Travel Bee

Travel Bee The world is a book and those who do not travel read only one page.’’- St. Augustine
To begin wi

এই শীতে, ভূতের দেশে...কলকাতা থেকে মাত্র ১১০ কিমি.  এবং বনগাঁ থেকে ৩০ কিমি. দূরে ইছামতীর পাশে জোনাকির দেশে গা ছমছমে ভৌতিক...
20/02/2026

এই শীতে, ভূতের দেশে...

কলকাতা থেকে মাত্র ১১০ কিমি. এবং বনগাঁ থেকে ৩০ কিমি. দূরে ইছামতীর পাশে জোনাকির দেশে গা ছমছমে ভৌতিক পরিবেশে মঙ্গলগঞ্জ ঘুরে যেতে পারেন এক রাত। পাশেই আছে পারমাদন জঙ্গল। দুপুরে খাওয়ার পর জঙ্গলের পাশ বরাবর নৌকায় করে ঘুরে বেড়ান ইছামতীতে। পাশেই আছে নীলকুঠি- কাটা সাহেবের কুঠি। সেই কুঠি নিয়ে প্ৰচলিত আছে অনেক ভৌতিক গল্প। রাতের বেলা আমাদের গাইডকে সঙ্গে করে ঘুরে আসুন নীলকুঠি তে। আর সাথে জানুন নীলকুঠির ইতিহাস।

যদি ভূতে বিশ্বাস নাও করেন তাহলে জঙ্গল এবং নদী মিলিয়ে গ্রাম বাংলার পরিবেশ আপনাকে জায়গাটার প্রেমে পরতে বাধ্য করবেই। রাতে পরিষ্কার আকাশের নীচে আর ইছামতীর পাশে বসে জোনাকির মেলা দেখতে দেখতে নিজের অগোচরেই কেটে যাবে রাত।

এখানেই নদীর ধারেই কটেজে বুকিং চলছে। সাথে আছে AC কটেজ। থাকছে কটেজে থাকা, চার বার খাওয়া, নৌকায় ইছামতী ভ্রমণ এবং রাতে গাইডের সাথে নীলকুঠি ভ্রমণ। সন্ধ্যেতে ক্যাম্প ফায়ার করতে চাইলে বা ব্যাম্বু চিকেন খেতে চাইলে আলাদা ভাবে আগে থেকে বলে দিতে হবে ( যেটা প্যাকেজের মধ্যে থাকছে না)

বিশদ জানতে বা বুকিং করতে ফোন করুন:

☎️ 📞 084201 45135 / 62899 26653

--- a Travel bee Property

03/01/2026

উত্তরবঙ্গের এক নতুন ঠিকানা — খারকা গাঁও, কালিম্পং 🌄
ভিড়হীন, শান্ত, ছবির মতো সাজানো এক ছোট্ট পাহাড়ি গ্রাম—

খারকা গাঁও, কালিম্পং জেলার এক নতুন ও অনন্য গন্তব্য, যেখানে প্রকৃতি আর মানুষের আন্তরিকতা একসাথে মিশে গেছে।
আজকের দিনে অনেক হোমস্টেই সময়ের সঙ্গে সঙ্গে পেশাদার হয়ে উঠেছে।কিন্তু খারকা গাঁওয়ের হোমস্টে মানে ঠিক নিজের বাড়ির মতো অনুভূতি।সরল মনের মানুষ, মনখোলা হাসি, আন্তরিক আপ্যায়ন—
এখানে অতিথি নন, আপনি পরিবারেরই একজন 💚

🍲 আপনার পছন্দ–অপছন্দ অনুযায়ী যতটা সম্ভব ব্যবস্থা করার আন্তরিক চেষ্টা,
🏡 ঘরের মতো আরাম,
😊 হাসিমুখে যত্ন—সব মিলিয়ে একেবারে আলাদা অভিজ্ঞতা।
🌊 বিশেষ আকর্ষণ
আমাদের হোমস্টে থেকে মাত্র ১০ মিনিটের ছোট্ট ট্রেকিং—
আর পৌঁছে যাবেন পঞ্চমী ওয়াটারফলস।
একটি একেবারে Hidden Virgin Waterfall—
প্রকৃতির এক অপূর্ব উপহার ✨

📍 কালিম্পং শহরের দর্শনীয় স্থানগুলি খুব সহজেই ঘোরা যাবে এখান থেকে
✔️ ডেলো পার্ক
✔️ দুর্পিন মনাস্ট্রি
✔️ গল্ফ এরিয়া
✔️ মরগ্যান হাউস
✔️ ক্যাকটাস নার্সারি
✔️ জালসা বাংলো
✔️ তিস্তা ভিউ পয়েন্ট
✔️ হেমালি পার্ক
✔️ দেওরালি ভিউ পয়েন্ট

এবং আরও অনেক কিছু…
🌿 এখান থেকেই সহজেই ঘুরে নিতে পারবেন
লাভা, লোলেগাঁও, রিশব খোলা, পানবুডারা ইত্যাদি জনপ্রিয় পাহাড়ি গন্তব্য।

🚗 Silk Route যাওয়ার প্ল্যান করছেন?
তাহলে যাওয়ার দিন বা ফেরার পথে
খারকা গাঁও হতে পারে আপনার জন্য এক রাতের পারফেক্ট স্টপেজ 🏔️

📞 শান্ত প্রকৃতি, নির্ভেজাল আতিথেয়তা আর নতুন অভিজ্ঞতার খোঁজে

আজই যোগাযোগ করুন-৮৪২০১৪৫১৩৫
চলুন, পাহাড়ে ফিরে যাই—
ঘরের মতো আপন করে নেওয়া এক ঠিকানায় 💙





























Address

Kolkata
Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Travel Bee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Bee:

Shortcuts

Share

Category