02/08/2026
‘দুর্গম পাহাড় জয় যার কাছে ছিল জলভাত, কারাকোরামের তুষারধসেই তাঁকে মানতে হল হার!’ 🏔️🕊️
জীবন অনিশ্চিত জেনেও যারা অদম্য ইচ্ছাশক্তি, অগাধ আত্মবিশ্বাস আর সীমাহীন সাহস নিয়ে নিজের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যায়, তারাই একদিন অসম্ভবকে সম্ভব করে দেখায়। আর সেই বিরল মানুষদেরই অন্যতম ছিলেন কিংবদন্তি পর্বতারোহী নির্মল "নিমসদাই" পুরজা। 💚
🏔️ নেপালের এক সাধারণ পরিবার থেকে উঠে এসে তিনি বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গগুলোর বুকে লিখেছেন একের পর এক ইতিহাস। ২০১৯ সালে Project Possible-এর হাত ধরে মাত্র ৬ মাস ৬ দিনে পৃথিবীর ১৪টি ৮,০০০ মিটারেরও বেশি উচ্চতার পর্বতশৃঙ্গ জয় করে তিনি প্রমাণ করে দিয়েছিলেন— "𝘕𝘰𝘵𝘩𝘪𝘯𝘨 𝘐𝘴 𝘐𝘮𝘱𝘰𝘴𝘴𝘪𝘣𝘭𝘦" . যে রেকর্ড একসময় সম্পূর্ণ করতে বছরের পর বছর সময় লেগেছিল, সেটিই তিনি কয়েক মাসে শেষ করে বিশ্বকে স্তব্ধ করে দিয়েছিলেন। এভারেস্ট, লোৎসে, K2, কাঞ্চনজঙ্ঘা, মাকালু — একের পর এক অসম্ভব অভিযানে তাঁর দৃঢ়তা ছিল অবিশ্বাস্য। ⛰️
❄️💔 কিন্তু যে মানুষ জীবনের বড় একটি অংশ কাটিয়েছেন মৃত্যুর চোখে চোখ রেখে, সেই মানুষটিকেই শেষ পর্যন্ত কেড়ে নিল পাকিস্তানের কারাকোরামের ভয়ংকর এক তুষারধস। যে পাহাড় তাঁকে বিশ্বজোড়া সম্মান এনে দিয়েছিল, সেই পাহাড়ের বুকেই তিনি রেখে গেলেন তাঁর শেষ পদচিহ্ন। 🕯️ তাঁর এই অকাল প্রয়াণ শুধু নেপালের নয়, গোটা বিশ্বের পর্বতারোহণ ও ভ্রমণজগতের জন্য এক অপূরণীয় ক্ষতি।
🙏𝗧𝗲𝗮𝗺 𝗧𝗿𝗮𝘃𝗲𝗹𝘇𝗶𝗮-র পক্ষ থেকে আপামর বিশ্বের সকল ভ্রমণপ্রেমী, অভিযাত্রী ও পর্বতারোহীদের পক্ষ থেকে কিংবদন্তি নির্মল "নিমসদাই" পুরজার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতা।
তাঁর নাম বিশ্ব পর্বতারোহণের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে চিরকাল…. 🌿