Priya, The Traveller

Priya, The Traveller Priya, The Traveller – Safe & Curated Women-Only Group Tours 😊

ট্রেকে অংশগ্রহণের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন: 😊1. পায়ের নখ অবশ্যই ছোট করে কেটে ও পরিষ্কার করে রাখবেন। Desc...
22/06/2026

ট্রেকে অংশগ্রহণের আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখুন: 😊

1. পায়ের নখ অবশ্যই ছোট করে কেটে ও পরিষ্কার করে রাখবেন। Descending-এর সময় জুতোর সামনের অংশে চাপ পড়ে নখ উঠে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়া হাতের নখও পরিষ্কার এবং ছোট রাখবেন।

2. কোনও ধরনের অলঙ্কার (আংটি, চেন, দুল, ব্রেসলেট) পরে আসা উচিৎ না। পাহাড়ে আবহাওয়া যে কোনও মুহূর্তে পরিবর্তিত হতে পারে। বজ্রপাতের সময় ধাতব অলঙ্কার অতিরিক্ত ঝুঁকি র কারণ হতে পারে।

3. ট্রেকিং শু আগে থেকেই ব্যবহার করে নিন। নতুন জুতো পরে ট্রেকে এলে ফোস্কা পড়ার সম্ভাবনা থাকে।

4. সাথে একটা স্যান্ডেল অবশ্যই রাখবেন। রাতে টয়লেটে যাওয়া বা ক্যাম্পের আশেপাশে হাঁটাহাঁটির জন্য সবসময় ট্রেকিং শু পরার প্রয়োজন হয় না। এতে পা কিছুটা বিশ্রামও পায়।

5. অতিরিক্ত 2 জোড়া মোজা সঙ্গে রাখুন। ভেজা মোজা দীর্ঘক্ষণ পরে থাকলে ফোস্কা ও অস্বস্তি হতে পারে।

6. ডিহাইড্রেশন পাহাড়ে খুব দ্রুত হয়। পর্যাপ্ত পরিমাণে জল পান করতে থাকবেন।

7.ট্রেকের আগে ও চলাকালীন ধূমপান এবং অ্যালকোহল এড়িয়ে চলুন। এগুলো শারীরিক সক্ষমতা কমিয়ে দেয়।

8. একটি রেইন জ্যাকেট বা পঞ্চো রাখবেন। পাহাড়ে কখন বৃষ্টি নামবে তার কোনও নিশ্চয়তা নেই।

9. সানস্ক্রিন, সানগ্লাসেস ও ক্যাপ ব্যবহার করুন। মেঘলা আবহাওয়াতেও পাহাড়ে UV রশ্মির প্রভাব বেশি থাকে।

10. ব্যক্তিগত ওষুধ, ব্যান্ড-এইড এবং প্রয়োজনীয় ফার্স্ট-এইড সামগ্রী সঙ্গে রাখুন।

কারন পাহাড়, শৃঙ্খলা ও প্রস্তুতি ভীষণ ভাবে চায়।🥰🏔️

P.S. - কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন। 😊








07/06/2026

Life begins here! 🥰




Address

Pipalkoti
Pipalkoti
246472

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priya, The Traveller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category