08/06/2019
যারা ভেলর চিকিৎসা করাতে যান বা যেতে চান অথবা অন্নান্য কাজে যান তাদের জন্য এই পোস্ট। --
আমরা সাধারণত ভেলর যাওয়ার জন্য ট্রেন বা বিমান ব্যবহার করি। কিন্তু ইন্ডিয়াতে বেশিরভাগ মানুষ তাদের যাতায়াতের জন্য ট্রেন ব্যবহার করে। বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে যাই তারা অনেক সময় জানি না যে, কোন ট্রেন কোন গন্তবের দিকে কখন ছেড়ে যাবে।
তাছাড়া আমরা বাংলাদেশ থেকে ট্রেনের টিকিট কেটে নিয়ে গেলে কলকাতা গিয়ে টিকিট কাটার জন্য ঝামেলা, সময়, কলকাতায় থাকা ইত্যাদি থেকে বাঁচা যায়। এখন আমরা আলোচনা করবো কলকাতা থেকে ভেলরের উদ্দেশ্যে কখন কোন ট্রেন ছেড়ে যায় এবং ভ্রমণকাল ইত্যাদি নিয়ে।
✅ শিলচর-থিরুভানান্থাপুরাম এক্সপ্রেস (১২৫০৮)
এটি সপ্তাহে শুধুমাত্র শনিবার হাওড়া স্টেশন থেকে দুপুর ০১টা ০৫ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পরেরদিন সন্ধ্যা ০৬ টা ৪০ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ২৯ ঘণ্টা ৩৫ মিনিট।
✅ হাওড়া-যশভান্তপুর সুপারফাস্ট এক্সপ্রেস (১২৮৬৩)
এটি সপ্তাহে ৭ দিন হাওড়া স্টেশন থেকে রাত ০৮ টা ৩৫ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পরের রাত ০১ টা ৫০ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ২৯ ঘণ্টা ১৫ মিনিট।
✅ নিউ তিনশুকিয়া-কে এস আর বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস (২২৫০২)
এটি সপ্তাহে শুধুমাত্র রবিবার হাওড়া স্টেশন থেকে রাত ০১টা ০৫ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং দুইরাত একদিন পর সকাল ০৬ টা ৩৫ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ২৯ ঘণ্টা ৩০ মিনিট।
✅ শালিমার-থিরুভানান্থাপুরাম সেন্ট্রাল এক্সপ্রেস (২২৬৪২)
এটি সপ্তাহে শুধুমাত্র রবিবার এবং মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে রাত ১১টা ০৫ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ২য় দিন সকাল ০৬ টা ০৮ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ৩১ ঘণ্টা ০৩ মিনিট।
✅ হাওড়া-পুডুচেরি (অরবিন্দ) এক্সপ্রেস (১২৮৬৭)
এটি সপ্তাহে শুধুমাত্র রবিবার হাওড়া স্টেশন থেকে রাত ১১ টা ৩০ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পরের রাত ০৩ টা ৪৮ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ২৮ ঘণ্টা ১৮ মিনিট।
✅ হাওড়া-যশভান্তপুর সাপ্তাহিক এসি সুপারফাস্ট এক্সপ্রেস (২২৮৬৩)
এটি সপ্তাহে শুধুমাত্র সোমবার হাওড়া স্টেশন থেকে সকাল ১০ টা ৫৫ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পরের দিন দুপুর ১২ টা ১০ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ২৫ ঘণ্টা ১৫ মিনিট।
✅ মুজাফফরপুর-যশভান্তপুর সাপ্তাহিক এক্সপ্রেস (১৫২২৮)
এটি সপ্তাহে শুধুমাত্র সোমবার হাওড়া স্টেশন থেকে রাত ১১ টা ১৫ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পরেরদিন বিকালবেলা ০৬ টা ০৮ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ৩০ ঘণ্টা ৫৩ মিনিট।
✅ হাওড়া-যশভান্তপুর হামসাফার এক্সপ্রেস (২২৮৮৭)
এটি সপ্তাহে শুধুমাত্র মঙ্গলবার হাওড়া স্টেশন থেকে দুপুর ১২ টা ৪০ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পরেরদিন বিকালবেলা ০৪ টা ০৮ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ২৭ ঘণ্টা ২৮ মিনিট।
ভাড়াঃ পরিবর্তনশীল দাম প্রজোয্য
✅ কামাক্ষা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট হামসাফার এক্সপ্রেস (১২৫০৪) (সাপ্তাহিক)
এটি সপ্তাহে শুধুমাত্র বুধবার এবং রবিবার হাওড়া স্টেশন থেকে দুপুর ১২ টা ৪০ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ২য় দিন বিকালবেলা ০৪ টা ৫৫ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ২৮ ঘণ্টা ১৫ মিনিট।
✅ কামাক্ষা-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট (কাজীরাঙ্গা) সুপারফাস্ট এক্সপ্রেস (১২৫১০)
এটি সপ্তাহে শুধুমাত্র সোমবার, মঙ্গলবার এবং বুধবার হাওড়া স্টেশন থেকে রাত ০১ টা ০৫ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ২য় দিন সকাল ০৬ টা ৩৫ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ২৯ ঘণ্টা ৩০ মিনিট।
✅ গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেস (১২৬৬০)
এটি সপ্তাহে শুধুমাত্র বুধবার হাওড়া স্টেশন থেকে রাত ১১ টা ০৫ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ২য় দিন সকাল ০৫ টা ৩৩ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ৩০ ঘণ্টা ২৮ মিনিট।
✅ আঙা এক্সপ্রেস (১২২৫৪)
এটি সপ্তাহে শুধুমাত্র বুধবার হাওড়া স্টেশন থেকে রাত ১১ টা ৩০ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ২য় রাত ০৩ টা ২৩ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ২৭ ঘণ্টা ৫৩ মিনিট।
✅ শিলচর-থিরুভানান্থাপুরাম সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেস (১২৫১৬)
এটি সপ্তাহে শুধুমাত্র বৃহসপ্রতিবার হাওড়া স্টেশন থেকে রাত ০১টা ০৫ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং ২য় দিন সকাল ০৬ টা ৩৮ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ২৯ ঘণ্টা ৩৩ মিনিট।
✅ সান্ত্রাগাছি-মেঙ্গালুরু বিভেক এক্সপ্রেস (২২৮৫১)
এটি সপ্তাহে শুধুমাত্র বৃহসপ্রতিবার সান্ত্রাগাছি স্টেশন (হাওড়া থেকে ৭ কি.মি. দূর) থেকে বিকেল ০৩ টা ৫০ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পরের দিন সন্ধ্যা ০৭ টা ১৮ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ২৮ ঘণ্টা ২৮ মিনিট।
✅ হাওড়া- মাইশুর সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস (১২৮১৭)
এটি সপ্তাহে শুধুমাত্র শুক্রবার হাওড়া স্টেশন থেকে বিকেল ০৪ টা ১০ মিনিটে কাটপাডি (ভেলর) এর উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পরের রাত ০৮ টা ১৫ মিনিটে পৌছায়। মোট সময়ঃ ২৮ ঘণ্টা ০৫ মিনিট।
ইন্ডিয়াতে কম খরচে ভ্রমণ করতে চাইলে ট্রেনের কোন বিকল্প নেই।ভারতের ট্রেনে আপনি আপনার পরিবার সহ নিশ্চিতে কম খরচে ভ্রমণ করতে পারেন। বাংলাদেশ থেকে আগেই টিকিট করে নিলে কলকাতা গিয়ে টিকিট কাটার জন্য অযথা ঝামেলা করতে হবে না।
🚊✈🚊✈🚊✈🚊✈🚊✈🚊✈🚊✈
✅ আপনার ভ্রমনের বিস্তারিত যেমন কোন জায়গা থেকে যাত্রা শুরুর স্থান, গন্তব্য, তারিখ, কোন ট্রেনে যেতে চান (যদি কোন পছন্দ থাকে) তা আমাদের জানান।
✅ আমরা আপনাকে ট্রেন এবং বিমান সম্বন্ধে বিস্তারিত জানিয়ে দিব।
✅ যদি টিকিটের মূল্যের সাথে আপনার বাজেট মিলে যায় তবে আপনার পাসপোর্ট নাম্বার, পাসপোর্ট অনুযায়ী নাম, বয়স, কি ধরনের খাবার ট্রেনে খেতে চান (ভেজ/ননভেজ), কোন বার্থে ঘুমাবেন (লোয়ার/মিডেল/আপার/সাইড আপার/সাইড লোয়ার,জানালার পাশে), আমাদের মেসেজ করুন।
বিদ্রঃ টিকিটের সাথে খাবার শুধুমাত্র রাজধানী এক্সপ্রেস, দুরন্ত এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেস ট্রেনে দেয়। অন্যান্য ট্রেনে নিজের খাবার কিনে খেতে হয়।
আপনি চাইলে স্বশরীরে আমাদের অফিসে এসে অথবা বিকাশ, ডাচ-বাংলা ব্যাংক একাউন্ট, ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে টাকা পাঠাতে পারেন।
বিদ্রঃ বিকাশ এবং ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং এ টাকা পাঠালে টাকা পাঠানো খরচ গ্রাহককে বহন করতে হবে।
✅ টিকিটের কপি পাওয়ার পর ইন্ডিয়ার রেলওয়ের ওয়েবসাইট থেকে চেক করে সবকিছু ঠিক থাকলে বাকি টাকা পূর্বের মত পাঠিয়ে দিবেন।