13/09/2026
সুন্দরবন মানেই কি শুধু তিনদিন লঞ্চে ভেসে বেড়ানো?
সকালে লঞ্চ ছাড়ল, সারাদিন নদীর বুকে ভেসে বেড়ানো, ভালো-মন্দ খাওয়া অথবা ইলিশ উৎসবে যোগদান, রাতে লঞ্চেই আড্ডা…
তারপর তিনদিন পর ফিরে আসা।
অথচ যে সুন্দরবনে আমরা বেড়াতে যাই, সেই সুন্দরবন আসলে তার চেয়ে অনেক, অনেক বেশি কিছু।
এটা শুধু পৃথিবীর অন্যতম বৃহৎ ম্যানগ্রোভ অরণ্য নয়।
এটা একটা জীবন্ত জনপদ।
জোয়ার-ভাটার সঙ্গে যার জীবন পরিবর্তিত হয়, নোনাজলের সঙ্গে যার প্রতিদিনের লড়াই, নদী আর জঙ্গলের সঙ্গে যার অদ্ভুত সহাবস্থান।
এই সুন্দরবনের মানুষ কীভাবে বাঁচেন?
কীভাবে মাছ ধরেন?
কীভাবে কাঁকড়া ধরেন?
কীভাবে মধু সংগ্রহ করতে গভীর জঙ্গলে পা রাখেন?
বাঘের মুখোমুখি হওয়ার পর কেমন হয় তাঁদের জীবন?
কেমন সেই গ্রামগুলো, যেখানে প্রতিদিনের জীবনটাই একটা গল্প?
কীভাবে তৈরি হয় মাছ ধরার জাল?
জোয়ার-ভাটা কীভাবে বদলে দেয় তাঁদের জীবনযাত্রা?
আর সেই সুন্দরবনকে আমরা কি সত্যিই চিনি?
এবার একটু অন্যভাবে সুন্দরবনকে দেখার পালা।
ব্লুহোমস নিয়ে আসছে এমন এক সুন্দরবন ভ্রমণ, যেখানে শুধু লঞ্চে বসে জঙ্গল দেখাই নয়, বরং সুন্দরবনের রূপ, রস, গন্ধ এবং মানুষের জীবনকে কাছ থেকে অনুভব করার চেষ্টা থাকবে।
প্রত্যক্ষদর্শীর মুখে শুনব বাঘের আক্রমণের সত্যি গল্প।
শুনব মাছ ধরার গল্প, মধু সংগ্রহের গল্প, জঙ্গলজীবনের গল্প।
দেখব সুন্দরবনের মানুষের দৈনন্দিন জীবন ও জীবিকার নানা দিক।
আর থাকবে এমন কিছু অভিজ্ঞতা, যা হয়তো কোনও সাধারণ সুন্দরবন ট্যুরে আপনি কখনও পাননি।
আর যখন সন্ধে নেমে আসবে, তখন?
অন্ধকারের মধ্যে গা ছমছমে জঙ্গল ট্রেল ধরে হাঁটা…
চারপাশে নিস্তব্ধতা…
দূরে নদীর শব্দ…
আর অন্ধকারের ওপারে সেই গভীর, রহস্যময় সুন্দরবন।
এটা শুধুই একটা ট্যুর হবে না।
এটা হবে সুন্দরবনকে চেনার, বোঝার এবং অনুভব করার একটা চেষ্টা।
যে অভিজ্ঞতা ফিরে আসার পরেও অনেকদিন আপনার সঙ্গে থেকে যাবে।
আর সকলের কথা মাথায় রেখে থাকবে Budget Friendly এবং Premium, দুই ধরনের ব্যবস্থাই।
BlueHomes-এর নতুন সুন্দরবন অভিযান আসছে খুব শীঘ্রই।
বিস্তারিত প্যাকেজ, থাকার ব্যবস্থা এবং অন্যান্য তথ্য জানাবো আমাদের পরবর্তী ঘোষণায়।
সুন্দরবনকে এবার শুধু দেখবেন না,
সুন্দরবনকে অনুভব করবেন।
Blue Homes