20/07/2026
সুন্দরবনের গল্প – প্রকৃতির কোলে তিন 'দিনের এক স্বপ্নযাত্রা ভূমি টুর এন্ড ট্রাভেলস এর সাথে
ভোরবেলা শ্রীরামপুর বাসস্ট্যান্ডে পৌঁছে দেখলাম । কারও হাতে ক্যামেরা, কারও হাতে চায়ের কাপ, আবার কেউ ব্যস্ত সেলফি তুলতে। ঠিক সময়ে বাস ছাড়ল শ্রীরামপুর থেকে গোসাবার উদ্দেশ্যে। ট্রেন ধরার কোনো ঝামেলা নেই—এক বাসেই আরাম করে গল্প, গান, হাসি-ঠাট্টা আর জানালার বাইরে বদলে যেতে থাকা গ্রামের দৃশ্য দেখতে দেখতে কখন যে সোনাখালী পৌঁছে গেলাম, টেরই পেলাম না।
গোসাবায় নেমেই আমাদের অপেক্ষায় ছিল সুন্দর করে সাজানো হাউস বোট। নদীর বুকে ভেসে চলার সেই অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। চারদিকে শুধু সবুজ ম্যানগ্রোভ বন, নোনাজলের হাওয়া আর পাখির ডাক। মাঝে মাঝেই দূরে দেখা মিলল হরিণের দল, নদীর চরে নিশ্চিন্তে রোদ পোহাচ্ছে বিশাল কুমির। নৌকার মাঝি মুচকি হেসে বললেন, "ভাগ্য ভালো থাকলে আজ রয়্যাল বেঙ্গল টাইগারেরও দেখা মিলতে পারে।" কথাটা শুনেই সবার চোখ জঙ্গলের দিকে। সত্যিই, সুন্দরবনের প্রতিটি মুহূর্ত যেন এক নতুন রহস্য আর রোমাঞ্চে ভরা।
একের পর এক ঘুরে দেখলাম গোসাবা (হ্যামিল্টন ও বেকন বাংলো), দুর্গা দুয়ানী নদী, পাখির জঙ্গল, পাখীরালয়, সজনেখালী, সুধন্য খালি, সুন্দর খালী, বনবিবি ভারানী, পীর খালি, গাঞ্জী খালি, পঞ্চমুখানী, দোবাঁকি, দয়াপুর, আই-ল্যান্ড/বিদ্যা ফরেস্ট, ঝড়খালী এবং আরও অনেক প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দ্বীপ ও জঙ্গল। প্রতিটি জায়গাই যেন প্রকৃতির নিজের হাতে আঁকা এক একটি ছবি।
এতক্ষণে পেটেও যেন জঙ্গলের হাওয়া লেগেছে! দুপুরে পরিবেশন হলো ধোঁয়া ওঠা ইলিশ মাছের বিরিয়ানি, তার সঙ্গে নানা রকম বাঙালি পদ। রাতে অপেক্ষা করছিল আরও বড় চমক—রসালো খাসির মাংস, ভাত ও নানান পদ এমন সব বাঙালি খাবার, যা খেয়ে মন ভরে যায়, তবু মনে হয় আর একটু যদি পাওয়া যেত!
রাত নামতেই শুরু হলো মন মাতানো ঝুমুর নাচের অনুষ্ঠান। ঢোলের তালে, লোকগানের সুরে সবাই যেন আনন্দে মেতে উঠল। সারাদিনের ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেল। অনুষ্ঠান শেষে পরিষ্কার-পরিচ্ছন্ন ও আরামদায়ক হোটেল রুমে নিশ্চিন্তে রাত কাটালাম।
এই ভাবে ২ দিন চোখের নিমেষে কেটে গেল। পরদিন যখন ফেরার পথে বাসে উঠলাম, তখন মনে হচ্ছিল—সুন্দরবন শুধু একটি ভ্রমণের নাম নয়, এটি এমন একটি অনুভূতি, যা বারবার ফিরে আসতে ডাকে। নদীর ঢেউ, জঙ্গলের রহস্য, বাঘের অপেক্ষা, বাঙালি খাবারের স্বাদ আর মানুষের আন্তরিকতা—সব মিলিয়ে সুন্দরবন হয়ে থাকবে জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি।
আপনিও একবার চলুন সুন্দরবনের পথে... প্রকৃতির এই অপূর্ব সৌন্দর্য আপনার মনও ভরে দেবে আজীবনের স্মৃতিতে।
📞 Call for new travel Experience : 9748661147 / 7439554576
🌐 Visit: www.bhumitourandtravels.com
Office
Bhumi Tour and Travels
ISO Certified Company
Rajyadharpur, Serampore, Hooghly, West Bengal - 712203 See less
Bhumi Tour and Travel offers affordable India tour packages, hotel booking, taxi service, family tours, honeymoon trips and custom holiday planning. Call: 974...