16/01/2022
•••••তিনচুলে -----
তিনচুলের দূরত্ব শিলিগুড়ি এনজেপি থেকে প্রায় ৭৫ কিমি। তিনচুলে প্যানরোমিক প্রাকৃতিক সৌন্দর্য, হরিতাভ বিস্তীর্ণ চা বাগান, এবং অর্কিড ফুল পর্যটকদের হৃদয় জয় করে নেবে। প্রায় ৪০০০ ফিট উচ্চতায় অবস্থিত, তিনচুলে কথার অর্থ হল ঘন কুয়াশা। বিভিন্ন পাখির সংগীত, ঝর্নার নির্ঝর রূপ, ঘন কুয়াশাচ্ছন্ন রাস্তা এবং ফরেস্টের মধ্য দিয়ে ভ্রমণপথ হেরিটেজ বাংলো– এইগুলো তিনচুলের আকর্ষণ। তিনচুলেতে থেকে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন তারা, দার্জিলিং এর দর্শনীয় চা বাগান, রংলি রংলিআউট চা বাগান, গিএল, নামরিং এবং পাবং চা বাগান প্রভৃতি। পাবং চা বাগানের ঠিক নীচে ১৯১৬ সালে নির্মিত ১০০ বছরের পুরোনো তার সংযুক্ত ঝুলন্ত সেতু রয়েছে। এই ব্রিজ ছিল ঘুম হয়ে শিলিগুড়ি যাওয়ার একমাত্র রাস্তা। সংক্ষিপ্ত রাস্তার প্রয়োজনে এই সেতুর জন্ম হয়। এছাড়া তিস্তা উপত্যকা চা বাগান, তিস্তা নদীর মনোরম দৃশ্য, দার্পিন ধারা ভ্রমণ করা যাবে।
★হোমস্টের খরচ-খরচা ---- রয়েছে সাধ্যের মধ্যে হোমস্টের ব্যবস্থা, হোমস্টের খরচ @1650/- টাকা জনপ্রতি প্রতিদিন সমস্ত মিলসহ, (ফুডিং এন্ড লজিং)- এর মধ্যে সকালে চা, প্রাতঃরাশ, মধ্যাহ্নভোজ, ডিনার -সব অন্তর্ভুক্ত রয়েছে। সামনে আছে লন, ব্যাবস্থা আছে বনফায়ারের (অতিরিক্ত খরচে)।
★যাওয়ার পথ ----- নিকটতম রেল স্টেশন হল নিউ জলপাইগুড়ি, এনজেপি এবং শিলিগুড়ি থেকে হোমস্টের দূরত্ব প্রায় ৭৫'কিলোমিটার। সরাসরি একটি রিজার্ভ প্রাইভেট গাড়ি ভাড়া করে চলে আসা যায়। গাড়ি ভাড়া (আনুমানিক) @4000-5000/- টাকা খরচ পরতে পারে।
★ফোন করুন বুকিং এর জন্যে :~
CALL:~ 6289106223
WHATSAPP:~ 6289106223
𝐄𝐦𝐚𝐢𝐥:~ [email protected]
𝐅𝐨𝐥𝐥𝐨𝐰 𝐭𝐡𝐞 𝐛𝐞𝐥𝐨𝐰 𝐅𝐚𝐜𝐞𝐛𝐨𝐨𝐤 𝐆𝐫𝐨𝐮𝐩 𝐥𝐢𝐧𝐤.
https://www.facebook.com/Adaps-Group-112509767928023/