Ajodhya Foothills Homestay, Baghmundi, Purulia

Ajodhya Foothills Homestay, Baghmundi, Purulia অযোধ্যা পাহাড়ে থাকুন নিশ্চিন্তে আমাদের আতিথেয়তায়।

18/08/2026

আজকের ঠুড়গা ফলস
বাঘমুন্ডি, পুরুলিয়া

 #সততার_ব্যাসার্ধ_অসীম কিছু অতিথি শুধু অতিথি হয়ে আসেন না, তাঁরা আমাদের পথচলার প্রেরণা হয়ে থেকে যান।চলতি মাসের ১ ও ২ তা...
07/08/2026

#সততার_ব্যাসার্ধ_অসীম

কিছু অতিথি শুধু অতিথি হয়ে আসেন না, তাঁরা আমাদের পথচলার প্রেরণা হয়ে থেকে যান।

চলতি মাসের ১ ও ২ তারিখ কলকাতা থেকে অভিজিৎ রায় বাবু তাঁর পরিবার ও প্রিয়জনদের নিয়ে বর্ষার অযোধ্যা পাহাড় উপভোগ করতে পুরুলিয়ায় এসেছিলেন। সৌভাগ্যবশত, তাঁরা আমাদের Ajodhya Foothills Homestay-এর আতিথেয়তা গ্রহণ করেছিলেন।

তিন দিন ধরে আমরা আমাদের সাধ্যমতো তাঁদের পরিষেবা দেওয়ার চেষ্টা করেছি। যাওয়ার সময় তাঁরা সমস্ত বিল মিটিয়ে, আমাদের সুনাম করে এবং শ্রীবৃদ্ধি কামনা করে বিদায় নেন।

কয়েকদিন পর হিসাব মেলানোর সময় আমাদের নজরে আসে—ফাইনাল বিল করার সময় শালপাতা চিকেনের ₹১,০০০/- বিলটি নেওয়া হয়নি।

বিষয়টি জানাতে আমাদের যথেষ্ট সংকোচ ও ইতস্তত বোধ হচ্ছিল। তবুও স্বচ্ছতার কথা ভেবে গতকাল সন্ধ্যায় হোয়াটসঅ্যাপে অভিজিৎ বাবুকে একটি ছোট্ট মেসেজ লিখলাম—

“ভুলবশত আমরা শালপাতা চিকেনের মূল্য নিতে ভুলে গেছি। বিষয়টি একটু বিবেচনা করার অনুরোধ জানাই।”

মেসেজটি দেখার সঙ্গে সঙ্গেই অভিজিৎ বাবু রিপ্লাই করলেন—
“ভুল শুধু আপনার নয়, ভুল আমাদের তরফ থেকেও হয়েছে। আপনি ভুলে গেলেও আমাদের মনে করা উচিত ছিল।”

সঙ্গে সঙ্গেই তিনি ₹১,০০০/- পাঠিয়েও দিলেন।

হয়তো টাকার অঙ্কটা খুব বড় নয়।
কিন্তু আমাদের কাছে এর মূল্য অনেক বেশি।

কারণ এর মধ্যে রয়েছে বিশ্বাস, সততা, সম্মান এবং একটি সুন্দর সম্পর্কের মূল্যবোধ।

এই মানুষগুলিই আমাদের প্রেরণা।
এঁরাই আমাদের সঠিক পথের দিশারি।
এঁরাই আমাদের দীর্ঘ পথ চলার রসদ জোগান।

অভিজিৎ রায় বাবু ও তাঁর সহধর্মিণীর প্রতি রইল আমাদের আন্তরিক কৃতজ্ঞতা।

প্রার্থনা করি, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদ আমাদের উপর এভাবেই বজায় থাকুক।

পর্যটনের অ, আ, ক, খ না জানা আমাদের মতো মানুষদের আজ যারা এতদূর নিয়ে এসেছেন, তাঁরা আসলে আমাদের সেই অতিথিরাই—যাঁরা ভালোবেসে আমাদের পাশে থেকেছেন, উৎসাহ দিয়েছেন এবং বিশ্বাস করেছেন।

সততার সঙ্গে আমরাও চলেছি—আপনাদের সহযোগিতা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে।

আমাদের কাছে আতিথেয়তা শুধু ঘর দেওয়া বা খাবার পরিবেশন করা নয়;
আতিথেয়তা মানে বিশ্বাসের একটি সম্পর্ক তৈরি করা। ❤️

অভিজিৎ বাবু ও তাঁর পরিবারের প্রতি আবারও জানাই আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। 🙏

ভালো থাকবেন। আবার আসবেন। আপনাদের জন্য আমাদের দরজা সবসময় খোলা।

— Ajodhya Foothills Homestay
বাঘমুন্ডি, পুরুলিয়া
094346 91250

আশায় আমরা
04/08/2026

আশায় আমরা

Welcome to Our @অযোধ্যা ফুটহিলস হোমস্টে Mob - 9434691250@
02/08/2026

Welcome to Our @অযোধ্যা ফুটহিলস হোমস্টে
Mob - 9434691250@

জন্মদিনের মতো গুরুত্বপূর্ণ দিন আমাদের মাঝে কাটানোর জন্য ধন্যবাদ। শুভ জন্মদিনের শুভেচ্ছা।
26/06/2026

জন্মদিনের মতো গুরুত্বপূর্ণ দিন আমাদের মাঝে কাটানোর জন্য ধন্যবাদ।
শুভ জন্মদিনের শুভেচ্ছা।

বসন্তের বিকালে বাঘমুন্ডি, পুরুলিয়া।
29/03/2026

বসন্তের বিকালে
বাঘমুন্ডি, পুরুলিয়া।

Purulia Tour 2026   #গাড়ি      #কৃষ্ণচূড়া      #পলাশ        #পুরুলিয়া  #ছৌ  #অযোধ্যা
31/12/2025

Purulia Tour 2026

#গাড়ি #কৃষ্ণচূড়া #পলাশ #পুরুলিয়া #ছৌ #অযোধ্যা






29/11/2025
🛖অযোধ্যা ফুটহিলস হোমস্টে 🛖(পুরুলিয়া ভ্রমণে অযোধ্যা পাহাড়ের পাশে নিশ্চিন্তে থাকার ভরসা যোগ্য ঠিকানা) #মোবাইল : 94346912...
16/11/2025

🛖অযোধ্যা ফুটহিলস হোমস্টে 🛖
(পুরুলিয়া ভ্রমণে অযোধ্যা পাহাড়ের পাশে নিশ্চিন্তে থাকার ভরসা যোগ্য ঠিকানা)
#মোবাইল : 9434691250 / 9064949269
www.puruliaajodhyatoustrism.in
এর প্রতিবেদন :
ঠিকানা আমার চেয়েছাে বন্ধু—
ঠিকানার সন্ধান,
আজও পাওনি?

আমরা সবাই একটা নিশ্চিন্ত ঠিকানা চাই। প্রথম ঠিকানা আমাদের বাড়ি/ঘর/আবাস যা হোক হতে পারে। দ্বিতীয় ঠিকানা আমাদের কর্মস্থল। এই দুটি ছাড়াও আমরা আর একটি ঠিকানা চাই যেখানে গিয়ে আমরা আমাদের ছন্দহীন জীবন কাটাতে পারব। যেখানে অলসতায় দিন শুরু হবে। কিন্তু সকালের সূর্য উঠার আগেই জানালায় পাখি ও দরজায় সকালের গরম চা হাতে দাঁড়িয়ে আপনার অলসতায় ব্যাঘাত ঘটাবে।
ভ্রমণ পিপাসু মানুষের ঠিকানা হয়ে উঠেছে আমাদের সকলের প্রিয় অযোধ্যা ফুটহিলস হোম স্টে। অযোধ্যা পাহাড়কে কেন্দ্র করেই আমাদের জীবন, আমাদের আনন্দ, দুঃখ, মান অভিমান সব। শীতের সকালে কনকনে ঠাণ্ডা গায়ে হালকা মাঝারি শীতের কাপড় জড়িয়ে আমরা পাহাড়ের দিকে তাকিয়ে থাকি কখন সূর্য উঠবে? সূর্য উঠে আর মন, শরীর ও পরিবেশ গরম হয়। গ্রীষ্মের রাতে যেদিন প্রচণ্ড গরম সেদিনও আমরা পাহাড়কে দেখেই থাকি একটু রাতে হলেও ঠান্ডা হাওয়া আসবে আর ঘুম হবে গভীর। ঠাণ্ডা হাওয়া আসে ভোরে আমরা গায়ে দেওয়ার চাদর খুঁজি। প্রচণ্ড বর্ষায় পাহাড়কে দেখে মনে হয় সব পরিস্থিতিতেই এরকম অটল কি আর সবাই থাকতে পারে।
অযোধ্যা পাহাড়ের রূপ, বনজ সম্পদ, সেখানের আদিবাসী সবাই সবার সাথেই আমাদের নিবিড় সম্পর্ক।
আর সেই অযোধ্যা পাহাড়কে জানতে, চিনতে, তার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে, তার জীবন জীবিকার সাথে পরিচিত হতে, নিজের জীবন ধারা বদলাতে আপনারা যখন আসেন তখন আপনারা অজান্তেই আমাদের আপনজন হয়ে উঠেন। মিলে যায় উভয়ের ভালো লাগা। আর আমাদের লক্ষ্য হয়ে উঠে আপনারা জানুন অযোধ্যা পাহাড়কে জানুন অনুভব করুন, বামনী ঝর্ণার শ্বেত শুভ্র বারিধারায় খুঁজে পান নিজের জীবনের গতি, আপার ড্যামের পেরিয়ে দাঁড়িয়ে অনুভব করুন সবুজ বনানী। জানুন বিদ্যুৎ নির্মাণ কৌশল। লোয়ার ড্যামকে দেখলে মনে হবে এত সুন্দর চারদিকে পাহাড়ের মাঝে এক গভীর জলাশয় কিন্তু তার কোনো অহংকার নেই তার একমাত্র লক্ষ্য আপার ড্যামকে সাহায্য করা।
জানুন লহরিয়া শিব মন্দিরের ইতিহাস।
অপরূপ সৌন্দর্যে ঘেরা খয়রাবেড়া জলাধারকেও উপেক্ষা করে সূর্য অস্ত যায় চেমটো বুরুর কোলে অর্থাৎ তার কাছে কর্মপ্রধান।
চড়িদা মুখোশ গ্রাম কিভাবে দেশ ছাড়িয়ে বিদেশ পর্যন্ত পৌঁছে গেছে। একটি গ্রামে দুটি পদ্মশ্রী। শিল্পীদের জীবন যাত্রা।
একটি জলাধার পারডি ড্যাম কিভাবে গ্রামের মানুষের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত।
মুররা বুরু কিভাবে পাখি পাহাড় হয়ে উঠল।
আরও কত কিছু .....
অযোধ্যা পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ জায়গা জুড়ে আমাদের হোম স্টে। পরিবেশ রিসর্টের মত কিন্তু পারিবারিক ও শান্তিপ্রিয় ভ্রমণ পিপাসুদের জন্য এখনও হোম স্টে। শীতের সকালে আঙিনায় খাটিয়ায় বসে মিষ্টি রোদ গায়ে মাখা ও সন্ধ্যায় আগুন জ্বালিয়ে চায়ের আড্ডা - আর কি চাই।
🛖 /Stay : AC/ Non AC বড় আলো বাতাস যুক্ত রুম। রুমে বেড ছাড়াও চেয়ার, টেবিল, টি টেবিল, আয়না ইত্যাদি। বাথরুম ওয়েস্টার্ন সাথে গিজার, বসার টুল আরও যা যা লাগে।
🍽️ : হোম স্টে তে থাকা অতিথিদের জন্য রান্নার ব্যবস্থা। স্বাস্থ্যকর ও সুস্বাদু বাঙালি খাবার। দেশী চিকেন, খাসির মাংস ব্যবস্থাও থাকে। পরিবারের বাচ্চা ও বয়স্কদের জন্য আলাদা রান্নার ব্যবস্থা।
🚘 #গাড়ি: স্টেশন থেকে পিক আপ, সাইটসিয়িং ও যথা সময়ে ড্রপের জন্য গাড়ির ব্যবস্থা। সৎ ও অভিজ্ঞ ড্রাইভার গাইড করে আপনার ট্যুর সম্পন্ন করেন।
🕺 #স্থানীয়_সংস্কৃতি : স্থানীয় শিল্পীরা ছৌ নাচ, আদিবাসী নাচ, বাউল গান করে আপনার মনোরঞ্জন করেন।
🚖 : স্থানীয় হওয়ার সুবাদে সঠিক রুটে আপনার ভ্রমণ যাতে হয় তার জন্য গাইড ম্যাপ দিয়ে থাকি।
🥦 : হোম স্টে তে চাষ করা অর্গানিক ভেজিটেবল আমরা রান্নার করে পরিবেশন করি।
🍴 : বারবিকিউ অথবা শাল পাতার চিকেন এক আলাদা স্বাদ। রেডি করে দিই আমরা পুরোটা আগুনের পাশে বসে এনজয় করবেন আপনারা।
🌲 #ফ্রি_পার্কিং, ছোটদের খেলার জায়গা ও ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা আছে।
🌴 #সুরক্ষার জন্য বাইরে CCTV লাগানো আছে ও প্রয়োজনে জেনারেটরের ব্যবস্থা আছে।
🏵️ #ড্রাইভারের আলাদা থাকার ব্যবস্থা আছে।
অযোধ্যা পাহাড় সার্কিটের জনপ্রিয় 20টি পর্যটন স্থলগুলির মধ্যস্থলে অবস্থিত এই অযোধ্যা ফুট হিলস হোমস্টে টি।
পুরুলিয়ার সংস্কৃতি, জীবন যাপন, আচার ব্যবহার, পূজা পার্বণ মেলা উৎসব সবকিছুর সম্পর্কে জানতে পারবেন হোম স্টে কর্তৃপক্ষের সাথে আড্ডা মারলে।
সর্বোপরি পুরুলিয়ায় আপনার একজন বন্ধু তৈরি হবে।
অযোধ্যা পাহাড় সার্কিটের ভ্রমণ স্থলগুলি হল -
⛰️ #পাহাড় : অযোধ্যা পাহাড়, গর্গাবুরু, মাঠাবুরু, মুররা বুরু (পাখি পাহাড়), চেমটো বুরু
🌳 #ঝর্ণা : বামনী ঝর্ণা, ঠুড়গা ঝর্ণা ও ঘাগকচা ঝর্ণা।
🏞️ #জলাধার/ড্যাম - আপার ড্যাম, লোয়ার ড্যাম, কেষ্ট বাজার ড্যাম, খয়রা বেড়া ড্যাম, মুরগুমা ড্যাম, পপড়োকোচা ড্যাম ও ঠুড়গা ড্যাম।
✳️ #ভিউ_পয়েন্ট - ময়ূর পাহাড়, উশুল ডুংরি, উকামবুরু (সুইসাইড পয়েন্ট)
🌳 #কৃত্রিম_লেক - মার্বেল লেক
✳️ #শীতল_প্রস্রবণ - সীতাকুণ্ড
🌳 #মন্দির - লহরিয়া শিব মন্দির, অযোধ্যা রাম মন্দির, অযোধ্যা দূর্গা মন্দির ও ঠুড়গা রাম মন্দির।
✳️ #বিখ্যাত গ্রাম - মুখোশ গ্রাম চড়িদা ও আল্পনা গ্রাম।
🌳 #জঙ্গল - চাউনিয়া জঙ্গল ও মুনিবেড়া জঙ্গল।
এর সাথে ঘুরতে পারবেন -
🏵️ #গড়_সার্কিট 🏵️
গড় পঞ্চকোট, জয়চন্ডি পাহাড়, বড়ন্তি ও পাঞ্চেত ড্যাম।
অথবা
🏞️ #রাঁচি_সার্কিট 🏞️
রাজরপ্পা মা ছিন্নমস্তিকা মন্দির, হুন্ড্রু ফলস ও জনহা ফলস।
🌲 #চান্ডিল_সার্কিট 🌲
দলমা পাহাড়, চান্ডিল ড্যাম ও জয়দা মন্দির।
#কিভাবে_আসবেন -
কলকাতা থেকে বাস, ট্রেন ও নিজস্ব গাড়িতে আসা যায়।
ট্রেনে এলে সব আমাদের সব থেকে সহজ রাস্তায় কাছের স্টেশন হল বরাভূম (BBM) যা হোম স্টে থেকে 22 কিমি দূরে অবস্থিত। এছাড়াও পুরুলিয়া (55কিমি), মুরি (52 কিমি), সুইসা (24 কিমি) স্টেশন থেকেও আসা যায়।
বাসে এলে ধর্মতলা থেকে হিল কুইন ও বুলেট নামে দুটি বাস রাত্রি প্রায় 10 টায় ছাড়ে যা সকাল 8 টায় আমাদের হোম স্টে র দুয়ারে আপনাকে নামিয়ে দিবে।
নিজের গাড়ি নিয়ে এলে আপনি আরামবাগ, ঝাড়গ্রাম ও ঘাটশিলা দিয়ে আসতে পারেন।
হোম স্টে র বিবরণ -
, Baghmundi, Purulia
ঠিকানা - বাঘমুন্ডি(অযোধ্যা পাহাড়ের পাশে), পুরুলিয়া।
পুরুলিয়া পর্যটন বিষয়ক যেকোনো তথ্যের জন্য নির্দ্ধিধায় কথা বলুন বা মেসেজ করুন -
মোবাইল - 9434691250 / 9064949269
Google maps - https://maps.app.goo.gl/in55mYxwCC4j6RNz9
এক ক্লিকে WhatsApp করুন - https://wa.me/message/W3UULYBOZ7LMG1

#অযোধ্যা #ছৌ #পুরুলিয়া #পলাশ #গাড়ি

Address

At/Gobindapur, P. O/Radha Gobindapur
Purulia
723152

Alerts

Be the first to know and let us send you an email when Ajodhya Foothills Homestay, Baghmundi, Purulia posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share