07/11/2025
দার্জিলিংয়ের খুব কাছে সুন্দর এক জায়গা সিটং, পাহাড়ের গল্প বলতে বসলে যার কথা বলতেই হয়। ১৮৩৯ সালে কিছু মানুষের হাত ধরে গড়ে উঠতে থাকে জায়গাটা, সুন্দর প্রকৃতি, সহজসরল মানুষ, কমলালেবুর বাগান আর মেঘের সাদা কালো খেলায় ভরা।
মনের শান্তি পেতে দুদিনের জন্য ঘুরে আসতেই পারেন এখানে, দ্রষ্টব্য স্থানগুলোর মধ্যে আছে অহলদারা ভিউ পয়েন্ট, নামথিং পোখরি, মঙ্গপু রবীন্দ্রভবন, মহালদিরাম চা বাগান, যোগীঘাট ব্রিজ আর রিয়াঙ নদী, ডাওহিল, চিমনে ভিউ পয়েন্টর মতো সুন্দর জায়গাগুলো। উপরি পাওনা হিসেবে শীতকালের মাসগুলোয় দেখতে পাবেন সবুজ আর কমলা রং মিলেমিশে যাওয়া কমলালেবুর বাগানগুলো, যা আপনার মন জয় করে নেবে নিশ্চিত ভাবে বলতে পারি।
সিটংয়ে আমাদের একটা ছোট্ট আস্তানা আছে, প্ল্যান করলে অবশ্যই যোগাযোগ করতে পারেন লিসা ঘোষ- 9903440876 নম্বরে ফোন বা হোয়াটসআপ করতে পারেন, বুকিং বা বেড়ানোর ডিটেলস প্ল্যান করে দিতে পারবো আমরা। নিজেরা পাহাড়ে বেড়াতে থাকতে ভালোবাসি, বারবার চাই অন্যরাও সেই শান্তির খোঁজে, মনের টানে আসুক পাহাড়ে। আপনাদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজড ট্যুর প্ল্যান বানিয়ে দেওয়া বা গ্রুপ বানিয়ে একসাথে যাওয়া, দুটোই করি আমরা, মনে করলে যোগাযোগ করবেন, ভরসা আছে নিরাশ হবেন না। ভালো থাকবেন সবাই, পাহাড়ের প্রতি ভালোবাসা রাখবেন। লিসা ঘোষ- 9903440876। ❤️