13/08/2023
RAC- এর অর্থ কী?
Indian Railway সম্পর্কে অবহিত যে কোনও মানুষ RAC শব্দটির সঙ্গে বিশেষভাবে পরিচিত৷ যে বা যাঁরা ভারতীয় রেলে যাতায়াত করে থাকেন-- তাঁদের ক্ষেত্রে এই শব্দটি অতি-পরিচিত। কিন্তু, এই RAC এর অর্থ কী? RAC-র অর্থ হল রিজার্ভেশন এগেইন্সট ক্যান্সেলেশন ( Reservation Against Cancellation) বা RAC। এক্ষেত্রে ট্রেনের একটি সিট দুজনকে শেয়ার করতে বা ভাগ করতে হয়। একজন বাতিল করলে অন্যজন সিট পায়।
RAC-এর অর্থ হল রিজার্ভেশন এগেইন্সট ক্যান্সেলেশন ( Reservation Against Cancellation)। ঠিক কী বোঝায় এই RAC? ধরে নিন আপনি ট্রেনের একটি টিকিট কেটেছেন। কিন্তু টিকিট কনফার্ম না হয়ে RAC হয়ে আছে। এক্ষেত্রে আপনি তখনই কনফার্ম টিকিট পাবেন-- যখন কেউ টিকিট ক্যান্সেল করবে বা বাতিল করবে। অর্থাৎ একজনের বাতিলের উপর আপনার সিটের ভাগ্য নির্ভর করবে।
কিন্তু এইটুকু বললে পুরোটা বলা হয়না। এই পদ্ধতিতে প্রধান ওয়েটিং লিস্টের সঙ্গে, RAC এর তফাৎ কোথায়? ওয়েটিং লিস্টের ক্ষেত্রেও আমরা এই জিনিস দেখেছি। কেউ ক্যান্সেল করলে তবেই পাওয়া যায় সিট। কিন্তু RAC এই পদ্ধতির থেকে কেন আলাদা? RAC এর সঙ্গে এই পদ্ধতির তফাৎ হল, RAC-এর মাধ্যমে আপনি টিকিট কাটলে বা একটি সিটের বুকিং করলে-- আপনার সিটটি অর্ধেক আপনার। অর্থাৎ, একটি সিটে আসলে দুজন যাত্রা করবে। একজন যদি বাতিল করে তবে, পুরো সিটটি আপনার। নাহলে ওই সিটটি আপনাকে ভাগ করে নিতে হবে।
RAC- এর ক্ষেত্রে আপনি বসে যাতায়াত করতে পারবেন। অর্থাৎ, আপনি সিটের একটি অংশ দখল করতে পারবেন। কিন্তু, পুরো সিটটি আপনার হবে না। সেটি একমাত্র কনফার্ম হলেই আপনি পাবেন।