Fernweh Travelmaniacs

Fernweh Travelmaniacs Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fernweh Travelmaniacs, Travel Company, KOLKATA.

● অফবিট নর্থ বেঙ্গল ●● জনপ্রতি মাত্র ৩৫০০ টাকা থেকে শুরু ● “হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে…”শহুরে রুটিনের দশটা-পাঁচটায়...
10/11/2024

● অফবিট নর্থ বেঙ্গল ●
● জনপ্রতি মাত্র ৩৫০০ টাকা থেকে শুরু ●

“হারিয়ে যাওয়ার নিয়ম নেই এখানে…”

শহুরে রুটিনের দশটা-পাঁচটায় বাঁধা জীবনের গণ্ডী পেরিয়ে মন চায় হারিয়ে যেতে দূরে কোনো পাহাড়ের কোলে, ঘাসের ওপর আলগোছে শরীর এলিয়ে মেঘেদের সাথে আলাপ করতে। সেই আড্ডায় হঠাৎ এসে যোগ দেবে নাম না জানা পাখিদের কলতান আর দূরে বয়ে চলা নদীর গর্জন। আচ্ছা বলুন তো, কোনোদিন ইচ্ছে করেনি যে মেয়েটা গোটা সংসারের ভার নিজের মাথায় বাঁধা চায়ের ঝুড়িতে বয়ে বেড়াচ্ছে তার গল্প শুনতে? কিংবা বয়সের ভারে নুয়ে পড়া ড্রাইভারের জীবনকাহিনী শুনতে?

কী ইচ্ছে করছে তো হারিয়ে যেতে? খরচের চিন্তা করছেন? স্বল্প খরচে মনের মতো ঘোরা যায় বইকি। কিন্তু কিরমভাবে? Fernweh Travelmaniacs এর সঙ্গে, আবার কী! কোথায় যাবেন? আসুন, সে নিয়েই নয় গল্প হোক!

আচ্ছা পাহাড়ি গ্রামগুলো ঠিক কিরকম হয়? উত্তরবঙ্গের গ্রামগুলিকে মূলত তিনটি এরিয়া অনুসারে ভাগ করা যায়- দার্জিলিং, কালিম্পং এবং রিম্বিক। প্রথমেই দার্জিলিং এর কয়েকটা অফবিটের বিবরণী থাকল:

● সিটং: পাহাড়ের কোলে সাজানো গ্রাম। চা-বাগান, নদী, কাঞ্চনজঙ্ঘা, ঝর্ণা, পাইন ফরেস্ট- সবটাই রয়েছে এই ছোট্ট পাহাড়ি গ্রামে।

● যোগীঘাট: সারাদিন পাহাড়ি নদীর ধারে, চাইলেই পা ডুবিয়ে বসে থেকে কাটিয়ে দেওয়া যায়। সাথে রয়েছে সন্ধ্যেবেলা বনফায়ারের সুযোগ।

● লেপচাজগত: ঘন পাইনের জঙ্গল আর কুয়াশার চাদরে মোড়া এই গ্রাম যেকোনো পাহাড়ে রহস্যপ্রেমীদের আদর্শ জায়গা। হালে ফেলুদার শ্যুটিং হওয়ার পর তো জনপ্রিয়তা তুঙ্গে!

● দাওয়াইপানি: টাইগার হিলের উত্তরের এই গ্রাম সত্যিই যেন একঘেয়ে জীবন কাটিয়ে ওঠার অব্যর্থ ওষুধ। কাঞ্চনজঙ্ঘার ভিউ আর পাহাড়ি ফুলের গাছে এই ছোট্ট গ্রামটি সুসজ্জিত। তবে হ্যাঁ, এখানের খরচ একটু বেশি।

● রামপুরিয়া: দাওয়াইপানির ভিড় এড়াতে চাইলে এর চেয়ে ভালো অপশন আর কিছু নেই। ছোট্ট গ্রাম, দু’টি মাত্র হোমস্টে। কাঠের ব্রিজ, ঝর্ণার সাথে উপরি পাওনা এই গ্রামের মানুষ আর কাঞ্চনজঙ্ঘার অনবদ্য ভিউ।

● তাকদা: ইংরেজ আমলে উত্তরবঙ্গের প্রথম টি-এস্টেট এই গ্রাম। চা-বাগান আর জঙ্গল, ঝর্ণা বাদেও এখানে পেয়ে যাবেন ইউরোপিয়ান স্থাপত্যের নিদর্শণ, যা গ্রামটিকে সত্যিই অনন্য করে তোলে।

● তিনচুলে: তিনটি পাহাড় দিয়ে ঘেরা এই গ্রাম থেকে কাঞ্চনজঙ্ঘার অনবদ্য ভিউ পাওয়া যায়। আর তার সাথে সামনে বিস্তৃত চা-বাগান।

● লামাহাট্টা: পাইনের জঙ্গল, ইকো পার্ক। পরিবার নিয়ে থাকার জন্য বেশ ভালো জায়গা।

● বিজনবাড়ি: পাহাড়ি নদীর ধারে সাজানো একটি গ্রাম। চাঁদের আলোয় চিকচিকে বালির বাঁধ, সবুজ পাহাড়ের কোলে সুইমিং পুলে সাঁতরে বেড়ানো- সব মিলিয়ে এক অন্যরকমের অভিজ্ঞতা।

এবার আসি কালিম্পঙের অফবিটের কথায়:

● রিশপ: মেঘেদের দেশ, পাইনের জঙ্গল। ছবির মতো সুন্দর। কালিম্পংয়ের সবচেয়ে প্যপুলার অফবিট ফর আ রিজন।

● লাভা: শতবর্ষ প্রাচীন মনেস্ট্রি, কাঞ্চনজঙ্ঘার ভিউ আর নিরিবিলি পরিবেশ। ছুটি কাটানোর পারফেক্ট জায়গা।

● কোলাখাম: উত্তরবঙ্গের সর্বোচ্চ জলপ্রপাত ছাঙ্গে এখানেই। নেওড়া ভ্যালিও এখান থেকেই ঘুরে নেওয়া যায়।

● কাফেরগাঁও: ইদানীং নতুন যে কালিম্পংয়ের অফবিটগুলি উঠে আসছে, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কাফেরগাঁও। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অনবদ্য ভিউয়ের সাথে পাওয়া যায় লোলেগাঁওএর জঙ্গলও।

● রামধুরা: ওপরে কাঞ্চনজঙ্ঘা, নীচে তিস্তা আর মাঝখানে ভ্যালি। এত মনোমুগ্ধকর ভিউ খুব কম জায়গাতেই পাওয়া যায়।

● ইচ্ছেগাঁও: পাহাড়ি ফুলে সাজানো ছোট্ট একটি গ্রাম। সঙ্গে ঘরে বসে কাঞ্চনজঙ্ঘা দেখার সুযোগ।

● চারখোল: নিরিবিলি শান্ত পরিবেশ আর কাঞ্চনজঙ্ঘার বুকে অনবদ্য সূর্যাস্তের অভিজ্ঞতা।

রিম্বিকের অফবিটগুলি আবার একদমই গ্রাম্য পরিবেশের। এখানে তেমন গাড়ি নিয়ে ঘুরে সাইটসিং করার ব্যাপার নেই। জার্নি আর গাড়িভাড়া দুটোই বেশ খানিকটা। স্বাভাবিকভাবেই স্পেশ্যাল রিকোয়েস্ট ছাড়া এখানে সাধারণতঃ সাজেস্ট করা হয়না। যদিও যারা সত্যিই প্রকৃতিপ্রেমী, তাদের মারাত্মক ভালোলাগবে জায়গাগুলি।

এতো গেলো কয়েকটা মাত্র অফবিটের বিবরণী। আমাদের হাতে রয়েছে ১০০+ অফবিট লোকেশনস, যার মধ্যে থেকে বেছে নিতে পারেন আপনাদের পছন্দের জায়গা! তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন!

Fernweh Travelmaniacs:
B60, Brahmapur South End, Near Parliament Club, Boral
Kolkata: 700058
Contact Us: +91-7585054666

● বর্ষার দার্জিলিং ●◆ চার রাত্রি/পাঁচ দিনের প্যাকেজ মাত্র ৩,৫৯৯ টাকায় ◆◆ পাঁচ রাত্রি/ছয় দিনের প্যাকেজ মাত্র ৪,৭৯৯ টাকা...
06/04/2024

● বর্ষার দার্জিলিং ●
◆ চার রাত্রি/পাঁচ দিনের প্যাকেজ মাত্র ৩,৫৯৯ টাকায় ◆
◆ পাঁচ রাত্রি/ছয় দিনের প্যাকেজ মাত্র ৪,৭৯৯ টাকায় ◆
■ ট্রেন টিকিট, হোটেলের খাওয়া-থাকা, সাইটসিন সবকিছু নিয়ে ■

দার্জিলিং বরাবরই বাঙালির প্রিয়। ম্যাল, কাঞ্চনজঙ্ঘা, কেভেন্টার্স, গ্লেনারিজ সব মিলিয়ে সে এক জমজমাট ব্যাপার। সারাদিন জুড়ে আকাশে মেঘেদের খেলা, রাস্তার বাঁকে বাঁকে ঘন কুয়াশা, ম্যালে রঙবেরঙের ছাতার ভিড় আর একটা মিষ্টি শীতের আভাস। বর্ষার পাহাড়, বিশেষ করে দার্জিলিং অদ্ভুত মায়াবী।

আর ঠিক এই সময়ের জন্যেই আমরা Wanderlust Travelmaniacs এর সাথে নিয়ে এসেছি মনসুন স্পেশাল প্যাকেজ। মাত্র ৩,৫৯৯ টাকায় দার্জিলিং! কি লোভ হচ্ছে তো? আসুন একবার ঝট করে চোখ বুলিয়ে নি প্যাকেজের ডিটেইলসে।

■ প্যাকেজে যা যা রয়েছে:

● ট্রেন: স্লিপার ক্লাস।

● গাড়ি: শিলিগুড়ি/নিউ জলপাইগুড়ি পিকআপ এন্ড ড্রপ। দার্জিলিংয়ের সাইটসিন।

● থাকা: স্ট্যান্ডার্ড হোটেল।

● খাওয়া: প্রথমদিনের মধ্যাহ্নভোজ থেকে শুরু করে তৃতীয় বা চতুর্থদিনের প্রাতরাশ অবধি রোজ তিনবেলা খাওয়াদাওয়া।

● সাইটসিন:
◆ প্রথম দিন: গোপালধারা টি এস্টেট, মিরিক, টিংলিং ভিউপয়েন্ট, নেপাল সীমানা, লেপচাজগত পাইন ফরেস্ট, ঘুম রেলওয়ে স্টেশন।
◆ দ্বিতীয় দিন (চার রাত্রির প্যাকেজে নেই): তাকদা, তিনচুলে, লামাহাট্টা।
◆ তৃতীয় দিন: টাইগার হিল, বাতাসিয়া লুপ, ঘুম মনেস্ট্রি, ঘুম রেলওয়ে স্টেশন, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, তেনজিং রক, গম্বু রক, রঙ্গীত ভ্যালি টি এস্টেট, হিমালয়ান মাউন্টেনেয়ারিং ইনস্টিটিউট, জ্যু।
◆ চতুর্থ দিন: কার্শিয়াং ভিউপয়েন্ট, রোহিনী ফলস।

● সমস্ত পার্কিং, পারমিট সংক্রান্ত খরচ।

■ যা যা প্যাকেজের মধ্যে নেই:

● ট্রেনের খাওয়াদাওয়া।
● রাস্তাঘাটে খাওয়াদাওয়া।
● কোনো প্রবেশমূল্য।
● কোনো নিজস্ব খরচাপাতি।

বাকি সবটুকুই ওই ওই প্যাকেজের টাকার মধ্যেই ধরা রয়েছে। দ্বিধাবোধ হওয়াটা খুব স্বাভাবিক। অনলাইনে দেখছেন, এত কম দামে, যদি সমস্যায় পড়েন? গত বছর আমাদের সাথে ১১১৬ জন মানুষ বর্ষায় দার্জিলিং ঘুরে এসেছেন। তাও আপনাদের সুবিধার্থে পুরো হিসেবটা তুলে ধরছি।

● ট্রেন টিকিট (স্লিপার ক্লাস): ৭০০ টাকা
● হোটেলে থাকা খাওয়া: ৮৫০ থাকা মাথাপিছু প্রতিদিন।
● গাড়ি: ১২০০ বা ১৫০০ টাকা মাথাপিছু।
● পার্কিং-পারমিট পিছু: ৫০ টাকা।

জুন মাসের দ্বিতীয়ার্ধ থেকেই এবার আমরা রওনা দিচ্ছি। এরপর যে যে তারিখে আমরা রওনা দিচ্ছি:

চার রাত্রি/পাঁচ দিন:
● ১৫ই জুন।
● ২২ই জুন।
● ২৯শে জুন।
● ৬ই জুলাই।
● ১৩ই জুলাই।
● ২০শে জুলাই।
● ২৭শে জুলাই।
● ৩রা আগস্ট।
● ১০ই আগস্ট।
● ১৭ই আগস্ট।
● ২৪শে আগস্ট।
● ৩১শে আগস্ট।
● ৭ই সেপ্টেম্বর।
● ১৪ই সেপ্টেম্বর।
● ২১শে সেপ্টেম্বর।
● ২৮শে সেপ্টেম্বর।

পাঁচ রাত্রি/ছয় দিন:
● ১৮ই জুন।
● ২৫শে জুন।
● ২রা জুলাই।
● ৯ই জুলাই।
● ১৬ই জুলাই।
● ২৩শে জুলাই।
● ৩০শে জুলাই।
● ৬ই আগস্ট।
● ১৩ই আগস্ট।
● ২০শে আগস্ট।
● ২৭শে আগস্ট।
● ৩রা সেপ্টেম্বর।
● ১০ই সেপ্টেম্বর।
● ১৭ই সেপ্টেম্বর।
● ২৪শে সেপ্টেম্বর।

আর হ্যাঁ, একটা ছোট্ট অনুরোধ। বুঝতেই পারছেন, জিরো মার্জিন ট্রিপ। পুরোটাই করা যাতে অফ সিজনে ড্রাইভার, হোটেল মালিকদের সংসার চলে আর আপনারাও কম খরচে ঘুরে আসতে পারেন। একজন এলেও যা খরচ হবে, পঞ্চাশজন এলেও ঠিক তাইই।

■ যোগাযোগ:
📲 7585054555/ 7585054666
/ 7585054888
✉️ [email protected]

|| On Season Review Matters The Most ||Thank you Mrs. Laxmi Adhikary & group for trusting us...Please keep in touch with...
12/12/2023

|| On Season Review Matters The Most ||

Thank you Mrs. Laxmi Adhikary & group for trusting us...Please keep in touch with us.

Fernweh Travelmaniacs : ☎️ 082829 27043

● স্বর্গরাজ্য সিকিম ●◆ মাত্র ৩৭৯৯ টাকায় সিল্ক রুট ◆◆ মাত্র ৬৯৯৯ টাকায় নর্থ সিকিম ◆◆ মাত্র ৫৩৯৯ টাকায় সাউথ সিকিম ◆চারদ...
10/12/2023

● স্বর্গরাজ্য সিকিম ●

◆ মাত্র ৩৭৯৯ টাকায় সিল্ক রুট ◆
◆ মাত্র ৬৯৯৯ টাকায় নর্থ সিকিম ◆
◆ মাত্র ৫৩৯৯ টাকায় সাউথ সিকিম ◆

চারদিকে দূষণ আর রাসায়নিকে ছেয়ে থাকা দুনিয়াতে সিকিম যেন খানিকটা বেমানান। কোথাও কোন প্লাস্টিক নেই, ধোঁয়াশা নেই, আছে বলতে শুধু বরফে ঢাকা পাহাড়, পরতে পরতে ঠাসা ইতিহাস, পাহাড়ি মানুষের আতিথেয়তা আর অদ্ভুত এক নির্ভেজাল প্রকৃতি। ছোট্ট সিকিম আমাদের মতো শহুরে লোকজনের কাছে সত্যিই যেন কয়েকটা দিন স্বর্গরাজ্যে কাটিয়ে আসার হাতছানি।

ব্যাস, বসে পড়লেন তো হিসেবের খাতা নিয়ে? এত সুন্দর জায়গা আর গ্রুপ ট্যুর নয় যখন, খরচ নিশ্চয়ই মারাত্মক! এরপর আবার গাড়ির ই.এম.আই, ক্রেডিট কার্ডের বিল, ছেলেমেয়ের ইস্কুলের ফিজ, অ্যানিভার্সারি…

চিন্তা নেই, আমরা আছি তো আপনার সাধ্যের মধ্যে সাধপূরণের জন্যে। সিকিমে ঘোরার মূলত তিনটি দিক হয়। নর্থ সিকিম, সিল্ক রুট আর সাউথ সিকিম। নর্থ সিকিমে রয়েছে ভারতের দ্বিতীয় উচ্চতম লেক গুরুদংমার, তার সঙ্গে ইয়ামথাং, জিরো পয়েন্টের হাতছানি। ইস্ট সিকিমে রয়েছে বিশ্বের প্রাচীনতম "গ্লোবাল ট্রেড রুট: সিল্ক রুট", তার সাথে ঋষিখোলায় পাহাড়ি নদীর কিংবা আরিতার লেকের ধারে বসে এককাপ গরম চায়ে চুমুক দেওয়ার সুযোগ। আর সাউথ সিকিমে গেলে পেলিংয়ের গ্লাস ব্রিজে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘার বিশালতা উপভোগ করার পাশাপাশি দেখে নিতে পারেন নামচি চারধাম, রাভাঙলার বুদ্ধ পার্ক।

এই এত্তকিছু মিস করা যায় নাকি! আজই যোগাযোগ করুন আমাদের সাথে আর ঝটপট বুক করে ফেলুন আপনাদের আগামী সিকিম ভ্রমণের প্যাকেজ।

■ যোগাযোগ:
📍Fernweh Travelmaniacs
B-60, Brahmapur(South End),
Kolkata-700096
📲 082829 27043
✉️ [email protected]
✉️ [email protected]

● তুষারাবৃত হিমাচল এবং কাশ্মীর ●◆ মাত্র ৭১৯৯ টাকায় হিমাচল ◆◆ মাত্র ১০৯৯৯ টাকায় কাশ্মীর ◆শেষ কয়েকবছর প্যাচপ্যাচে গরম, ...
10/12/2023

● তুষারাবৃত হিমাচল এবং কাশ্মীর ●

◆ মাত্র ৭১৯৯ টাকায় হিমাচল ◆
◆ মাত্র ১০৯৯৯ টাকায় কাশ্মীর ◆

শেষ কয়েকবছর প্যাচপ্যাচে গরম, ঘ্যানঘ্যানে বৃষ্টি পেরিয়েও লেপ বার করতে হয়নি। একটু ঠাণ্ডার খোঁজে অফবিটে যাওয়াই যায়, কিন্তু বরফ? দুধের সাধ তো আর ঘোলে মেটে না! ঘরের কাছে ছিল একমাত্র নর্থ সিকিম, আপাতত ধস নেমে সে রাস্তাও বন্ধ। তাহলে উপায়?

উপায় আছে। বহুদিন ধরে বাজেটের কথা ভেবে যে বাকেট লিস্টটা সযত্নে তুলে রেখেছিলেন, এইবার ওটা ধুলো ঝেড়ে বের করার পালা। ভ্রমণপ্রেমী মধ্যবিত্তের সাধ্যের মধ্যে সাধ মেটানোর যে মন্ত্র নিয়ে আমরা এতদিন কাজ করে এসেছি, আজ তারই আর এক ধাপ। পাঁচ রাত/ছয় দিনের হিমাচল প্যাকেজ জনপ্রতি মাত্র ৭১৯৯ টাকা থেকে শুরু আর কাশ্মীর প্যাকেজ জনপ্রতি মাত্র ১০৯৯৯ টাকা থেকে।

নাহ্, ভুল পড়েননি। স্ট্যান্ডার্ড হোটেলে খাওয়া-থাকা, পারসোনাল গাড়িতে ঘোরা-ফেরা, পার্কিং-পারমিট সমস্ত কিছু নিয়ে ওইটুকু বাজেটই পড়বে। তবে হ্যাঁ, যেহেতু কাস্টমাইজ প্যাকেজ, তাই কতজন মিলে যেতে চাইছেন, সিজন, হোটেল ক্যাটেগরি আর জায়গার ভিত্তিতে বাজেট সামান্য পরিবর্তিত হতে পারে, তবে সেটা খুব বেশি নয়।

এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য। এছাড়াও হানিমুন প্যাকেজের ক্ষেত্রে থাকছে বিশেষ আকর্ষণ। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন আমাদের সাথে আর ঝটপট বুক করে ফেলুন আপনাদের ড্রিম ডেস্টিনেশনের প্যাকেজ!

■ যোগাযোগ:
📍Fernweh Travelmaniacs
B-60,Brahmapur(South End),
Kolkata-700096
📲 082829 27043
✉️ [email protected]
✉️ [email protected]

|| Happy Faces from Offbeat North Bengal ||Thank you Ma'am for choosing us for your trip. Please keep in touch with us. ...
03/12/2023

|| Happy Faces from Offbeat North Bengal ||

Thank you Ma'am for choosing us for your trip. Please keep in touch with us.

Fernweh Travelmaniacs: 082829 27043

|| Happy Faces from Offbeat North Bengal ||Thank you Sir for choosing us for your trip. Please keep in touch with us. Fe...
03/12/2023

|| Happy Faces from Offbeat North Bengal ||

Thank you Sir for choosing us for your trip. Please keep in touch with us.

Fernweh Travelmaniacs: 082829 27043

|| Happy Faces from Manali ||Thank you Ma'am for choosing us for your trip. Please keep in touch with us. Fernweh Travel...
03/12/2023

|| Happy Faces from Manali ||

Thank you Ma'am for choosing us for your trip. Please keep in touch with us.

Fernweh Travelmaniacs: 082829 27043

|| Happy Faces from Offbeat North Bengal ||Thank you Ma'am for choosing us for your trip. Please keep in touch with us. ...
03/12/2023

|| Happy Faces from Offbeat North Bengal ||

Thank you Ma'am for choosing us for your trip. Please keep in touch with us.

Fernweh Travelmaniacs: 082829 27043

|| Happy Faces from Darjeeling ||Thank you Ma'am for choosing us for your trip. Please keep in touch with us. Fernweh Tr...
03/12/2023

|| Happy Faces from Darjeeling ||

Thank you Ma'am for choosing us for your trip. Please keep in touch with us.

Fernweh Travelmaniacs: 082829 27043

|| Happy Faces from North Bengal ||Thank you Sir for choosing us for your trip. Please Keep in touch with us. Fernweh Tr...
03/12/2023

|| Happy Faces from North Bengal ||

Thank you Sir for choosing us for your trip. Please Keep in touch with us.

Fernweh Travelmaniacs: 082829 27043

Address

Kolkata

Telephone

+917585054666

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fernweh Travelmaniacs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fernweh Travelmaniacs:

Share

Category