Bharat Tirtha Bhraman

Bharat Tirtha Bhraman All INDIA TOUR OPERATOR.. enjoy tour with us for pleasure & reliability

16/04/2024
Call -8974239356,8837272159,7641827092 For Booking
09/10/2022

Call -8974239356,
8837272159,
7641827092 For Booking

সানঘাঘরা ও বড়ঘাঘরা ফলস, ওড়িশানামটি শুনে অনেকেই চোখ তুলে, নাক কুচকে বলবে, ‘এ আবার কোন জায়গা! জম্মে নাম শুনিনি!’ তা, নতুন ...
01/12/2015

সানঘাঘরা ও বড়ঘাঘরা ফলস, ওড়িশা
নামটি শুনে অনেকেই চোখ তুলে, নাক কুচকে বলবে, ‘এ আবার কোন জায়গা! জম্মে নাম শুনিনি!’ তা, নতুন একটা জায়গা এক্সপ্লোর করার চার্মই তো আলাদা। বন্ধুরা মিলে দু’-একদিনের জন্য গিয়ে ছুটি কাটানোর জন্য বা পিকনিক করার ফাটাফাটি স্পট ওড়িশার এই ঘাঘরা বা জলপ্রপাতগুলো। কেওনঝর টাউন থেকে মাত্র ৫-৬ কিমি দূরে পাহাড় ও জঙ্গলের মাঝে প্রায় ১০০ ফুট উঁচু ওয়াটার ফলস সানঘাঘরা। এটিকে দেখে অবশ্য জলপ্রপাতের বদলে বিরাট ঝরনাই মনে হয়। সানঘাঘরা অর্থাত্‌ ছোট জলপ্রপাত থেকে ১০ কিমি দূরে রয়েছে বড়ঘাঘরা। এটির উচ্চতা আরও বেশি প্রায় ২০০ ফুট! জলপ্রপাতের বিশালতা যে কোনও পর্যটককেই মুগ্ধ করবে। শহরের পানীয় জলের যোগানদারও কিন্তু এই ঘাঘরা। সঙ্গে যদি গাড়ি থাকে, তা হলে যাওয়া যেতে পারে ২৭ কিমি মতো দূরে গোনাসিকা পাহাড়ে। পাহাড়ের উপর গোনাসিকা মন্দিরটিও দর্শনীয়।

Route ম্যাপ: কটক যাওয়ার ট্রেনে করে কেওনঝর-জাজপুর রোড স্টেশনে নামতে হবে। সেখান থেকে বাসে বা গাড়ি ভাড়া করে যেতে হবে কেওনঝর টাউন। এছাড়া কলকাতার বাবুঘাট থেকে রবিবার ছাড়া প্রতিদিন কেওনঝর যাওয়ার বাস ছাড়ে। কেওনঝর টাউন থেকে গাড়ি ভাড়া করে যেতে হবে পাঁচ-ছ’ কিমি দূরের সানঘাঘরা ফলস।
আস্তানার সন্ধান: সানঘাঘরায় থাকার কোনও বন্দোবস্তো নেই। থাকতে হবে কেওনঝরে। তবে সানঘাঘরা যাওয়ার পথে কেওনঝর থেকে মাত্র ২কিমি দূরে রয়েছে ওটিডিসির (ওড়িশা টুরিজ়ম ডেভ্লপমেন্ট কর্পোরেশন) পান্থনিবাস। পকেটের ভার অনুযায়ী এখানে বিভিন্ন ভাড়ার ঘর পাওয়া যায়। আগে থেকে এখানে ঘর বুক করতে হবে। যোগাযোগ: (০৬৭৬৬) ২৫৩৬০৬। পান্থনিবাস ছাড়াও এখানে রয়েছে ফরেস্ট বাংলো এবং বিভিন্ন রেটের প্রচুর হোটেল।
বেড়ানোর সেরা সময়: বর্ষায় এবং প্রচণ্ড গরমে না যাওয়াই ভাল। অক্টোবর থেকে মার্চ, এই সময়টাই বেড়াতে যাওয়ার জন্য সেরা।
- – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – -
চুপি, বর্ধমান
টুরিস্টদের তেমন ঠাসাঠাসি ভিড় এখানে নেই। আসলে এখানে ভিড় জমায় পরিযায়ী পাখিরা। শীতকালে প্রায় ৮৩ রকমের দেশি-বিদেশি পাখির আনাগোনা চুপি পাখিরালয়ে। বর্ধমানের এই অংশে গঙ্গানদীর অশ্বক্ষুরাকৃতি হ্রদ তৈরি হয়েছে। দুই থেকে তিন কিমি ব্যাপী এই হ্রদে কত রকমের যে পাখি উড়ে আসে, তার নামও না-জানা। ধামও অজানা। হ্রদের জল ঘন নীল। নির্জনের স্তব্ধতা ভেঙে খানখান হয়ে যায় পাখির কলকাকলিতে। লেকে বোটিং করারও ব্যবস্থা রয়েছে। বোট এগনোর সঙ্গে-সঙ্গে জলে ভেসে বেড়ানো ডাহুক পাখি ডানা ঝাপটিয়ে বোটের সঙ্গী হয়। চুপি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে কৃষ্ণনগর, মায়াপুর এবং নবদ্বীপ। তাই একদিন চুপিতে কাটিয়ে পরদিন এই জায়গাগুলো থেকে ঘুরে আসা যায়। মিষ্টি মুখ করায় আপত্তি না থাকলে অবশ্য চেখে দেখবে এখানকার গুড়ের সন্দেশ।

Route ম্যাপ: বর্ধমান যাওয়ার মেন লাইনের ট্রেন ধরে পূর্বস্থলী স্টেশনে নামতে হবে। সেখান থেকে রিকশা করে যেতে হবে চুপি।
আস্তানার সন্ধান: চুপিতে থাকার জায়গা নেই। একদিন থেকে আশপাশ ঘুরে দেখতে চাইলে চলে আসতে হবে নবদ্বীপ। এখানে কম-বেশি নানা দরের হোটেল রয়েছে।
বেড়ানোর সেরা সময়: অক্টোবর থেকে ফেব্রুয়ারি।
- – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – -
মংপং
শিলিগুড়ি থেকে এনএইচ৩১ ধরে গাড়ি যখন মংপঙের দিকে এগোতে থাকে পূর্ব হিমালয়ের অপূর্ব শোভা পথের সব ক্লান্তি নিয়ে পালায়। তিস্তার ধারে সবুজ কার্পেটে বিছানো ভ্রমণ ডেস্টিনেশন মংপং। নদীর বাঁ দিকের তটভূমি মংপং এবং ডানদিকের অংশটি সেবক বাজার নামে পরিচিত। সূর্যোদয় ও সূর্যাস্তের রঙে মাখামাখি হয়ে সুন্দরী তিস্তা তার রং বদলে কখনও সোনালি আভায় সিক্ত তো কখনও কুসুম রঙে রঞ্জিত। চাঁদের আলোয় আবার তার সম্পূর্ণ রূপ। বিভিন্ন চ্যানেলে ভাগ হয়ে পাহাড়ি নদী এখানে নানা পথে বয়ে গিয়েছে এবং নিচু জলাভূমিগুলো হয়ে দাঁড়িয়েছে পরিযায়ী পাখিদের বংশবিস্তারের নিরাপদ আশ্রয়। বিশেষ করে বলতে হয় মহানন্দা স্যাংচুয়ারির কথা। এনএইচ৩১ ধরে মংপং আসার পথে পড়ে পাখিদের এই স্বর্গরাজ্য। বুনো হাস, হরেক পাখি, রাতে ঝিঁঝির কলতান, সবমিলিয়ে এ যেন এক নতুন দেশ। অ্যাডভেঞ্চারের শখ থাকলে ট্রেক করাও যেতে পারে। মংপং আসার পথে পড়বে সেবক পাহাড়, সেখানে রয়েছে সেবকেশ্বরী কালী মন্দির। সেবক পাহাড় ও উত্তর ও পূর্বে মালভূমি জুড়ে রয়েছে গভীর জঙ্গল। সেখানে বনটিয়া, তিতির, বনমোরগ, হরিয়ালের মতো চেনা এবং বহু অচেনা পাখির পাশাপাশি বন্য হাতি, বাইসন, হরিণও ঘুরে বেড়ায় এখানে। খুব ছোট এই জায়গায় দোকানপাট বিশেষ নেই, শহুরে সুযোগসুবিধা এখানে আশা করা ভুল, কিন্তু সব ঘাটতি কড়ায়গণ্ডায় হিসেব করে মিটিয়ে দিয়েছে প্রকৃতি।

Route ম্যাপ: শিলিগুড়ি থেকে মংপঙের দূরত্ব মাত্র ৩১কিমি। শিলিগুড়ির মিত্তাল বাসস্ট্যান্ড থেকে সারাদিনই ডুয়ার্সগামী বাস ছাড়ছে। বাসে করে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ছাড়িয়ে এগিয়ে গেলে বাঘপুল বা ঐতিহাসিক করোনেশন ব্রিজ। এখান থেকে মংপং মাত্র তিন কিমি।
আস্তানার সন্ধান: পাহাড়ের উপর মংপং ফরেস্ট রেস্ট হাউসটি এখানে থাকার জন্য অসাধারণ। বিস্তৃত তিস্তা ভ্যালির সৌন্দর্য উপভোগ করার জন্য এটির জবাব নেই।। রাতে বনের থেকে ঝিঁঝির ডাকের সঙ্গে চিতার গর্জন শুনতে পাওয়াও আশ্চর্যের নয়। তিস্তার পাড়ে সমতলে অবশ্য ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডিপার্টমেন্টের (২২৩৭০০৬০-৬১) মংপং নেচার রিসর্টেও থাকার ভাল ব্যবস্থা রয়েছে। অবশ্য মংপঙে থাকতে না চাইলে দিনভর মংপং পিকনিক স্পটে কাটিয়ে বিকেলে শিলিগুড়ি ফেরা যেতে পারে।
বেড়ানোর সেরা সময়: অক্টোবর থেকে মার্চ। তবে বর্ষাকাল বাদ দিয়ে বছরের অন্য সময়ও যাওয়া যেতে পারে।
- – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – - – -
গাড়ুচিরা (উত্তর বঙ্গ)
এই টুরিস্ট স্পটটির মজা হল, পাহাড় যাব না জঙ্গলে যাব, তা নিয়ে টস করতে হবে না, এখানে একযাত্রায় প্রাপ্তি ডাব্ল মজা। একপাড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভূটান পাহাড়। আর অন্য পাড়ে শাল, সেগুনে মোড়া বান্দপানি জঙ্গল। তবে গাড়ুচিরা বেড়াতে আসার আসল মজা গজরাজ দর্শনে। নেপাল থেকে আসা হস্তিকূলের তরাইয়ের জঙ্গলে প্রবেশপথ হল এটি, তাই গাড়ুচিরাকে এলিফ্যান্ট করিডোরও বলে। রাতে ওয়াচারটাওয়ারে হাতির পাল দেখতে বসলে ঘড়ির কাটা যেন ওখানেই থমকে দাঁড়ায়। জঙ্গলের ভিতরে ঘোরার ইচ্ছে থাকলে টুর গাইডের সঙ্গে বেড়িয়ে শখ মিটিয়ে নেওয়া যেতে পারে। পাহাড়ের বুক চিরে থেকে নেমে আসা সুপ্তি ও রেতি নদী পরিবেশকে আরও মোহময় করে তুলেছে। গাড়ুচিরা থেকে মাত্র ৮০কিমি দূরে আলিপুরদুয়ার। তাই এখানে একদিন এখানে কাটিয়ে পরদিন আলিপুরদুয়ার থেকেও ঘুরে আসা যেতে পারে।

Route ম্যাপ: কাঞ্চনকন্যা এক্সপ্রেসে দলগাঁও নামতে হবে। এখান থেকে গাড়ি ভাড়া করে গাড়ুচিরা। আলিপুরদুয়ার থেকেও গাড়ুচিরার যাওয়া যেতে পারে। অথবা ট্রেনে বা বাসে করে নিউজলপাইগুড়ি নেমে যেতে হবে বীরপাড়া। সেখান থেকে গাড়ি ভাড়া করে ঘণ্টাখানেকের মধ্যেই পৌঁছে যাওয়া যাবে গন্তব্যে।
আস্তানার সন্ধান: এখানে পশ্চিমবঙ্গ ফরেস্ট ডিপার্টমেন্টের (যোগাযোগ আগেই দেওয়া হয়েছে) দুটি বাংলো রয়েছে। তাদেরই উদ্যোগে এখানে গড়ে উঠেছে ইকো ভিলেজ। জঙ্গলের মধ্যে বাংলোতে দু’টো দিন কাটাতে মন্দ লাগবে না। এখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও রয়েছে।
বেড়ানোর সেরা সময়: বর্ষাকালে তিস্তা নদী ফুলে-ফেঁপে ওঠে, তাই এ সময়টা বাদ দিয়ে বছরের যে কোনও সময়েই গাড়ুচিরায় ঢুঁ মারা যায়।

04/11/2015

==============================================================================
Agartala to Kolkata (Indigo) Fare 3200/-
November 2015
• 18 Nov. Indigo- 5.10 pm
• 19 Nov. Indigo- 12.30 pm (3), 5.10 pm
• 20 Nov. Indigo- 10.15 am (1), 2.15 pm, 5.10 pm
• 21 Nov. Indigo- 10.15 am, 12.30 pm, 5.10 pm
• 22 Nov. Indigo- 10.15 am,12.30 pm,2.15 pm,5.10 pm
• 23 Nov. Indigo- 12.30 pm, 5.10 pm
• 24 Nov. Indigo- 10.15 am (3), 2.15 pm, 5.10 pm
• 25 Nov. Indigo- 10.15 am, 2.15 pm, 5.10 pm
• 26 Nov. Indigo- 10.15 am, 12.30 pm, 5.10 pm
• 27 Nov. Indigo- 12.30 pm, 2.15 pm, 5.10 pm
• 28 Nov. Indigo- 12.30 pm, 5.10 pm
• 29 Nov. Indigo- 10.15 am,12.30 pm,2.15 pm,5.10 pm
• 30 Nov. Indigo- 10.15 am (4), 12.30 pm, 5.10 pm
=======================================
December 2015
===============================
• 01 Dec. Indigo- 10.15 am
• 02 Dec. Indigo- 10.15 am
• 03 Dec. Indigo- 10.15 am
• 04 Dec. Indigo- 10.15 am, 5.10 pm
• 05 Dec. Indigo- 10.15 am, 5.10 pm
• 06 Dec. Indigo- 5.05 pm
• 08 Dec. Indigo- 12.30 pm
• 09 Dec. Indigo- 12.30 pm
• 10 Dec. Indigo- 12.30 pm (6)
• 11 Dec. Indigo- 12.30 pm, 2.15 pm
• 12 Dec. Indigo- 12.30 pm
• 13 Dec. Indigo- 2.15 pm
• 15 Dec. Indigo- 12.30 pm, 2.15 pm
• 16 Dec. Indigo- 10.15 am, 2.15 pm
• 17 Dec. Indigo- 10.15 am, 5.10 pm
• 18 Dec. Indigo- 10.15 am, 2.15 pm, 5.10 pm
• 19 Dec. Indigo- 10.15 am, 5.05 pm
• 20 Dec. Indigo- 5.10 pm
• 21 Dec. Indigo- 5.10 pm
• 23 Dec. Indigo- 12.30 pm
• 24 Dec. Indigo- 12.30 pm
• 25 Dec. Indigo- 12.30 pm
• 26 Dec. Indigo- 10.15 am, 12.30 pm
• 27 Dec. Indigo- 12.30 pm
• 30 Dec. Indigo- 10.15 am
• 31 Dec. Indigo- 10.15 am

call- 8794988706 for booking

Address

Santirbazar
799148

Telephone

8794988706

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bharat Tirtha Bhraman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bharat Tirtha Bhraman:

Share

Category