11/06/2022
সুসংবাদ প্রিয় বন্ধুরা।
গত দুবছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে অনুষ্ঠিত হতে চলেছে UBAC আয়োজিত,
"প্রকৃতি পাঠ শিবির ২০২২ / Adventure & Nature Study Camp 2022"।
প্রতি বছর আমরা অপেক্ষা করে থাকি এই ক্যাম্পটির জন্য, কিন্তু ২০১৯ এর পর কোভিড পরিস্থিতির কারণে আমরা আমাদের ছোট বন্ধুদের নিয়ে এই ক্যাম্পটি করে উঠতে সফল হইনি। কিন্তু এবার পুরো দমে সেজে উঠছে এই বছরের প্রকৃতি পাঠ শিবির।
ক্যাম্পিং, ট্রেকিং, রক ক্লাইম্বিং এর মত এডভেঞ্চারাস ক্রিয়াকলাপের পাশাপাশি থাকবে খেলাধুলা, নাচ, গান নিয়ে জমাটি গল্প-আড্ডা।
ক্যাম্পসাইট- পারডি, পুরুলিয়া
বয়সসীমা- ৫ বছর থেকে ১৪ বছর অবধি
ক্যাম্প ফি- ৫৫০০/-
কি হবে এই ক্যাম্পে গিয়ে..? না এর কোনো সঠিক উত্তর আমরা হয়তো দিতে পারব না, কিন্তু এটা বলতে পারি জীবনের সেরা কয়েকটি দিন আমরা আপনাদের বাড়ির ছোট্ট সদস্য টিকে উপহার দিতে পারব। প্রকৃতিকে আরো সবুজ করে তোলার প্রথম বীজটা আমরা বপন করে দিতে পারবো। আত্মনির্ভরশীল হওয়ার প্রথম পদক্ষেপ নিতে আমরা সাহায্য করতে পারবো। রুকস্যাক ভরে একগুচ্ছ স্মৃতি নিয়ে ফিরে আসা কিন্তু কোনো যুদ্ধ জয়ের থেকে কম নয়।
তাহলে আর অপেক্ষা কিসের? ছোট্ট বন্ধুটিকে নিয়ে চলে আসুন আমাদের UBAC এর অফিসে।
৩৪, মহাত্মা গান্ধী রোড,
কোলকাতা- ৭০০০০৯
মোবাইল- ৮০১৭৭৮২১৬৯, ৯৮৩৬২৪২৮৪৪
8017782179, 9836242844