16/06/2026
উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার কালাপানিতে (ভারত-নেপাল সীমান্তে) অবস্থিত কালাপানি,কালী মাতা মন্দির একটি অত্যন্ত পবিত্র এবং ঐতিহাসিক তীর্থক্ষেত্র।
এই মন্দিরটি যে স্থানে অবস্থিত, সেখানে কালী নদী বা 'কালী গঙ্গা'-র উৎপত্তি। হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে, এখানকার জল অত্যন্ত পবিত্র এবং এই নদীটির নামানুসারেই দেবী কালীর নামকরণ করা হয়েছে।
দুর্গম পাহাড়ী অঞ্চলে অবস্থিত এই মন্দিরটি ছোট হলেও আধ্যাত্মিক দিক থেকে অত্যন্ত জাগ্রত বলে ভক্তদের বিশ্বাস। আদি কৈলাস (Adi Kailash) যাত্রায় অংশগ্রহণকারী তীর্থযাত্রীরা সাধারণত এখানে যাত্রা বিরতি নিয়ে দেবী কালীর দর্শন ও আশীর্বাদ গ্রহণ করে❤️