03/09/2025
" করম পরব " 🌿🌿🌿
" আমার করম, ভাইয়ের ধরম "...
ভাই -এর মঙ্গল কামনায় দিদির করম উপবাস যাপন। অথাৎ ভাই সারা বছর নিজের কৃষি কর্ম করে থাকে, আর বোন করম উৎসব পালন করে ভাইয়ের কৃষি কর্মের মধ্য দিয়ে উন্নত ফসলের জন্য মঙ্গল কামনাই হলো এই উৎসবের পালনের মূল উদেশ্য। সারা জঙ্গল মহলের দিদিরা ভাইয়ের মঙ্গল কামনায় একাত্মা হয়ে থাকে -এই "করম পরব" উপবাসের মধ্য দিয়ে।
আজ করম পরব। জঙ্গল মহলের শ্রেষ্ট কৃষি ভিত্তিক জাতীয় উৎসব।কচিকাচাদের উৎসাহ ও উদ্দিপনা তুঙ্গে।কুমারী ছেলে মেয়েরা সারাদিন উপবাস থেকে জাওয়া ডালি নিয়ে নাচ গানের মাধ্যমে দিনটি পালন করে থাকে।
পূর্ব মধ্য ভারতের আদিম জনগোষ্ঠীর মধ্যে সবচেয়ে বড়ো উৎসব হলো-" করম পরব"। ইহা মূলত কৃষি ভিত্তিক জাতীয় উৎসব। ছোটনাগপুর মালভূমির বিহার, ঝাড়খন্ড, উড়িষ্যা সহ পশ্চিমবঙ্গের মূলত জঙ্গল মহলের বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সাথে এই উৎসব পালন করা হয়ে থাকে।
জঙ্গল মহলের ভূমি পুত্ররা মূলত কোল, কুড়মি,কোড়া, ভূমিজ,সাঁওতাল, হো, মুন্ডা, মাঝি প্রভৃতি আদিবাসী সম্প্রদায়ের মানুষ জন পালন করে।
ভাদ্রমাসের একাদশীর পূণ্য তিথিতে "করম পরব" অনুষ্ঠিত হয়। ইহা মূলত কুমারী মেয়েরা সারাদিন উপবাস থেকে জাওয়া নাচ ও গীতের মাধ্যমে, করম ডালের পূজা, "কর্মু-ধর্মু " কহিনীর ইতিকথা শ্রবনের মাধ্যমে ভালো শস্য উৎপাদনের মঙ্গল কামনায় দিনটি করম দেবতার সংকল্পে নিবেদিত করে।❤️
লেখক ও চিত্রগ্রাহক - রমেশ মাহাত