15/07/2026
Unfold Hunderman :
লাদাখ এমন একটা ক্ষেত্র যেখানে হাজারো গল্প অস্ফুটে লুকিয়ে আছে, যেগুলো হয়তো তেমনভাবে কোন বইয়ের পাতায় লেখা নেই, লেখা আছে কখনো মানুষের চোখের জলে... হৃদয় ভাঙ্গা কান্নায়... ভাঙ্গা বাড়ির দেওয়ালে... আবার কখনো সীমান্তের নিস্তব্ধ বাতাসে...
আজ আপনাদের সাথে পরিচয় করাবো কার্গিল শহর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত ভারত ও পাকিস্তানের Line of control এর খুব কাছাকাছি এমন একটি সুন্দর গ্রামের যে শুধু নান্দনিকতার বিচারে আন্তর্জাতিক মানচিত্রের একটি অবস্থান নয়, বরং ভারত - পাকিস্তান সীমান্তের ইতিহাসের এক নীরব সাক্ষী...
প্রতিটি সীমান্তের একটি আলাদা গল্প থাকে। কোথাও বন্দুকের গর্জনের, কোথাও মানুষের কান্নার, আবার কোথাও স্মৃতির নিঃশব্দ প্রতিধ্বনির। Hunderman এমন এক গ্রামে, যার প্রতিটি পাথর ইতিহাসের সাক্ষী...
এখানে পাহাড় কথা বলে না, কিন্তু তাদের নীরবতা হাজারো গল্প শোনায়।
দেশভাগের পর একটি রাজনৈতিক সিদ্ধান্তে রাতারাতি বদলে দিল হাজারো মানুষের জীবন ও ভাগ্য... Hunderman চলে গেল সীমান্তের ওপারে যদিও ১৯৭১ সালে যুদ্ধে ফিরে এলো ভারতের মানচিত্রে। কিন্তু যে পরিবারগুলো ভেঙে গিয়েছিল তারা আর কখনো আগের মত এক হতে পারেনি...
এই গ্রামের সবচেয়ে মূল্যবান সম্পদ হলো “Museum of Memories”।এখানে সব সংরক্ষিত রয়েছে -
পুরনো ছবি, চিঠি, রান্নার বাসনপত্র, কৃষিকাজে সরঞ্জাম, পোশাক, যুদ্ধের সময় ব্যবহৃত বিভিন্ন জিনিস, আরো কত কিছু...
প্রতিটি জিনিস যেন ফিসফিস করে কানে বলে যায়— "আমরাও একদিন বেঁচে ছিলাম, আজও হয়তো আছি..."
গ্রামে ঢুকলেই মনে হবে যেন সময় থেমে গেছে। পাথরের ঘরগুলো আজও দাঁড়িয়ে আছে একলা। কিছু দরজা খোলা, কিছু জানালা ভাঙা। কোথাও রান্নাঘরের পুরনো চুলা, কোথাও কাঠের আলমারি, কোথাও বহু বছরের ধুলো জমে থাকা বাসনপত্র। এ যেন মানুষ হঠাৎ একদিন সব ফেলে চলে গেছে। এই জাদুঘরে কোনো রাজমুকুট নেই, নেই কোনো সোনার অলংকার...
যদিও সেগুলো আজও ইতিহাসের অমূল্য সম্পদ।
প্রকৃতি এখানে সব ক্ষত ঢেকে দিতে চেয়েছে। কিন্তু ইতিহাসের দাগ সহজে মুছে যায় না।যদি ইতিহাসকে অনুভব করতে চান… যদি বুঝতে চান সীমান্ত মানে শুধু কাঁটাতার নয়, যদি জানতে চান যুদ্ধের পরও কীভাবে স্মৃতি বেঁচে থাকে… তাহলে Hunderman আপনার জন্য।
Hunderman কেবল একটি গ্রাম নয়।এটি একটি অনুভূতি,একটি স্মৃতি,একটি ইতিহাস। যেখানে প্রতিটি পাথর, প্রতিটি দরজা, প্রতিটি রেখে যাওয়া পায়ের ছাপ, প্রতিটি নীরব বিকেল আমাদের মনে করিয়ে দেবে--- "যুদ্ধ শেষ হতে পারে, কিন্তু তার গল্প কখনো শেষ হয় না।"
যদি কখনো এখানে আসেন, শুধু ছবি তুলবেন না। কোলাহল ভুলে একটিবার নীরবে দাঁড়িয়ে এই গ্রামের কথা শুনবেন... ভাববেন...
হয়তো তখন আপনিও শুনতে পাবেন—ইতিহাসের সেই নিঃশব্দ কণ্ঠস্বর।
Vasudhaiva Tourism Pvt Ltd
Aditi Ghosh
चरैवेति... चरैवेति... चरैवेति...
The destination is nothing
The Road is Everything...
For Get Overview.
Contact Us.
Vasudhaiva Tourism Pvt Ltd.
Call on - 0 8584071770 / 0 9432110710 /0 9906850992.
WhatsApp on - 0 8584071770 / 0 9432110710 /0 9906850992.
[email protected]
Website- www.vasudhaivatourism.com