14/04/2018
Brahmatal - 4
আমরা পৌঁছতেই গরম গরম কফি আর বিস্কুট দিয়ে আমাদের স্বাগত জানালো পূরণ। এরপর পোশাক আসক বদলে সবাই জড়ো হলাম আমাদের অস্থায়ী রান্নাঘরে লোহাজং থেকে নিয়ে আসা মুরগির মাংসটার সৎগতি করতে। গত দুদিনের রাস্তার ধকল আর আজ এতটা হাঁটা হাঁটির ফলে sleeping ব্যাগের ভিতর ঢুকতেই ঘুম চলে এলো, কিন্তু শীতের কামড়ে তা স্থায়ী হলো না বেশিক্ষণ। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি। তাঁবুতে রাত্রিবাসের সময় ঘুম ভেঙে যাওয়া টা খুব স্বাভাবিক একটা ঘটনা, এমতাবস্থায় শুয়ে না থেকে যদি শীতের দাপটকে অগ্রাহ্য করে তাঁবুর বাইরে গিয়ে দাঁড়াতে পারেন তাহলে নৈসর্গিক দৃশ্য আর অদ্ভুত নিস্তব্দতা আপনাকে মুগ্ধ করবেই। আর যদি রাতটা চাঁদনী হয় তাহলে তো কথাই নেই।
''বাহার আও, ধূপ সেঁক ধূপ'' এই ছিল বীরবল পুত্র দীপুর wakeup call. তাঁবুর বাইরে বেরিয়ে দেখলাম সোনালী রোদ গায়ে মেখে, অমলিন হাসি মুখে দীপু সবার জন্য কফি নিয়ে দাঁড়িয়ে আছে। ও যেন কত আপন, কত জন্মের পরিচয় ওর সাথে। এক মুহূর্তে ভুলিয়ে দেয় যে বাড়ি থেকে বা প্রাত্যহিক সুখ সাচ্ছন্দ থেকে কত দূরে আছি।
যাইহোক, প্রাতঃরাশ সেরে বেরিয়ে পড়তে আমাদের বেরিয়ে পড়তে বেশি দেরি হলো না। আজকের গন্তব্য ব্রহ্মতাল।
চলবে……