পশ্চিমবঙ্গ হজ উমরাহ জিয়ারত

  • Home
  • India
  • KOLKATA
  • পশ্চিমবঙ্গ হজ উমরাহ জিয়ারত

পশ্চিমবঙ্গ হজ উমরাহ জিয়ারত পশ্চিমবঙ্গ
হজ উমরাহ জিয়ারত

22/05/2026

তাই সকলকে আহ্বান করব, আইন নিজেদের হাতে নেবেন না। আইন আইনের পথে চলুক। পশ্চিমবঙ্গে অস্থিরতা তৈরি করবেন না, সবাইকে শান্তিতে বাঁচতে দিন।

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতামূলক বার্তা ⚠️কুরবানী যাদের উপর ওয়াজিব, তারা সামর্থ্য অনুযায়ী ছাগল, ভেড়া বা খাসি কুরবানী করুন।...
19/05/2026

⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতামূলক বার্তা ⚠️
কুরবানী যাদের উপর ওয়াজিব, তারা সামর্থ্য অনুযায়ী ছাগল, ভেড়া বা খাসি কুরবানী করুন। আর যারা সামর্থ্য থাকা সত্ত্বেও পশু কিনতে পারছেন না, তারা গরীব-দুঃখীদের সাহায্য করুন, দান করুন — এটাও অনেক বড় নেক আমল। 🤲
বর্তমান পরিস্থিতিতে সরকার যতই কিছুটা ছাড় দিক না কেন, গরু কেনা বা কুরবানীর ব্যাপারে আদালতের স্পষ্ট নির্দেশ না আসা পর্যন্ত সবাইকে খুব সতর্ক থাকা উচিত। কারণ, পরে যদি প্রশাসনিক কড়াকড়ি বাড়ে তাহলে সাধারণ মানুষই বিপদে পড়বেন।
গোপন সূত্রে জানা যাচ্ছে, গরু ব্যবসায়ীদের জন্য কিছু ক্ষেত্রে প্রশাসন সাময়িক ছাড় দিতে পারে। কিন্তু কুরবানীর দিন আইন খুব কঠোরভাবে কার্যকর হতে পারে। বর্তমানে যে আইন চালু আছে, সেটাই বহাল থাকার সম্ভাবনাই বেশি।
তাই আবেগ নয়, বুঝে-শুনে সিদ্ধান্ত নিন।
নিজে নিরাপদ থাকুন, পরিবারকে নিরাপদ রাখুন, এবং দ্বীনের কাজ হিকমতের সাথে আদায় করুন।
📢 বেশি বেশি শেয়ার করুন, যাতে মানুষ আগে থেকেই সতর্ক হয়

 #নীলনদ ট্রাভেলস  #নীলনদ ট্রাভেলস  #নীলনদ ট্রাভেলস 📢  #গুরুত্বপূর্ণ_ঘোষণা_প্রতারণার_শিকার_সকলের_উদ্দেশ্যে #সম্প্রতি_৫০০০...
23/11/2025

#নীলনদ ট্রাভেলস #নীলনদ ট্রাভেলস #নীলনদ ট্রাভেলস
📢 #গুরুত্বপূর্ণ_ঘোষণা_প্রতারণার_শিকার_সকলের_উদ্দেশ্যে

#সম্প্রতি_৫০০০০ বা াজার টাকার অফার দেখিয়ে নীলনদ নামক একটি ট্রাভেলস প্রতিষ্ঠান প্রতারণা করে পালিয়ে গেছে বলে বহু অভিযোগ পাওয়া যাচ্ছে।

যারা এই প্রতিষ্ঠানের কাছে টাকা দিয়েছেন কিন্তু সেবা পাননি—
👉 দয়া করে কমেন্টে আপনার নাম, যোগাযোগের নম্বর (চাইলে ইনবক্সেও দিতে পারেন) ও কত টাকা লেনদেন হয়েছে সেটা লিখে জানান।

আমরা সবার অভিযোগ একত্রিত করে—
✔️ প্রকাশ্যে বিস্তারিত আপডেট দেব,
✔️ প্রয়োজন হলে নিউজ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরব,
✔️ এবং সবার পক্ষ থেকে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করব।

আপনাদের পরিচয় প্রকাশ পেলে বিষয়টি সামনে আনা সহজ হবে।
যত বেশি মানুষ সামনে আসবেন, প্রতারকদের বিরুদ্ধে তত দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

🛑 দয়া করে কেউ গুজব বা ভুয়া তথ্য শেয়ার করবেন না। শুধু সত্য ঘটনাই লিখুন।

আল্লাহর অশেষ রহমতে। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রবিউস সানি ১৮ থেকে ২৪ তারিখ পর...
22/10/2025

আল্লাহর অশেষ রহমতে। গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীর বিষয়ক সাধারণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রবিউস সানি ১৮ থেকে ২৪ তারিখ পর্যন্ত সময়ে মোট ১ কোটি ৩৫ লাখ ৩৫ হাজার ২৫৮ জন মানুষ দুই মসজিদে ইবাদত করেছেন। এর মধ্যে মক্কার মসজিদুল হারামে ৪৬ লাখ ৮১ হাজার মু;সল্লি নামাজ আদায় করেছেন। অন্যদিকে মদিনার ম;সজিদে নববীতে ৫১ লাখ ৬৯ হাজার মুসল্লি নামাজ আদায় করেছেন।

🕋 হজ্জ নিবন্ধনের পর করণীয় কাজসমূহ✅পাসপোর্ট ও তথ্য যাচাই1.  নাম, পাসপোর্ট নম্বর, জন্মতারিখ ইত্যাদি ভালোভাবে মিলিয়ে দেখুন।...
15/10/2025

🕋 হজ্জ নিবন্ধনের পর করণীয় কাজসমূহ

✅পাসপোর্ট ও তথ্য যাচাই
1. নাম, পাসপোর্ট নম্বর, জন্মতারিখ ইত্যাদি ভালোভাবে মিলিয়ে দেখুন।
2. পাসপোর্টের মেয়াদ হজ্জ শেষে অন্তত ৬ মাস থাকতে হবে।
3. কোনো ভুল থাকলে দ্রুত সংশোধন করুন (হজ্জ অফিস/এজেন্সির মাধ্যমে)।

✅ টাকা জমা (হজ্জ প্যাকেজ অনুযায়ী)

4. প্রাথমিক নিবন্ধনের পর বাকি টাকা নির্ধারিত সময়ের মধ্যে জমা দিন।
5. টাকা জমার রসিদ (ভাউচার) সংরক্ষণ করুন।

✅ মেডিকেল টেস্ট ও টিকা গ্রহণ**

6. সরকার নির্ধারিত কেন্দ্রে মেডিকেল টেস্ট করান।
7. মেনিনজাইটিসসহ প্রয়োজনীয় টিকা গ্রহণ করুন।
8. মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করুন।

✅ প্রশিক্ষণ গ্রহণ (Training)

9. হজ্জ প্রশিক্ষণ (সরকারি বা এজেন্সি আয়োজিত) সম্পন্ন করুন।
10. ইহরাম, তাওয়াফ, সাঈ, মিনা–আরাফা–মুযদালিফা সম্পর্কিত নিয়ম ভালোভাবে শিখে নিন।
11. অভিজ্ঞ আলেমদের কাছ থেকে বাস্তব দিকনির্দেশনা নিন।

✅ ডকুমেন্ট প্রস্তুতি ও সংরক্ষণ সব কাগজ একসাথে ফাইল করে রাখুন:

12. পাসপোর্ট (মূল ও কপি)
13. নিবন্ধন স্লিপ
14. মেডিকেল রিপোর্ট
15. টিকাদান কার্ড
16. ছবি (সাদা ব্যাকগ্রাউন্ডে)
17. এজেন্সির রশিদ ও যোগাযোগ নম্বর

✅ মানসিক ও আধ্যাত্মিক প্রস্তুতি
18. হজ্জের উদ্দেশ্য, ফজিলত ও দোআগুলো শিখে নিন।
19. ঋণ ও অন্যের হক পরিশোধ করুন।
20. পরিবার ও সম্পদের দায়িত্ব গুছিয়ে যান।
21. নিয়মিত দোআ, ইস্তেগফার ও কুরআন তিলাওয়াত করুন।

✅ ভিসা ও যাত্রা প্রস্তুতি

22. ভিসা ইস্যুর অগ্রগতি এজেন্সির মাধ্যমে জেনে নিন।
23. ফ্লাইট ও যাত্রার তারিখ নিশ্চিত করুন।
24. ইহরাম ও হজ্জের প্রয়োজনীয় সামগ্রী আগেই প্রস্তুত রাখুন।

চন্দ্রগ্রহণের সময় বিশেষ নামাজ হল কাবা শরীফে। দুই রাকাআতের নামাজে ৭টি সিজদাহ ও ৪টি রুকু ছিল।শাইখ কুরাফি চাঁদগ্রহণের নামা...
08/09/2025

চন্দ্রগ্রহণের সময় বিশেষ নামাজ হল কাবা শরীফে। দুই রাকাআতের নামাজে ৭টি সিজদাহ ও ৪টি রুকু ছিল।
শাইখ কুরাফি চাঁদগ্রহণের নামাজে ইমামতি করেছিলেন, এবং তিনি সূরা হজ্জ থেকে তিলাওয়াত করেছিলেন—যার মধ্যে ২টি সেজদা রয়েছে।
তারপর সূরা মু’মিনুন এবং সূরা ফুরকান তিলাওয়াত করেন যার মধ্যে একটি সিজদাহ আছে।
অর্থাৎ, ৩টি সিজদাহর আয়াত এবং সাধারণ দুই রাকাআতের ৪ সিজদাহ

07/09/2025

আজ রাত ইশার নামাজের পর রাত ৯টায়, ইনশাআল্লাহ চন্দ্রগ্রহণ হবে। মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সালাতুল খুসুফ (চন্দ্রগ্রহণের...
07/09/2025

আজ রাত ইশার নামাজের পর রাত ৯টায়, ইনশাআল্লাহ চন্দ্রগ্রহণ হবে। মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সালাতুল খুসুফ (চন্দ্রগ্রহণের নামাজ) আদায় করা হবে। দর্শনার্থীদের উৎসাহ দেওয়া হচ্ছে যেন তারা ইশার নামাজের পর থেকে থেকে এই নামাজে অংশগ্রহণ করেন, কারণ এটি রাসূলুল্লাহ ﷺ এর সুন্নাহ।

Day and night view of the Royal Clock Tower 🌙
25/08/2025

Day and night view of the Royal Clock Tower 🌙

25/08/2025

Address

পশ্চিমবঙ্গ হজ উমরাহ জিয়ারত
Kolkata
700018

Website

Alerts

Be the first to know and let us send you an email when পশ্চিমবঙ্গ হজ উমরাহ জিয়ারত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category