থেকে এই গিরিখাতের শুরু। ধেনকানলের কাছে মহানদী আবার চওড়া হয়ে স্ব মহিমায় ফিরে গেছে। এই প্রায় এক ঘণ্টা ধরে আমরা নৌকা বিহার করলাম। পাহাড়ের ঘেরা মহানদীর এই গর্জ যেমন গভীর তেমনি সুন্দর। কিন্তু এই গর্জে প্রচুর কুমীরের। বাস। শিশুপাথর ড্যাম দেখলাম।শালের জঙ্গলের মধ্যে দিয়ে ফিরে এলাম। লাঞ্চের পর একটু বিশ্রাম।
বিকেলের দিকে মনোরঞ্জন বাবু যত্ন করে ফার্ম স্টে টা ঘুরিয়ে দেখালেন ।কি নেই সেখানে। বিভিন্ন রকম আম গাছে বাগান টি ভরে আছে। লাল সাদা চন্দন গাছ কাজু,মহুয়া, শাল গাছ, পেঁপে,পটল আরও অনেক কিছু। একদিনে দেখে শেষ করা যাবেনা। যেটুকু দেখলাম খুব ভালো লাগলো।
পরদিন দেখলাম দেওঝার ফলস্, চম্পানাথ মন্দির , মহানদীর কোলে ভট্টারিকা মায়ের মন্দির,টি ব্রিজ আর সিংহনাথ মন্দির। এই মন্দিরগুলোর প্রত্যেকটির নিজস্ব বৈশিষ্ট্য আছে। রাত দশটায় কটক থেকে কোলকাতা ফেরার ট্রেন ধরলাম।
Our Itinerary
Day 1 - Train from Howrah at 22.35 hrs (12837 Hwh Puri Express)
Day 2 - Pickup from Bhubaneswar Railway station at 6 am
Freshen up at Bhubaneswar station, Visit to Atri Hot Spring, Shree Rama Mandir Fatehgarh, Nilamadhaba Temple Kantilo, night stay at Farm house
Day 3 - Satkosia Boating Point , Sisupathar Dam, Jungle safari on Sisupathar Pragala road, Pragalapitha, Barsingha Jungle, night stay at Farm house in Kanagudi.
Day 4 - Check out from Farm stay - Narsinghapur Rajbari , Deojhar waterfall , Champananth Mandir (Tortoise hub), Bhattarika Temple (on banks of Mahanadi ), T - Bridge, Singhanath Temple, Drop at Cuttack Railway station in the evening Train 12838 Puri Howrah SF
Day 5 - Howrah in the morning