23/04/2026
কিছু জিনিস অভিজ্ঞতা হলেই উপলব্ধি হয়। গল্পটা ছিল 👇
zone 3
সেদিন সবচেয়ে বেশি সময় এনার কাছে কাটানো।
প্রায় ২ ঘন্টার ওপর কাটিয়ে ফেলেছি, তিনি ঘুমিয়ে থাকার ভান করে মাঝেমধ্যে জানান দিয়ে যাচ্ছেন।
ছবি উঠছে সাথে ভিডিও,হাত ব্যাথা,গরম, সাথে ধৈর্যের চরম পরীক্ষা।
উঠলেন হাটলেন জলে নামলেন, আচমকা দুটো হরিণ এগিয়ে আসতে শুরু করল।
মনে মনে সবাই বলছি, কি বোকা তুই আসিস না,আসিস না!
আমরা এক সরলরেখায় আমরা সামনে তিনি 🐅, ওনার সামনে হরিণ।
ভিডিও তে দেখুন বাঘের ফিজিক্যাল এপ্রোচ, আস্তে আস্তে শরীরটাকে মাথা সমেত জলে নামিয়ে নিচ্ছে, শুধু জ্বলজ্বল দুটো চোখ লোভাতুর।।
এভাবে প্রায় ৩০ মিনিট চলছে, পরে ক্যামেরার সময় দেখে বুঝেছি, কিভাবে সময় যাচ্ছে ঠাহর নেই।
সামনে ১০০ লোক দেখছে, যেন সামনে ডিসকভারি লাইভ চলছে।
হরিণটার আর্ত চিৎকারে, ভিডিও তে খেয়াল করবেন।
না তিনি আজ মুডে নেই
আমরা স্বস্তির নিশ্বাস নিলাম।
এটাই জীবনচক্র।।