11/02/2025
ডাকছে পলাশ...
আমাদের এবারের গন্তব্য লাল মাটি আর শাল - পিয়াল - পলাশ জড়ানো পথের চারপাশে সবুজ পাহাড়। হ্যাঁ ঠিক অনুমান করেছেন। বসন্তে পুরুলিয়ার রূপ কত সুন্দর হতে পারে তা চাক্ষুষ না করলে বোঝানো কঠিন। লাল পলাশের আবরণে এক নৈসর্গিক সাম্রাজ্য। সেইসঙ্গে হাতছানি দেয় গুপি বাঘার দেশ বা হীরক রাজ দরবার। থাকুন নির্জন প্রকৃতির সান্নিধ্যে, পাহাড়ের কোলে নয়নাভিরাম রিসর্টে। নিরাশ হবেন না কথা দিলাম। কপাল ভালো থাকলে দেখা হয়ে যেতে পারে ময়ূর বা হরিণের সঙ্গে।
আমাদের প্যাকেজের মধ্যে রয়েছে ২ রাত ৩ দিনের পুরুলিয়া টু পুরুলিয়া / কলকাতা টু কলকাতা। সোলো ট্যুর/ গ্রুপ ট্যুর / ফ্যামিলি ট্যুর সব আপনাদের চাহিদা মতো।
সাইটসিং আর থাকা খাওয়া স্টেশন থেকে নিয়ে আসা আর পৌঁছে দেওয়ার সব দায়িত্ব আমাদের।।
সকালে ঘুম থেকে উঠেই চা / বিস্কুট
ব্রেকফাস্ট: লুচি / আলুর তরকারি / ফল / ডিম সেদ্ধ / মিষ্টি।
লাঞ্চ : ভালো চালের ভাত / ডাল / ভাজা / ২ সব্জি/ টাটকা রুই বা কাতলা মাছের ঝোল অথবা চিকেন/ চাটনি / পাপড়।
ইভিনিং স্ন্যাকস : ভেজ / চিকেন পাকোড়া / চা/ বিস্কুট
ডিনার: ভাত বা রুটি / সব্জি / চিকেন কারি।
দ্রষ্টব্য:
১ দিন: লহরিয়া মন্দির / বামনি ফলস / মাঠা পাহাড় / পাখি পাহাড় / ময়ূর পাহাড় / আপার ড্যাম/ লোয়ার ড্যাম / বাঘমুন্ডি / ক্ষয়রাবেড়া ড্যাম / টুর্গা ফলস / টুর্গা ড্যাম/ মুখোশ গ্রাম/ মার্বেল লেক।
২ দিন : জয়চণ্ডী পাহাড় ও মন্দির / গড়পঞ্চকোট মন্দির / গড়পঞ্চকোট ভিউ পয়েন্ট / রাধামাধব মন্দির / পাঞ্চেত ড্যাম / পাঞ্চেত পার্ক / বড়ন্তি নদী / সানসেট ভিউ পয়েন্ট / সীতা কুণ্ড / সুইসাইড পয়েন্ট / রাম মন্দির।
৩ দিন : ফেরার পালা এক রাশ সুখস্মৃতি নিয়ে।
যোগাযোগ :
©Wonderlust ট্রাভেলস