The TrekNomads

The TrekNomads A small group of nomads of the ajodhya range who loves to explore and adventure.

12/09/2022

এভাবেই পুরুলিয়া কে দেখেছিলেন , চিঠিতে বর্ণনা করে পাঠিয়েছিলেন তাঁর স্ত্রী রমা দেবীকে !!
প্রিয় লেখকের জন্মদিনে 🙏
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় (12/9/1894-1/11/1950)

Supriya Mahato-র Post থেকে

13/03/2022

Leopard !!!
যদিও সরাসরি অযোধ্যা থেকে নয়, তাও জেলার জঙ্গলে চিতাবাঘ আশার খবর।

28/11/2021

অযোধ্যা পাহাড়ের জঙ্গলে পাওয়া গেল Eastern Indian Leopard Gecko নামের টিকটিকির এক প্রজাতি। Eastern Indian Leopard Gecko বা Chittagong Leopard Gecko, যার বিজ্ঞানসম্মত নাম Eublepharis hardwickii, আবিষ্কার করেছিলেন Gray 1872 সালে অবিভক্ত বাংলার চট্টগ্রাম থেকে। যদিও বাংলাদেশ থেকে তারপর আর খুঁজে পাওয়া যায়নি একে। পশ্চিমবঙ্গ থেকে এর আগে শুধুমাত্র একটিই রেকর্ড পাওয়া যায় 1997 সালে, প্রথম আবিষ্কার হওয়ার প্রায় 170 বছর পর, বর্ধমানের আউশগ্রাম থেকে।
এরা জঙ্গলের বিষাক্ত পোকা মাকড় খেয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে। প্রধানত জঙ্গলের নীচে ঝরাপাতা ও ছোটো-মাঝারি পাথরের ওপর চলাফেরা করতে দেখা যায় এদের।
অযোধ্যার জঙ্গলে মনুষ্যসৃষ্ট আগুনের ফলে এরা সরাসরি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এরা সরাসরি রোদ সহ্য করতে পারে না তাই জঙ্গল কমে যাওয়ায় এদের স্বাভাবিক বাসস্থান কমে যাচ্ছে।



আরও জানতে পড়ুন : https://www.researchgate.net/publication/356414798_Eastern_Indian_Leopard_Gecko_from_the_plateau_region_of_West_Bengal_India?fbclid=IwAR2VcQCGQWwO8pokF685GSpKoNC88Bs_sIl8rd0eAkgZMjt_uzFXT-3Rv-I

Please share as much as possible.
22/08/2021

Please share as much as possible.

অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তা নিয়ে বিস্তর মতবিরোধ রয়েছে। বেশির ভাগ মানুষের ধারণা পারডি বা পেপড়াকচা ড্যামে...
21/08/2021

অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটা, তা নিয়ে বিস্তর মতবিরোধ রয়েছে। বেশির ভাগ মানুষের ধারণা পারডি বা পেপড়াকচা ড্যামের পাশের গোর্গাবুরুই (৬৭৭ মিটার) সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু এই তথ্য আদৌ সঠিক নয়। অযোধ্যা পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ চেমটো বা চামটুবুরু (৬৯৯ মিটার), যেটা কায়রাবেড়া ড্যামের পাশে অবস্থিত।
রেফারেন্স হিসেবে আমরা ভারত সরকারের সংস্থা Survey of India-র ম্যাপের ছবি দিলাম।
Toposheet number : 73I/4 এবং 73E/15
ম্যাপ গুলো পাবেন এই ওয়েবসাইটে : https://onlinemaps.surveyofindia.gov.in/FreeMapSpecification.aspx

05/07/2021
16/05/2021
22/04/2021
12/04/2021

বনদপ্তর, পুরুলিয়া বনবিভাগের পক্ষ থেকে আবেদন:-

●বনদপ্তর, পুরুলিয়া বনবিভাগের পক্ষ থেকে জঙ্গলমহল ও পার্শ্ববর্তী এলাকার বাসিন্দাদের প্রতি আবেদন জানানো হচ্ছে যে, বন ও বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ। একে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। বন ও বন্যপ্রাণ এর ধ্বংস এর অর্থ পরিবেশের ভারসাম্য নষ্ট ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অস্বাস্থ্যকর পরিবেশ। বর্তমানে এই পবিত্র অরণ্য বিপন্ন। জঙ্গলমহলের গাছপালা, জীবজন্তু আজ বিলুপ্তির পথে।
●এই পরিবর্তিত প্রেক্ষাপটে আসুন সবাই মিলে জঙ্গল ও জীবজন্তুদের বাঁচিয়ে রাখার উৎসবে মেতে উঠি। বনদপ্তরের পক্ষ থেকে আবেদন করা হচ্ছে যে, বন্যপ্রাণী হত্যা করবেন না ও জঙ্গলে আগুন লাগাবেন না।
● ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইন, ১৯৭২ অনুযায়ী জীবজন্তু হত্যা বা হত্যা সংক্রান্ত কার্যে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে সহায়তা, ৫১নং ধারা অনুযায়ী জামিন অযোগ্য শাস্তিযোগ্য অপরাধ, এবং এতে ৭ বছরের সশ্রম কারাদন্ড বা ২৫,০০০/- টাকা জরিমানা বা উভয়েই হতে পারে। জঙ্গলে আগুন লাগানো বা তাতে পরোক্ষ ভাবে সহায়তা করা এবং বনজ সম্পদ নষ্ট করা, ভারতীয় বন আইন ১৯২৭অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
●প্রসঙ্গত উল্লেখ্য শিকার কার্যে ব্যবহৃত যানবাহন, মোটর সাইকেল, অস্ত্র বাজেয়াপ্ত করনের যোগ্য। অতএব বন্যপ্রাণ শিকার কার্য থেকে সতত বিরত থাকুন। বন্যপ্রাণ রক্ষায় এগিয়ে আসুন।
●সবার সক্রিয় অংশগ্রহণে জঙ্গলমহলের এই অরণ্য-জীবজন্তু হয়ে উঠুক সংস্কৃতির পীঠস্থান তথা অহিংস পরম পবিত্র স্থান।

Address

Purulia
7231552

Website

Alerts

Be the first to know and let us send you an email when The TrekNomads posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category