Diary de la Bohemian

Diary de la Bohemian ইতিহাস অনুসন্ধিৎসু এক Bohemian বঙ্গসন্তানের ডায়েরি

বাঙ্গালার ইতিহাসের সঙ্গে যুক্ত বিভিন্ন স্থানের বিষয়ে জানতে পেজটি ফলো করুন🙏
(1)

পবিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শুভেচ্ছাকাশীকাপুরাধিনাথ কালভৈরবম ভজেহর হর মহেশ্বর
27/07/2026

পবিত্র শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের শুভেচ্ছা
কাশীকাপুরাধিনাথ কালভৈরবম ভজে
হর হর মহেশ্বর

পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবার আজগৌড় সাম্রাজ্যের গৌড়ীয় জাতির আদি আরাধ্য মহাদেবের সাধনা আরাধনা করার অত্যন্ত উপযুক্ত ...
20/07/2026

পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবার আজ
গৌড় সাম্রাজ্যের গৌড়ীয় জাতির আদি আরাধ্য মহাদেবের সাধনা আরাধনা করার অত্যন্ত উপযুক্ত সময় এসে পড়েছে

হর হর মহেশ্বর🔱

উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথেঐ যে তিনি, ঐ যে বাহির পথে।সকলকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার বিলম্বিত শুভেচ্ছা জানাইরথচক্র চ...
17/07/2026

উড়িয়ে ধ্বজা অভ্রভেদী রথে
ঐ যে তিনি, ঐ যে বাহির পথে।

সকলকে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রার বিলম্বিত শুভেচ্ছা জানাই
রথচক্র চলমান সময়ের প্রতীক যাঁর উপর আসীন শ্রী জগন্নাথ বলভদ্র ও সুভদ্রা
সকলের সময় খুব ভালো কাটুক
জয় জগন্নাথ

ছবিতে মাহেশ ও গুপ্তিপাড়ার বিখ্যাত রথযাত্রা

বঙ্গ ভূমির সাথে প্রভু জগন্নাথের সম্পর্ক পাঁচ শতাব্দীরও অধিক প্রাচীনআজ স্নানযাত্রার পূণ্য তিথিতে বঙ্গের দুই অন্যতম প্রাচী...
29/06/2026

বঙ্গ ভূমির সাথে প্রভু জগন্নাথের সম্পর্ক পাঁচ শতাব্দীরও অধিক প্রাচীন
আজ স্নানযাত্রার পূণ্য তিথিতে বঙ্গের দুই অন্যতম প্রাচীন জগন্নাথ ৬৩০ বছরের প্রাচীন মাহেশের স্নানযাত্রা(প্রথম দুইটি ছবি) এবং ২৮৬ বছরের প্রাচীন গুপ্তিপাড়ার স্নানযাত্রা(তৃতীয় ঐ চতুর্থ ছবি) এর ছবি তুলে ধরা হলো

জয় জগন্নাথ 🙏🙏🙏

চিত্র ঋণ:- ইন্টারনেট ও গর্গ ভট্টাচার্য

দেবি সুরেশ্বরি ভগবতি গঙ্গে ত্রিভুবনতারিণি তরলতরঙ্গে ।শঙ্করমৌলিবিহারিণি বিমলে মম মতিরাস্তাং তব পদকমলে ॥ ভাগীরথি সুখদায়িনি...
24/06/2026

দেবি সুরেশ্বরি ভগবতি গঙ্গে ত্রিভুবনতারিণি তরলতরঙ্গে ।
শঙ্করমৌলিবিহারিণি বিমলে মম মতিরাস্তাং তব পদকমলে ॥
ভাগীরথি সুখদায়িনি মাতস্তব জলমহিমা নিগমে খ্যাতঃ ।
নাহং জানে তব মহিমানং পাহি কৃপাময়ি মামজ্ঞানম্ ॥

সকলকে গঙ্গা দশহরার শুভেচ্ছা

মা গঙ্গার সাথে বঙ্গভূমির সম্পর্ক অতি প্রাচীন
গ্রিকদের ভাষায় গঙ্গারিডাই নামে পরিচিত এই অঞ্চলে গড়ে উঠেছে সভ্যতা বাণিজ্য ও নগর আবার মা গঙ্গার ওপরেই রণপোত চালিয়ে দিগ্বিজয় করেছে বাঙ্গালী, প্রতিরোধ করেছে সমস্ত বহিরাগত আক্রমণ

মা গঙ্গার কৃপায় সকল পাপ ধুয়ে যাক

ছবিতে পশ্চিম বর্ধমান জেলার ইছাপুর গ্রামের গঙ্গা পূজার মায়ের ছবি
চিত্র ঋণ:- Soubhik Chakraborty

ধর্ম এবো হন্তি ধর্ম রক্ষতিঃ রক্ষিতঃতস্মাদ্ধর্মো ন হন্ত্যবো মা নো ধর্মো হতোৎবধীৎমনুস্মৃতি ৮.১৫দুর্গাপুর শহরের দামোদর আরতি...
17/06/2026

ধর্ম এবো হন্তি ধর্ম রক্ষতিঃ রক্ষিতঃ
তস্মাদ্ধর্মো ন হন্ত্যবো মা নো ধর্মো হতোৎবধীৎ

মনুস্মৃতি ৮.১৫

দুর্গাপুর শহরের দামোদর আরতির মুহুর্তের ছবি
চিত্র ঋণ:- প্রীতম সিংহ মল্ল

ভারতবর্ষের National Anthem ও National Song দুটিই আদতে ঈশ্বর বন্দনাএকটিতে কবিগুরু বলেছেন "ভারতভাগ্যবিধাতা" শ্রীকৃষ্ণের কথ...
14/06/2026

ভারতবর্ষের National Anthem ও National Song দুটিই আদতে ঈশ্বর বন্দনা
একটিতে কবিগুরু বলেছেন "ভারতভাগ্যবিধাতা" শ্রীকৃষ্ণের কথা এবং অন্যটিতে বলা হয়েছে দেবী মহামায়ার কথা

বাঁকুড়ার আটবাই চণ্ডী মাতাআটবাই শব্দটি হয়তো বা অষ্ট মাতৃকার থেকে এসেছেমূর্তিটি গৌড়ীয় পাল বা সেন যুগের দেবী চামুণ্ডা ব...
05/06/2026

বাঁকুড়ার আটবাই চণ্ডী মাতা
আটবাই শব্দটি হয়তো বা অষ্ট মাতৃকার থেকে এসেছে
মূর্তিটি গৌড়ীয় পাল বা সেন যুগের দেবী চামুণ্ডা বা চর্চিকার
দেবী চর্চিকার অনুরূপ একটি মূর্তি রয়েছে বর্ধমান শহরের কাঞ্চননগরেও
দেবী চর্চিকার স্তব পাঠ হতো আজ থেকে হাজার বছর পূর্বেও

জয় মা জয় মা জয় মা🙏🙏🙏

ছবিটি ফেসবুক থেকে সংগৃহীত আসল ফটোগ্রাফার কে জানলে বলবেন ক্রেডিট দিয়ে দেবো

অভয় পদে প্রাণ সঁপেছি।আমি আর কি শমনভয় রেখেছি॥কালী নাম কল্পতরু, হৃদয়ে রোপণ করেছি।আমি দেহ বেচে ভবের হাটে, দুর্গানাম কিনে এন...
16/05/2026

অভয় পদে প্রাণ সঁপেছি।
আমি আর কি শমনভয় রেখেছি॥
কালী নাম কল্পতরু, হৃদয়ে রোপণ করেছি।
আমি দেহ বেচে ভবের হাটে, দুর্গানাম কিনে এনেছি॥
দেহের মধ্যে সুজন যে জন, তাঁর ঘরেতে ঘর করেছি।
এবার শমন এলে, হৃদয় খুলে, দেখাব ভেবে রেখেছি॥
সারাৎসার তারানাম, আপন শিখাগ্রে বেঁধেছি।
রামপ্রসাদ বলে দুর্গা ব'লে, যাত্রা ক'রে বসে আছি॥

সকলকে ফলহারিণী অমাবস্যার শুভেচ্ছা 🙏🙏🙏
জয় মা জয় মা জয় মা🙏🙏🙏

।।ওঁ উগ্রং বীরং মহাবিষ্ণুংজ্বলন্তং সর্বতোমুখম্।নৃসিংহং ভীষণং ভদ্রংমৃর্ত্যোর্মৃত্যুং নমাম্যহম্।।সকলকে জানাই শ্রী শ্রী নৃস...
30/04/2026

।।ওঁ উগ্রং বীরং মহাবিষ্ণুং
জ্বলন্তং সর্বতোমুখম্।
নৃসিংহং ভীষণং ভদ্রং
মৃর্ত্যোর্মৃত্যুং নমাম্যহম্।।

সকলকে জানাই শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশীর শুভেচ্ছা

ভগবান নৃসিংহ হলেন শ্রীবিষ্ণুর চতুর্থ তথা সর্বাপেক্ষা ভয়ঙ্কর রূপ। তিনি ভয় এবং পাপনাশক তাঁর নামজপ এ অশুভ শক্তি দূর হয় এবং শুভ শক্তির আবির্ভাব ঘটে। নৃসিংহ প্রতিরোধ, প্রতিকূলতার বিরুদ্ধে আশা, নিপীড়ন তথা অশুভের বিরুদ্ধে বিজয় এবং মন্দের ধ্বংসের একটি উল্লেখযোগ্য প্রতীক। তিনি কেবল বাহ্যিক মন্দই নয়, "দেহ, বাক ও মনের নিজের অভ্যন্তরীণ মন্দেরও ধ্বংসকারী"

মধ্যযুগে শ্রীচৈতন্য র হাত ধরে বৈষ্ণবধর্মে নতুন জোয়ার আসার বহু আগে অষ্টম থেকে দ্বাদশ শতাব্দীতে বাংলায় শ্রীবিষ্ণু এবং দশাবতার এর আরাধনা প্রচলিত ছিল।

বাংলায় ভগবান নৃসিংহ এর উপাসনা ভীষণভাবে শুরু হয়েছিল সেন বংশের রাজত্বকালে। উমাপতি ধরের লেখা নৃসিংহশৃঙ্গার এ এই উভয় রূপের অনবদ্য বর্ণনা পাই আমরা। সেনযুগে প্রতিষ্ঠিত নৃসিংহ মন্দির আজও আছে কৃষ্ণনগর এর দেবপাড়ায়।

সেন বংশের তৃতীয় তথা অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন অরিরাজ মদন শঙ্কর পরমনরসিংহ পরমেশ্বর পরমভট্টারক গৌড়েশ্বর মহারাজাধিরাজ লক্ষ্মণ সেন। তিনি নৃসিংহ এর উপাসক ছিলেন।

তাঁর রাজসভায় জয়দেব গীতগোবিন্দ কাব্যে দশাবতার স্তোত্র এ লিখেছেন:

"।। তব কর-কমলবরে নখমদ্ভুত-শৃঙ্গম্ |
দলিত-হিরণ্যকশিপু-তনুভৃঙ্গম্ ||
কেশব ধৃত-নরহরিরূপ জয় জগদীশ হরে।।"

পঞ্চদশ শতাব্দীতে মহাপ্রভু গৌরচন্দ্র শ্রীচৈতন্য এর হাত ধরে বঙ্গে বৈষ্ণব জোয়ার আসে। এই সময়কালেও শ্রী বিষ্ণুর দশাবতারের মধ্যে নৃসিংহ দেব বিশেষ গুরুত্ব লাভ করেছিলেন। শ্রীচৈতন্য এর কাজীদলনকারী বা জগাই মাধাই ধ্বংসকারী রূপকে নৃসিংহের সঙ্গে তুলনা করেছিলেন বৈষ্ণব লেখকগণ। এমনকি চাঁদ কাজীর স্বপ্নেও অর্ধ মানুষ অর্ধ সিংহ রূপ কর্তৃক তাকে কীর্তন বন্ধ করতে বারণ করার উল্লেখ পাওয়া যায়। শ্রীচৈতন্যের বহু অনুসারী প্রতিষ্ঠিত শ্রীপাটে নৃসিংহ বিগ্রহ পূজিত হন। দ্বাদশ গোপালের অন্যতম ধনঞ্জয় পণ্ডিতের শ্রীপাটে পূজিত হন নৃসিংহ শীলা।

আজকের এই শুভদিনে ভগবান নৃসিংহর আশীর্বাদে সকলের মঙ্গল কামনা করি🙏
গৌড়েশ্বর লক্ষ্মণসেনের প্রতাপ সঞ্চারিত হোক আমাদের মধ্যেও⚔️

নৃসিংহম নমাম্যহম্ 🙏🙏🙏

ছবি:- বাঙ্গালার নৃসিংহ মূর্তি, কালীঘাট পটচিত্রে নৃসিংহ

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when Diary de la Bohemian posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category