Times of Muradnagar

Times of Muradnagar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Times of Muradnagar, Muradnagar.

মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে কঠোর নির্দেশনা ধর্মমন্ত্রীর, সফল হলে প্রশাসনকে পুরস্কারের ঘোষণামোহাম্মদ ফয়সাল , মুর...
20/02/2026

মাদক সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে কঠোর নির্দেশনা ধর্মমন্ত্রীর, সফল হলে প্রশাসনকে পুরস্কারের ঘোষণা

মোহাম্মদ ফয়সাল , মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

মাদক ব্যবসায়ী সন্ত্রাসী ও চাঁদাবাজি নির্মূলে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার বেলা ১১টায় মন্ত্রীর নিজ সংসদীয় আসন কুমিল্লার মুরাদনগর উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় কালে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদককে নির্মূল করতে হবে। মুরাদনগর থেকে মাদক নির্মূল করতে পারলে প্রশাসনকে পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন মন্ত্রী কায়কোবাদ। তিনি আরো বলেন, দলীয় পরিচয়ে কেউ কোন অনৈতিক সুবিধা নেয়ার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। প্রশাসন আইন অনুযায়ী চলবে। সন্ত্রাসী, চাঁদাবাজি ও দখলবাজিকে কঠোর হস্তে দমন করতে প্রশাসনের প্রতি অনুরোধ করেন। পাশাপাশি পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
এরআগে সকাল ১০টা ৪০মিনিটে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের গাড়ী বহর মুরাদনগর উপজেলা পরিষদে প্রবেশ করলে তাকে প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। রাষ্ট্রীয় সম্মাননা গ্রহণ শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেন ধর্ম মন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান, সহকারী কমিশনার ভূমি সাকিব হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) একেএম কামরুজ্জামানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এসময় মন্ত্রী মহোদয়কে শুভেচ্ছা জানাতে নেতাকর্মী ও জনসাধারণের ঢল নামে।

17/02/2026

কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদার ধর্মমন্ত্রী হওয়া পর বিএনপি ত্যাগী নেতা কর্মীদের প্রতিক্রিয়া কি

17/02/2026
ধর্মমন্ত্রী মন্ত্রী হতে যাচ্ছেন কুমিল্লা ৩ মুরাদনগরের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
14/02/2026

ধর্মমন্ত্রী মন্ত্রী হতে যাচ্ছেন কুমিল্লা ৩ মুরাদনগরের বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

12/02/2026

ভোটের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন কেএম মজিবুল হক ভোট

নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে তিনি নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কেন্দ্রে ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ। ভোট প্রদান শেষে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

12/02/2026

ভোটের পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলছেন
কুমিল্লা -৩ মুরাদনগর ধানের শীষের মনোনীত প্রার্থী কায়কোবাদ

12/02/2026

কুমিল্লা ৩ মুরাদনগর ভোট কেন্দ্রের আইনশৃঙ্খলা বর্তমান পরিস্থিতি

12/02/2026

ভোট চলছে
ভোট দিতে পেরে আনন্দিত ভোটাররা।
স্থান: কুমিল্লা ৩ মুরাদনগর

বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না....  মুরাদনগরে ওলামা সম্মেলনে কায়কোবাদ মোহাম্মদ ফয়সাল, মুরাদন...
08/02/2026

বিএনপি সরকারে এলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না....
মুরাদনগরে ওলামা সম্মেলনে কায়কোবাদ

মোহাম্মদ ফয়সাল, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ

বিএনপি সরকার গঠন করলে কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোন আইন করবে না বলে জানিয়েছেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
রবিবার দুপুরে উপজেলার বড় মাদ্রাসা মাঠে ওলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় তিনি আরো বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে সারা দেশের ইমাম মুয়াজ্জিন ও ওলামাদের সরকারি ভাবে সম্মানীর ব্যবস্থা করা হবে।
দলের চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছেন বিএনপি সরকারে এলে মদিনা সনদে দেশ চলবে বলে ঘোষণা দিয়েছেন। ওলামা মাশায়েখরা সম্মানিত ব্যক্তি, আমি অতীতেও আপনাদের খেদমত করেছি ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। এসময় ওলামা সম্মেলনে উপস্থিত ইমাম মুয়াজ্জিন ও মাসায়েখদের ১২ তারিখে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।
কুমিল্লা জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মুফতি আমজাদ হোসাইনের সভাপতিত্বে ও
উপজেলা জমিয়তে ইসলাম বাংলাদেশের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান আল মুজাফফারের সঞ্চালনায় ও মুজাফফারুল উলুম মাদ্রাসার হিফয বিভাগের প্রধান মাওলানা হাফেজ আমিনুল ইসলামের সার্বিক ব্যবস্থানায় এসময় আরও উপস্থিত ছিলেন জমিয়তে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া, যুগ্ম মহা সচিব আজিজুল হক ইসলাম আবাদী, সাধারণ সম্পাদক আলী আজম কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী, সহ- প্রচার সম্পাদক নূর মোহাম্মদ কাসেমী, মুফাসসিরে কুরআন রিজউন রফিকি, কুমিল্লা মাদরাসায়ে আশরাফিয়া দারুল উলুমের মুহতামিম মুফতি শামসুল ইসলাম জিলানী, জমিয়ত ইসলামের বাংলাদেশের সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মুফতি শামসুল আরেফিন খান সাদী সহ উপজেলার বিভিন্ন স্তরের ইমাম ও খতিবগন উপস্থিত

মোহাম্মদ ফয়সাল
মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধিঃ
মোবাইলঃ ০১৬৪৪৮২৭১৮৮
তারিখঃ ০৮-০২-২০২৬

মুরাদনগর উপজেলার মুক্তিযোদ্ধারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্...
07/02/2026

মুরাদনগর উপজেলার মুক্তিযোদ্ধারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভাইস চেয়ারম্যান ও পাঁচবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ–এর প্রতি সমর্থন ঘোষণা করেছেন। তারা ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) উপজেলার একটি সভাস্থলে আয়োজিত মতবিনিময় সভায় এ সমর্থন জানানো হয়।মুরাদনগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৩ মুরাদনগরের ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

প্রধান অতিথির বক্তব্যে কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, “মুরাদনগরের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় আমার জন্য গর্বের। তাদের ত্যাগ ও আত্মদানেই আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি।”

তিনি বলেন, “মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব। উন্নত ও সমৃদ্ধ মুরাদনগর গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।”

সহকারী কমান্ডার গিয়াস উদ্দিন মাহমুদ এএ সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম, আলম, আতিকুর রহমান, আবু তাহের, সিদ্দিক মাষ্টার সহ ৩ শতাধিক মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য বৃন্দ।

সভায় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠা। সেই আদর্শকে সামনে রেখে তারা সবসময় দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। বক্তাদের মতে, কায়কোবাদের রাজনৈতিক দর্শন ও কর্মকাণ্ডে মুক্তিযুদ্ধের সেই চেতনার প্রতিফলন রয়েছে।

তারা আরও বলেন, অভিজ্ঞ, সৎ ও নীতিনিষ্ঠ নেতৃত্বই পারে মুরাদনগরের উন্নয়নকে গতিশীল করতে। শান্তিপূর্ণ পরিবেশ ও টেকসই অগ্রগতির স্বার্থে ধানের শীষ প্রতীকের পক্ষে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান মুক্তিযোদ্ধারা।

নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, চাঁ দা বা জ দে র ঠাঁই হবে না: কায়কোবাদ
04/02/2026

নির্বাচিত হলে জনগণের পরামর্শেই মুরাদনগর চলবে, চাঁ দা বা জ দে র ঠাঁই হবে না: কায়কোবাদ

Address

Muradnagar
3540

Alerts

Be the first to know and let us send you an email when Times of Muradnagar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Times of Muradnagar:

Share