24/09/2026
চলতে চলতে আবার "পায়ে পায়ে "- র আরেকটা জন্মদিনে পা রেখে ফেললাম। আজ রজত জয়ন্তী। যখন শুরু করেছিলাম আর আজ... সময়ের সাথে পা মিলিয়ে ইন্ডাস্ট্রির ব্যাপক রূপবদল হয়েছে। সেই হাতে লেখা বুকিং ভাউচার, ফিডব্যাক ফর্ম এর জমানার চেয়ে এই ওয়ান ক্লিক সলিউশান এজ বহিরঙ্গে বহুগুণ স্মার্ট হলেও ভালো কাজ করতে পারার ফর্মুলাগুলো কিন্তু সেই আদি অকৃত্রিমই রয়ে গেছে। আমি চিরকাল বিশ্বাস করে এসেছি ভালো কাজ করতে হলে আগে ভালো হতে চাইতে হয়। সৎ হওয়ার লোভ থাকতে হয়। নইলে হয় না। ভেকধারী খুব বেশীদিন টিঁকে থাকতে পারে না। অভিনয় করতে করতে অচিরেই ক্লান্ত হয়ে পড়ে। আমাদের প্রথম ট্রিপের যে বুকলেটটা আমরা করেছিলাম সেখানে কভার পেজে তিনটে শব্দ বাপি গোটা গোটা হরফে রেখেছিল।সততা... শৃঙ্খলা... সময়ানুবর্তিতা। সময়ে বদলে গেছে। কিন্তু এই তিন ফর্মুলা আজও সাফল্যের অব্যর্থ দাওয়াই।
ভালো করতে চাইতে হয়।দারুণ ঘুরলাম এটা শুনতে চাওয়ার সুতীব্র বাসনা পুষতে হয়।শুরুর দিনে তো গুগুল পেজ ফেজ ছিল না। হাতে লিখে ভরে দেওয়া ফিডব্যাক ফর্ম, ইমেল- এ টেস্টিমোনিয়ালের ফোল্ডার সব উপুড় করলে হাজার তিন- চারেক ফিডব্যাক বেরিয়ে পড়বে।একটা কমন কথা প্রায় ১০০% ফিডব্যাকেই অর্জন করতে পেরেছি... " দারুণ ঘুরলাম "।একটা গোটা ট্রিপের সাফল্য হল হোটেলিয়ার থেকে শুরু করে গাড়ি মালিক, লোকাল গাইড, এজেন্ট এরকম বেশ কিছু মানুষের সম্মিলিত চেষ্টার প্রতিফলন।সেখানে উনিশ-বিশ হয়, কাজ করতে গিয়ে ভুলও হয়।কিন্তু স্বদিচ্ছা যদি কেউ রাখে তাহলে ভালো করতে চাওয়ার আকুতিটা কোনো ক্লায়েন্টের জন্যই অবোধ্য থাকে না।কারোর ব্যবসা ছোট হয়ে পারে। কারোর বড়।তথাকথিত ছোট বা বড় হওয়ার পেছনে অনেক ফ্যাক্টর কাজ করে। কিন্তু দরাজ মনের স্বচ্ছ,স্পষ্টবাদী, সৎ এবং অভিজ্ঞ এজেন্ট হতে চাওয়ার অধিকার কেউ কারোর থেকে কেড়ে নিতে পারে না। চাইলেই হওয়া যায়। শুধু চাইতে হয়।
চাইলেই পাহাড়ের চূড়ার হিমশীতল সকাল থেকে শুরু করে সমুদ্রঘেরা দ্বীপ, সবুজ ম্যানগ্রোভ,বিলাসবহুল রিসর্ট, চরম নির্জনতায় দাঁড়িয়ে থাকা একাকী হোমস্টে সর্বত্র একটা বাক্য বলিয়ে নেওয়া যায়... দারুণ ঘুরছি। পৃথিবীর যেকোনো প্রান্তের মানুষকে দিয়ে বলিয়ে নেওয়া যায়... দারুণ ঘুরছি।
যারা নতুন আসছেন ইন্ডাস্ট্রিতে তাদের সবাইকে বলব... নিজেদের ঝোলায় জমা হওয়া ফিডব্যাক নেড়েচেড়ে দেখবেন।সমালোচনা থেকে শিখবেন, সঠিক ইনপুটকে আঁকড়ে ধরবেন। আর খেটে পাওয়া প্রশংসাগুলোকে আজীবন ভালো রয়ে যেতে চাওয়ার রসদ বানাবেন। তাতে কত পয়সা কামাবেন সঠিক বলতে পারব না। তবে যা কামাই হবে তাতে রোজ রাতের আট ঘন্টা সাউন্ড স্লিপে কেউ হাত লাগাতে পারবে না।নিজের ভালোটুকু নিয়ে নাড়াচাড়ায় থাকুন।ভালো থাকবেন।আত্মবিশ্বাসী থাকবেন।
সাফল্য যতটুকু পেয়েছি তার জন্য আমি আমার সব অ্যাসোসিয়েটসদের প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আপনাদের অসংখ্য ধন্যবাদ।আপনাদের ছাড়া এই জার্নিটা সম্ভব হত না।
অ্যাসোসিয়েটসদের অধিকাংশই অবাঙালি। তাই বাংলা, ইংরেজি দুটো ভাষাতেই লিখলাম। প্রথমে বাংলাটাই থাক।মাতৃভাষা বলে কথা।
.......................................................
Somehow, along the way, we have stepped into yet another birthday of Paye Paye Treks Tours and Travels .
Today marks our Silver Jubilee — 25 years.
When we started, and where we stand today… the travel industry has transformed beyond recognition. From the days of handwritten booking vouchers and feedback forms to this age of one-click solutions, the industry may have become infinitely smarter and more sophisticated on the outside. But the fundamentals of doing good work remain exactly where they always were.
I have always believed that if you genuinely want to do good work, you must first want to be a good person. You have to have the desire to be honest. Without that, it simply doesn’t work.
A pretender can’t survive for very long. Sooner or later, the act becomes exhausting.
I still remember the very first trip booklet we created. On its cover, Bapi had written three words in large, bold letters:
Honesty. Discipline. Punctuality.
Times have changed. The industry has changed. Technology has changed.
But these three principles remain as relevant—and as powerful—as ever.
You have to want to do better.
You have to carry within you a genuine, almost relentless desire to hear a client say:
“We had a fantastic trip.”
Back in the early days, there were no Google pages, online reviews or instant feedback platforms. We had handwritten feedback forms and folders full of testimonials received over email.
If we were to turn all those pages and folders upside down today, thousands of feedbacks would probably come tumbling out.
And there is one common phrase that we managed to earn from almost all of them:
“We had a fantastic trip.”
The success of an entire trip is never the work of one person. It is the collective result of the efforts of hoteliers, vehicle owners, local guides, agents, support teams and many others working behind the scenes.
There will always be the occasional nineteen out of twenty. Mistakes happen when people work.
But when someone genuinely wants to do better, that intention is rarely lost on a client.
A business may be small. Another may be large. There are countless factors behind what the world perceives as “big” or “small”.
But nobody can take away your right to aspire to become a generous, transparent, straightforward, honest and experienced travel professional.
You can become that person.
You just have to want to.
And when you truly do, you can make people say the same thing everywhere—from a freezing morning at a mountain summit to a remote island surrounded by the sea, from a lush green mangrove forest to a luxurious resort, or a solitary homestay standing in absolute isolation:
“We are having a fantastic trip.”
You can make people from any corner of the world say it:
“We are having a fantastic trip.”
To everyone who is new to this industry, I would say this:
Go back to the feedback you have accumulated over the years. Read it carefully. Learn from the criticism. Hold on to the right inputs. And turn every hard-earned compliment into fuel for your lifelong desire to remain good at what you do.
I cannot tell you exactly how much money that approach will make you.
But I can tell you this:
Whatever you earn, it will be much harder for anyone to take away those eight hours of sound sleep you get every night.
Stay invested in becoming a better version of yourself.
Stay honest.
Stay confident.
Whatever success we have achieved so far, I owe a heartfelt debt of gratitude to all our associates.
Thank you, each and every one of you.
This journey would never have been possible without you.
25 years of PAYE PAYE.
25 years of journeys, people, lessons, trust and countless stories.
And the journey continues…
Rajat Podder