10/01/2025
#দেওঘর ভ্রমণ ১ দিনে।
প্রাচীন কাল থেকেই বাঙালিদের স্বাস্থ্য উদ্ধারের জন্য আগমন ঘটে এসেছে এইখানে। তবে যেই টানে ভক্তেরা দেওঘরে এসে ভিড় জমান তা হলো বাবাধাম বা দৈদ্যনাথ ধাম। যেখানে পূজিত হন দেবাদিদেব শিব ও পার্বতী। এছাড়াও অনুকূল চন্দ্র ঠাকুরের আশ্রমও কিন্তু দেওঘরের অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ।
তবে এইখানেই শেষ নয় পুরান কাহিনীর ত্রিকুট পর্বত এবং তপোবন পাহাড়ও কিন্তু দেওঘরেই অবস্থিত। সবুজ গভীর অরণ্যের মাঝ দিয়ে পাথুরে পাহারি রাস্তায় ট্রেকিংয়ের নেশাতেও বহু পর্যটক বেড়াতে আসে এইখানে। তপোনাথ পাহাড়ের একদম চূড়ায় বিরাজমান তপনাথ দেবের মন্দির। সব মিলিয়ে এই শীতের দিনে একটা দিন ঘুরে আসার জন্য কিন্তু আদর্শ স্থান দেওঘর।
দেওঘর পৌঁছনোর সব চাইতে সোজা উপায় ট্রেনে Jasidih স্টেশনে নেমে টোটো কিংবা অটো করে দেওঘরে পৌঁছানো। দেওঘরে রাত্রিবাসের জন্য হোটেল মোটামুটি 600 টাকা থেকে 1000 টাকার মধ্যে একটু খুঁজলেই পাওয়া যায়। কিংবা অনলাইনে অ্যাপ থেকেও বুকিং করা যায় হোটেল। আর দেওঘরের ট্যুরিস্ট স্পট গুলি ঘুরে দেখতে একদিন সময় লাগে অটো করে। ভাড়া মোটামুটি 700 টাকা থেকে 1000 টাকার মধ্যে হয় সিজন অনুযায়ী।
আমরা গিয়েছিলাম 13/12/2024।