Monpakhi Globetrotter Tours & Travels

Monpakhi Globetrotter Tours & Travels MONPAKHI GLOBETROTTER TOURS & TRAVEL offers custom made recreational trips (domestic & international We provide the best of venues, accommodation and transport.

We offer a bouquet of tailor-made tours specialized in designing, arranging and organizing tour programs as per the specific requirement of the clients for various corporate meetings, incentive tours, conferences and exhibitions. We also organize pre and post conference tours for the visiting delegates and dignitaries. For the corporate travellers who are short of time and full of business pressure we have special designed stopover packages, which includes stress relieving accommodations, on bed and breakfast basis, arrival / departure transfers and chauffeur driven cars for local commutation. Experience all types of tours for every pocket, budget and taste, either for individual, groups or corporate clients.

09/09/2026

জীবনের দীর্ঘ পথ পেরিয়ে,
এবার একটু সবুজের কাছে… একটু নিজেদের কাছে। 🌿
চেনা হকি বাঁধা জীবনের থেকে দূরে, অচেনা প্রকৃতির মায়ায়—
কয়েকটি দিন শুধু হাসি, গল্প আর ভালো থাকার।
কারণ, বয়স শুধু ক্যালেন্ডারে বাড়ে—মনের ভ্রমণপিপাসা কখনও হারিয়ে যায় না❤️

Monpakhi Globetrotter Tours & Travels Sikha Bhattacharyya Srikanta Mandal

অল্প চেনা পুরুলিয়া..... দুয়ারসিনি
09/09/2026

অল্প চেনা পুরুলিয়া..... দুয়ারসিনি

আদি কৈলাশের পথে পা বাড়ানোর আগে… একসঙ্গে আমাদের  আড্ডা! আদি কৈলাশ যাত্রার আগে ফাইনাল মিটিংয়ে একসঙ্গে জমে উঠেছিল আমাদের ...
07/09/2026

আদি কৈলাশের পথে পা বাড়ানোর আগে… একসঙ্গে আমাদের আড্ডা!

আদি কৈলাশ যাত্রার আগে ফাইনাল মিটিংয়ে একসঙ্গে জমে উঠেছিল আমাদের পুরো টিমের বেশিরভাগ সদস্য। যদিও সবাই আসতে পারেননি তাদের কিছু পার্সোনাল সমস্যার জন্য....
ট্যুরের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা, প্রয়োজনীয় প্রস্তুতি ও নির্দেশিকা—সবই হলো একে একে।

আর এতসব সিরিয়াস আলোচনার মাঝেও আড্ডা, হাসি আর জমজমাট খাওয়া-দাওয়া তো থাকবেই! 😄

কারণ আমাদের কাছে ট্যুর মানে শুধু একটা Destination নয়—
ট্যুর মানে একসঙ্গে পথ চলা, নতুন অভিজ্ঞতা আর একগুচ্ছ সুন্দর স্মৃতি তৈরি করা।

এবার সামনে আদি কৈলাশ… 🏔️🙏
ব্যাগ গোছানো শেষ, প্রস্তুতিও শেষ—
এবার শুধু পাহাড়ের ডাকের অপেক্ষা!

পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন দিগন্তে — এক গর্বের অংশীদার আমরা 🌿গতকাল, ৪ই সেপ্টেম্বর ২০২৬, কলকাতার ঐতিহ্যবাহী ধনধান্য অডিটোরি...
05/09/2026

পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন দিগন্তে — এক গর্বের অংশীদার আমরা 🌿

গতকাল, ৪ই সেপ্টেম্বর ২০২৬, কলকাতার ঐতিহ্যবাহী ধনধান্য অডিটোরিয়ামে পশ্চিমবঙ্গের পর্যটনকে আরও সমৃদ্ধ ও সুদূরপ্রসারী করার লক্ষ্যে এক বিশেষ ও তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাননীয় পর্যটন মন্ত্রী শ্রী Dr Shankar Ghosh Dr Shankar Ghosh মহাশয়ের উদ্যোগে, মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ে ও বিভিন্ন গুণীজনের উপস্থিতিতে, পশ্চিমবঙ্গ পর্যটনের নতুন লোগো উন্মোচন এবং আগামী দিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচি ও পরিকল্পনার ঘোষণা করা হলো।

❤️পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তের ট্রাভেল এজেন্ট ও ট্যুর অপারেটরদের সঙ্গে ‘মনপাখি গ্লোবট্রটার’-ও এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত হওয়ার সুযোগ পেয়েছিল।
এই গুরুত্বপূর্ণ মুহূর্তের সাক্ষী হতে পেরে এবং পশ্চিমবঙ্গের পর্যটনের আগামী দিনের পথচলার এই আলোচনায় অংশ নিতে পেরে আমরা সত্যিই আনন্দিত, সম্মানিত ও গর্বিত। ❤️

আমাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর, Shankar Ghosh এবং পর্যটন শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ সংগঠন ATSPB ও HHTDN-কে—এমন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের অংশীদার হওয়ার সুযোগ করে দেওয়ার জন্য।

আমাদের বিশ্বাস, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতের ভ্রমণ মানচিত্রে আরও উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ স্থান করে নেবে।

🌏 ‘মনপাখি গ্লোবট্রটার’-এর পক্ষ থেকে আমাদের অঙ্গীকার—
পশ্চিমবঙ্গের অপার প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য, সংস্কৃতি ও বৈচিত্রকে দেশ-বিদেশের পর্যটকদের কাছে আরও সুন্দরভাবে তুলে ধরার এই কর্মযজ্ঞে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সক্রিয়ভাবে অংশগ্রহণ করে যাব।

পশ্চিমবঙ্গের পর্যটনের জয় হোক।
নতুন সম্ভাবনার পথে এগিয়ে চলুক বাংলা। ❤️

এই ফুলটির নামCobra Lily বা snake Lily মূলত হিমালয়ের আর্দ্র, ছায়াঘেরা বনাঞ্চলে দেখা যায়।বিশেষ করে—🇮🇳 সিকিম🇮🇳 উত্তরবঙ্গ...
31/08/2026

এই ফুলটির নামCobra Lily বা snake Lily মূলত হিমালয়ের আর্দ্র, ছায়াঘেরা বনাঞ্চলে দেখা যায়।
বিশেষ করে—
🇮🇳 সিকিম
🇮🇳 উত্তরবঙ্গের পাহাড়—দার্জিলিং, কালিম্পং অঞ্চল
🇮🇳 উত্তরাখণ্ড
🇮🇳 অরুণাচল প্রদেশ ও উত্তর-পূর্ব ভারত
🇳🇵 নেপাল
🇧🇹 ভুটান
🇨🇳 দক্ষিণ-পশ্চিম চিনের কিছু পার্বত্য অঞ্চল
এই ফুলটি সাধারণত প্রায় ২,০০০–৩,৫০০ মিটার উচ্চতার broad-leaved forest-এ দেখা যায় এবং সিকিমে Lachen, Yuksom, Gangtok-সহ বিভিন্ন জায়গায় এর দেখা মেলে
PC - Kishalaya Ganguly

“প্যাকেজ রেট কত?” — আর ট্রাভেল এজেন্ট কেন বলেন, “ইনবক্স করুন”?বিভিন্ন সময় Facebook-এ ট্রাভেল এজেন্টদের পোস্টে একটা বিষয...
28/08/2026

“প্যাকেজ রেট কত?” — আর ট্রাভেল এজেন্ট কেন বলেন, “ইনবক্স করুন”?

বিভিন্ন সময় Facebook-এ ট্রাভেল এজেন্টদের পোস্টে একটা বিষয় খুব চোখে পড়ে।
কেউ কোনও tour-এর ছবি ও বিস্তারিত পোস্ট করলেই, যাঁরা যেতে আগ্রহী তাঁরা প্রথমেই জানতে চান—“Package rate কত?”

আর যখন কোনও Travel Agent বলেন, “Please inbox করুন, details জানিয়ে দিচ্ছি”, তখন অনেকেই বিরক্ত হন।

স্বাভাবিক প্রশ্ন—সব details যখন প্রকাশ্যে দেওয়া হয়েছে, তাহলে শুধু package rate জানতে inbox করতে হবে কেন?

আজ সেই “কেন”-এর উত্তরটাই দিতে চাই। কারণ এই profession-এ আমি বিগত ১৩ বছর ধরে আছি।

আমার আশেপাশের মানুষ, পাড়ার পরিচিত, বন্ধুবান্ধব—দেখা হলেই খুব স্বাভাবিকভাবে প্রশ্ন করেন, “কোথায় যাচ্ছ next tour-এ?”

আমি যখন বলি, “Ilish Utsav”, তখন প্রায় সবারই পরের প্রশ্ন—
“সুন্দরবনে যাচ্ছ?”

সুন্দরবন অবশ্যই Ilish Utsav-এর জন্য দারুণ একটি destination। বর্ষার সৌন্দর্য, নদী, সবুজ প্রকৃতি, বৃষ্টি—সব মিলিয়ে অসাধারণ একটি experience।

কিন্তু Ilish Utsav-এর জন্য সুন্দরবনই একমাত্র destination—এটা কিন্তু ঠিক নয়।

যে কোনও জায়গা যেখানে চারপাশে সবুজ প্রকৃতি, নদী বা জলাশয়, সুন্দর natural surroundings এবং বর্ষার আবহাওয়া রয়েছে, সেখানেই Ilish Utsav-এর একটি সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব।

তবে তাই বলে নিশ্চয়ই লাদাখের কনকনে ঠান্ডায় বসে কালোজিরে দিয়ে ইলিশের ঝোল খেতে কারও খুব একটা ভালো লাগবে না! 😄

এবার আসি আসল কথায়।

Ilish Utsav মানেই কি ৩,৫০০–৪,৫০০–৫,৫০০ টাকা?

সুন্দরবনের Ilish Utsav-এর নাম শুনলেই অনেকের মাথায় একটা নির্দিষ্ট price range তৈরি হয়ে যায়।

তাই Facebook-এ কোনও package দেখে যদি সেই পরিচিত range-এর থেকে একটু বেশি দাম বলা হয়, তখন অনেক সময় কেন দামটা বেশি—সেটা বোঝার আগেই বিচার শুরু হয়ে যায়।

কিন্তু একটু ভেবে দেখুন—

একই বাজারে পাশাপাশি তিনজন ইলিশ বিক্রি করছেন।

একজনের ইলিশ ₹৭৫০/kg,
দ্বিতীয়জনের ₹১,৫০০/kg,
আর তৃতীয়জনের ₹২,৫০০/kg।

তিনজনের মাছই কিন্তু “ইলিশ”।

কিন্তু নিশ্চয়ই তিনটির size, quality, freshness, fat content এবং taste এক হবে না।

তাহলে প্রশ্নটা শুধু “ইলিশ কত টাকার?” নয়।

প্রশ্নটা হল—
“আমি কোন মানের ইলিশ কিনছি?”

ঠিক একইভাবে Travel package-এর ক্ষেত্রেও শুধু package price দিয়ে বিচার করলে পুরো ছবিটা দেখা হয় না।

দেখতে হবে—

🔹 ইলিশের size কত?
🔹 কী quality-এর ইলিশ দেওয়া হচ্ছে?
🔹 কতগুলি ইলিশের পদ থাকছে?
🔹 খাবারের quality কেমন?
🔹 কোথায় accommodation?
🔹 Room-এর category কী?
🔹 Transport কেমন?
🔹 পুরো journey-তে কী কী inclusion রয়েছে?
🔹 service ও management কেমন?
🔹 এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—আপনি আপনার টাকার বিনিময়ে কী experience পাচ্ছেন?

এই কারণেই অনেক Travel Agent Facebook-এর open forum-এ শুধু package rate বলতে চান না।

কারণ একটি price দেখলে আপনি শুধু সংখ্যাটা দেখবেন; কিন্তু সেই সংখ্যার পিছনে কী আছে, সেটা দেখার সুযোগ পাবেন না।

Inbox-এ কথা বললে অন্তত Travel Agent-টি ব্যাখ্যা করার সুযোগ পান—
কেন তাঁর package-এর দাম একটু বেশি, আর সেই অতিরিক্ত টাকার বিনিময়ে আপনি ঠিক কী বেশি পাচ্ছেন।

আর Facebook-এর open forum-এ তো আরেকটি মজার ব্যাপার আছে! 😄

কেউ Google-এ দুটো search করে, কেউ YouTube-এ একটা video দেখে, কেউ গত বছর কোথাও ঘুরে এসে—সঙ্গে সঙ্গে expert opinion দিতে চলে আসেন—

“এত টাকা কেন? নিজেরাই ঘুরে আসুন!”

অবশ্যই নিজেরা ঘুরে আসা যায়।

নিজেরা Google করে destination ঠিক করা যায়।
নিজেরা hotel খোঁজা যায়।
নিজেরা transport arrange করা যায়।
নিজেরা বাজার করে রান্নাও করা যায়।

এমনকি নিজেরাই পাড়ার লোকজনকে জোগাড় করে, বাজার-হাট করে, রান্না করে মেয়ের বিয়েও দেওয়া যায়! 😄

কিন্তু প্রশ্নটা হল—

নিজে করা আর একজন Professional-কে দিয়ে করানোর মধ্যে কি কোনও পার্থক্য নেই?

অবশ্যই আছে।

একজন Professional-এর অভিজ্ঞতা, local knowledge, vendor network, negotiation, contingency handling এবং সবচেয়ে বড় কথা—কোন পরিস্থিতিতে কীভাবে সমস্যার সমাধান করতে হয়, এগুলোর একটা মূল্য আছে।

১৩ বছর এই profession-এ থাকার অভিজ্ঞতা থেকে একটা কথা বলতে পারি—

Travel package-কে শুধু “কত টাকা?” দিয়ে বিচার করবেন না।

প্রথমে জিজ্ঞাসা করুন—

“এই টাকার বিনিময়ে আমি কী পাচ্ছি?”

তারপর compare করুন value for Money কিনা...

কারণ ₹৩,৫০০-এর package আর ₹৫,৫০০-এর package—দুটোই যদি “Ilish Utsav” নামে বিক্রি হয়, তার মানে এই নয় যে দুটো experience-ও এক।

শেষ পর্যন্ত সিদ্ধান্ত অবশ্যই আপনার।

আপনি ₹৭৫০/kg-এর ইলিশের customer হবেন, নাকি ₹২,৫০০/kg-এর—সেটাও আপনার পছন্দ।

শুধু একটা অনুরোধ—

দামটা বিচার করার আগে, দামের পিছনের কারণটা একবার জেনে নিন।

কারণ Travel-এ আমরা শুধু একটা ticket, একটা hotel room বা কয়েকটা meal বিক্রি করি না।
আমরা আপনার সময়, আপনার আরাম এবং আপনার স্মরণীয় একটা experience-এর দায়িত্ব নিই। ❤️

“ইলিশ উৎসব” — শুধু ইলিশ খাওয়া নয়, একটা অনুভূতির নাম।
আর একটা কথা মনে রাখা খুব জরুরি—“উৎসব” শব্দটার মধ্যেই কিন্তু একটা এলাহি আয়োজনের ইঙ্গিত থাকে।
ইলিশ উৎসব মানে শুধু ৫০০- ৭০০ গ্রামের একটা ইলিশ পাতে তুলে দেওয়া নয়! 😄
একটা সত্যিকারের Ilish Utsav-এর আনন্দ তৈরি হয় ইলিশের size ও quality-এর সঙ্গে সঙ্গে তার পরিবেশন, পদের বৈচিত্র্য, চারপাশের পরিবেশ, আয়োজনের ব্যাপ্তি, আতিথেয়তা এবং সর্বোপরি সেই উৎসবের আবহ থেকে।
কারণ আমরা যখন “উৎসব” বলি, তখন তো শুধু খাবার বুঝি না—
বুঝি আনন্দ, আয়োজন, প্রাচুর্য আর একটা memorable experience।
তাই শুধু পাতে ইলিশের ওজন কত গ্রাম, সেটাই যদি মাপকাঠি হয়, তাহলে “ইলিশ উৎসব”-এর আসল সৌন্দর্যটাই কোথাও হারিয়ে যায়।
ইলিশের একটা টুকরো পেট ভরাতে পারে,
কিন্তু একটা সুন্দর Ilish Utsav মন ভরিয়ে দিতে পারে।
আর সেই মন ভরানো অভিজ্ঞতার জন্যই তো আমরা Travel করি—
শুধু গন্তব্যে পৌঁছানোর জন্য নয়, কিছু সুন্দর মুহূর্ত সঙ্গে করে ফিরিয়ে আনার জন্য।
✒️ চিরশ্রী দত্ত

Good Morning.....২০২৬-এ আমাদের ইলিশ উৎসবের সেকেন্ড গ্রুপের কিছু মুহূর্ত শেয়ার করলাম।
26/08/2026

Good Morning.....

২০২৬-এ আমাদের ইলিশ উৎসবের সেকেন্ড গ্রুপের কিছু মুহূর্ত শেয়ার করলাম।

Attending the 4th BGM of HHTDN( Himalayan Hospitality & Tourism Development Network) at  Siliguri. It’s an honour to be ...
24/08/2026

Attending the 4th BGM of HHTDN( Himalayan Hospitality & Tourism Development Network) at Siliguri. It’s an honour to be a part of this prestigious association. Heartiest congratulations to all the newly elected Board Members! 🎉👏
I’m truly happy and proud to be a part of this wonderful community. Wishing the new team great success and many achievements ahead!

Address

EB-1/16, Baguiati, Chawlpatti
Kolkata
700059

Opening Hours

Tuesday 11am - 9pm
Wednesday 11am - 9pm
Thursday 11am - 9pm
Friday 11am - 9pm
Saturday 11am - 8:30pm
Sunday 10:30am - 9:30pm

Telephone

9836777732

Alerts

Be the first to know and let us send you an email when Monpakhi Globetrotter Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Monpakhi Globetrotter Tours & Travels:

Shortcuts

Share

Category