08/09/2026
বেড়াতে যাওয়ার প্ল্যান করতেই যা সময় লাগে। তারপর যাওয়ার দিন এসে পড়ে,বেড়ানো হয় আবার সেই ছুটি হুড়মুড় করে রকেটের গততে ফুরিয়েও যায়৷ এই বেড়ানো শেষের দিন টা সব চেয়ে মজার আবার একটু একটু মন খারাপেরও৷ এই যে এই কটা দিনের একসাথে থাকা, আচমকা তৈরী হওয়া সম্পর্ক-বন্ধুত্ব, রাশিরাশি হাসি মজা সব মিলিয়ে বেশ একটা ইউটোপিয়ায় থাকা এ শেষ হয়ে গেলে আমার ভ্রমণসঙ্গীদের তো মন খারাপ হয়ই, প্রায় শ খানেক অনলি ওম্যান ট্রিপ করে ফেলার পর আজও আমার নিজেরও বেশ মন খারাপ হয়৷ মজার ব্যাপার হলো একটু বেশী বয়সের দিদিরা আমার সাথে বেড়াতে বেশী ভালোবাসেন৷ বাচ্চারাও একসম ভালোবাসেনা তা নয়। এই তো রায়ডাকে থাকা কালীনই যখন বলছিলাম এপ্রিলে চোপতা-দেওরিয়াতাল এ রডোডেন্ড্রন দেখতে যাবো তো Amrita Sarkar বলেই দিলো "আমি জানিনা বাপু, তুমি কিন্তু এখনই আমার থেকে অ্যাডভান্স নিয়ে আমার সিটটা ব্লক করে রাখো৷" Jesmin Zakaria আর Sathi Ghosh বলেই ফেলে "বেশ অনেকদিনের ডিপি পাওয়া গেলো। পরের ট্রিপ পর্যন্ত এতেই চালিয়ে নেব"। আর Ruma Bhattacharya দিদি আবার এককাঠি উপরে গিয়ে বলেন"শোন আমার এত মনে থাকেনা। তুই একটা SIP করার মত আমার খাতা খুলে রাখ৷ আমি টাকা জমা করে দেবো, তুই আমায় বেড়াতে নিয়ে যাবি আর টাকা শেষ হলে বলবি, আমি ফের দিয়ে দেব।" সুপর্ণা দি, তৃপ্তি দি প্ল্যান করে ফেলে দক্ষিণাপনে আড্ডা হবে না রুমা দির বাড়ি নাকি Nilima Roy এর বাড়ি -এই বিনেসুতোর সম্পর্ক, ভালোবাসা-বিশ্বাস-ভরসা গুলোই আমার খতিয়ানে জমা হওয়া সম্পত্তি। বাকি সারাজীবনে ব্যাঙ্ক ব্যালেন্স আমার শূন্যের ঘরেই থেকে যায়৷
ফেরার দিন হাতে অনেকটা বাড়তি সময়। দ্বিপ্রাহরিক আহারের আগে খিদে বাড়াতে খানিক চা বাগান-নদীর ধারে সবাই মিলে হইহই করে ঘুরে আসা৷ আজ আমি সাথে নেই ( মন্দ লোকে বলে আমি নাকি বড্ড শাষণে রাখি, বকাঝকা করি। কিন্তু ও সব রটনা) ফলে মেয়েরা মনের আনন্দে শারুক্ষাঁ সেজে পোজ দিয়ে ছবি তুলে, জল ঘেঁটে ফিরে আসে আস্তানায়৷ Manoj Biswas আর শঙ্কর কে বলা আছে পুরোটা সময় ওদের সাথে থাকবি। ফলে তারাও দায়িত্ব পেয়ে বেশ মজা করে সবাই কে ঘুরিয়ে আনে, নদীর পাড়ে অবহেলায় হয়ে থাকা ঢেঁকিশাক তুলে আনে আমাদের জন্য। রায়ডাকের বৌদির হাতে রান্নার পর সেই অমৃতসম ঢেঁকিশাক পাতে উঠে আমাদের। আজ আবার গরম গরম কচি পাঁঠার ঝোল ও আছে আমাদের মেনুতে। এমনকি ফিরতি পথে ট্রেনে রাত্রিভোজনের পরোটা আলুভাজাও।
সফর শেষে বাড়ি ফিরে ভাবতে থাকি এই জায়গাতেই পরের ট্রিপ আরোও ভালো কীভাবে করা যায়৷ Damayanti Talukdar কে আমার অসংখ্য ধন্যবাদ বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস ধরিয়ে দেওয়ায়। তাই এবার ঠিক করেছি পরের ট্রিপে এখানে ৭ জনকেই নিয়ে যাবো। সাফারিতে দুটি গাড়িতে চার জন করে ঘুরবেন এবং কচুগাঁও সাফারিতে অবশ্যই দুটি গাড়িতেই প্রশিক্ষিত গাইড থাকবেন৷ আর যেভাবে Mon Voyage রায়ডাক-রায়মনা ঘোরাতে পারবে সেটা আর কেউ পারবেনা এ ব্যাপারে আমি গ্যারান্টি দিতে পারি৷ কারণ যা যা তথ্য আমার কাছে আছে তা গুগল বা কোনো AI কাউকে দিতে পারবেনা৷ নভেম্বরে পর পর ফের দুটি রায়ডাক-রায়মনা অনলি ওম্যান ট্রিপ হবে -আরও এক্সক্লুসিভ। বিস্তারিত জানতে চোখ রাখবেন এই প্রোফাইল ও মঁ ভয়াজের পেজ এ। রায়ডাক বাংলোতে প্রজাপতি আর পাখির মেলা বসে। কোত্থাও না ঘুরে শুধু এই বাংলোয় বসেই কাটিয়ে দেওয়া যায় তিন-চার দিন। ও হ্যাঁ যারা বলে রায়ডাক একটি ব্রিটিশ বাংলো তারা পাতি ঢপ দেয়৷ এটা হালে তৈরী হওয়া কলোনিয়াল প্যাটার্ন বাংলো। কোনো ব্রিটিশ কখনও এখানে বসবাস করেনি। একটা ১৮০-৬০০ লেন্স সহ ফের দেখা হবে নভেম্বরে।