01/01/2025
ভালোবাসা ভাগ করলে বাড়ে, নতুন বছরে তাই অফবিট উইকেন্ড এর সকল সফর সঙ্গীকে জানাই অনেক অনেক ভালোবাসা। ভালো থাকার ফুস মন্তর লুকিয়ে থাকে মন গভীরেই আর তাকে খুঁজে পেতে মাঝে মাঝে নিজের সাথে একলা হতে হয়.. শহরের একঘেয়ে রোজনামচা, ইঁদুর দৌড়ে নিজেকে টিকিয়ে রাখার লড়াই, এসবের মাঝে যখনই হাঁপিয়ে উঠবেন, লোটা কম্বল কাঁধে জাস্ট বেরিয়ে পড়ুন..
বাকিটা না হয় সামলে নেব আমরা.. টিম অফবিট উইকেন্ড-এর এমনই ডাকে বারবার সারা দিয়েছেন অনেক আপনভোলা ভবঘুরে, পৌঁছে গেছেন কখনো বুনো গন্ধে মেশা জল ঝরনায় আবার কখনওবা গভীর জঙ্গল পেরিয়ে হঠাৎ দেখা এক মন্দির চত্ত্বরে..
গল্পটা শুরু হয়েছিল বেশ কিছু বছর আগেই.. নেহাত ঘুরতে গিয়েই হঠাৎ এই আবিষ্কার.. হাওড়া থেকে বারবিল স্টেশন আর তারপর শুধুই অবাক বিস্ময়ে চেয়ে থাকা.. অমন অধরা জমিন সত্যিই যে এত দিন কেউ আবাদ করেনি, একথা ভেবে অবাক হয়েছি বারবার..
একদিকে কিরিবুরু মেধাতাবুরুর মত বিস্তীর্ণ মালভূমি, এশিয়ার সবথেকে বড় শাল জঙ্গল সারাণ্ডা, জঙ্গল গভীরে ভালুকের গুহাবাড়ি আর অন্যদিকে বৈতরণীর একাকী ভেসে যাওয়া, ঝিকিরার রামধনু ঝর্ণা- সবমিলিয়ে মুগ্ধ মুসাফির তখনই ঠিক করে এমনটা শুধুই নিজের জন্য নয়, এই ভালোলাগা ভাগ করলে তবেই তো আসল আনন্দ..
ব্যাস তারপর আর থেমে থাকিনি, বিগত ৬-৭ বছরে হাজার হাজার মানুষকে পৌঁছে দিয়েছি আমার ভালো লাগার সেই ছোট্ট জনপদে।
ভবঘুরে মন খুঁজে নিয়েছে জলপ্রপাতের শহর কেওনঝড়। খন্ডাধর, ভীমকুণ্ড, সানঘাগড়া, বড়াঘাগড়া- এমনই অসংখ্য ছোট বড় ঝরনা দিয়ে সাজানো সে যেন এক জল সাম্রাজ্য.. পথ গভিরে রয়েছে এক ঐতিহাসিক রাজবাড়ী কিংবা সীতাবিঞ্জির মতো গুহা মন্দির।
গোটা ডিসেম্বর জুড়ে একের পর এক মানুষ এসেছেন, দেখেছেন আর উপভোগ করেছেন এই আদিম সৌন্দর্যকে। প্রকৃতি কাউকে হতাশ করেনি, তাই যারা ইচ্ছে থাকলেও এবার আসতে পারলেন না, তাদের জন্য রইল আমার এই খোলা চিঠি। নতুন বছরে শুরু হোক নতুন পথচলা, সঙ্গী থাকুক অফবিট উইকেন্ড আর আপনাদের এক আকাশ ইচ্ছে উড়ান।
কি চিন্তায় পড়লেন? ভাবছেন এই এত ট্যুরিস্ট স্পট! সবটা কিভাবে সাজিয়ে গুছিয়ে দেখবেন? চিন্তা নেই, দায়িত্ত্ব নিয়ে ট্যুর প্ল্যান সাজিয়ে দেবো আমরাই। আগেই বলেছি দিন ঠিক করে প্যাকিংটা জাস্ট সেরে ফেলুন। থাকা, খাওয়া, ঘোরা এমনকি আপনাদের মন ভালো রাখার দায়িত্ত্ব-ও সামলে নেবে টিম অফবিট উইকেন্ড।
কথা বলার জন্য ফোন করতে পারেন
098742 16054
Jharkhand Tourism
Visit our website:
https://offbeatweekend.com/kiriburu-meghahataburu-saranda/
https://offbeatweekend.com/keonjhar-tour/