Payer Tolay Sorse

Payer Tolay Sorse This is a page regarding tourist spots and the history regarding the places.. We, the Bengali couple, currently living in Gujarat.

So all the places are about Gujarat and Maharashtra.. ����

মোটি ভামরি, রাজপিপলা।মোটি ভামরি হল রাজপিপলার একটি লেক যা কার্জন নদীর উপর তৈরি জলাধারের জল থেকে তৈরি। মূলত এই এলাকা, গুজর...
08/06/2026

মোটি ভামরি, রাজপিপলা।

মোটি ভামরি হল রাজপিপলার একটি লেক যা কার্জন নদীর উপর তৈরি জলাধারের জল থেকে তৈরি। মূলত এই এলাকা, গুজরাটের আদিবাসী সম্প্রদায়ের এলাকা। মোটি ভামরির ওপারে রয়েছে নানি ভামরি। এখানে লোকজন, বাইরের চাকচিক্যের আড়ালে বাস করেন। বর্ষায় যখন এসব এলাকা জলপ্লাবিত হয় তখন নানি ভামরির লোকজন সম্পূর্ণ রূপে বিচ্ছিন্ন থাকেন জনবহুল গুজরাট থেকে। আমরা গরমে গেছিলাম বলে জল কম পেয়েছি। মাঝের দ্বীপ জেগে উঠেছে। ওখানে ছুটোছুটি করেছি। তালগাছের নীচে পা ছড়িয়ে বিশ্রাম করেছি। কিন্তু বর্ষায় এগুলো সম্পূর্ণ ডুবে যায়। যেখানে পাঁচটা তালগাছ দেখা যাচ্ছে ওই জায়গায় নৌকা করে ঘুরতে হয়। যেখানেই শহুরে মানুষের পা পড়েনি, সেখানেই প্রকৃতি নব পরিণীতার মত রূপের ডালি উজাড় করে দিয়েছে। এরকম সৌন্দর্য্য উপভোগ করার জন্য আমি ৪৫ ডিগ্রির গরম, উপেক্ষা করতে রাজী বারবার।

এটি মান্দন লেক। কার্জন নদীর উপর বাঁধ দিয়ে তৈরি হওয়া জলাশয়ের জলে পুষ্ট এটি। লেকটা যতটা না সুন্দর, তার থেকেও বেশি সুন্দর এ...
05/06/2026

এটি মান্দন লেক। কার্জন নদীর উপর বাঁধ দিয়ে তৈরি হওয়া জলাশয়ের জলে পুষ্ট এটি। লেকটা যতটা না সুন্দর, তার থেকেও বেশি সুন্দর এই লেকের আশেপাশের ভূমিরূপ। বর্ষায় এই ভূমিরূপের বৈচিত্র্য জলের নীচে চাপা পড়ে যায়। তবে যেহেতু প্রবল গরমে গেছি, এখানে ভূমিরূপের সৌন্দর্য্য প্রাণ ভরে উপভোগ করেছি। একে গুজরাটের লাদাখ বললেও অত্যুক্তি করা হবে না যদিও আমি তুলনা করা পছন্দ করিনা কারণ প্রতিটা জায়গার আলাদা সৌন্দর্য্য। তবে মান্দন জায়গাটা দেখে এটাই এক লহমায় আমার মনে এল!

লেকে বোটিং করার ব্যবস্থা আছে। লেকের চারপাশে ঠিক যেভাবে গরম হাওয়ার হল্কা, নাক-কান জ্বালিয়ে দিচ্ছে, মুখ পুড়িয়ে দিচ্ছে, ঠিক ততটাই মনোরম হাওয়া চলছে লেকের জলে বোটিং করার সময়! প্রচুর এদিক ওদিক ঘুরলাম আমি, বেশ অনেক ছবি তোলা হল। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার ইচ্ছে ছিল কিন্তু সঙ্গে ছোট বাচ্চা থাকলে সেটা সম্ভব না! সে বিরক্ত হচ্ছে যেটা খুব স্বাভাবিক। শেষের দিকে কিছু ছবি ওদের গাড়িতে বসিয়ে রেখে তুলেছি। অত গরমে দুজনের কেউই গাড়ির বাইরে নামতে রাজী হয়নি! আমার সাধারণ ফোনে তোলা ছবি। হয়ত ছবি দেখে প্রকৃতির তপ্ত সৌন্দর্য্যের ১% ও আমি তুলে ধরতে পারিনি তবে এটুকুই বলব যে আমার লু সহ্য করে ঘুরে বেড়ানো স্বার্থক হয়েছে।

সাতপুরা পর্বতে ঘেরাএকটা অংশে, নর্মদা অববাহিকায়, কার্জন নদীর জলে পুষ্ট- কার্জন লেক। পাহাড়ি রাস্তায় যাবার পথে, গাড়ি দাঁড় ক...
01/06/2026

সাতপুরা পর্বতে ঘেরাএকটা অংশে, নর্মদা অববাহিকায়, কার্জন নদীর জলে পুষ্ট- কার্জন লেক। পাহাড়ি রাস্তায় যাবার পথে, গাড়ি দাঁড় করিয়ে তোলা কার্জন লেকের কিছু মনোরম দৃশ্য। এখানে পৌঁছানো খুব একটা সহজসাধ্য কাজ না বলে শহুরে মানুষের পা সেভাবে পড়েনি। পুরো এলাকাটাই আদিবাসীদের। আদিবাসীরা চিরকাল এই বন জঙ্গল রক্ষা করেছে কারণ, এগুলো তাদের বৃহত্তর পরিবারের অংশ। যেখানেই অসভ্য শহুরে ট্যুরিস্টদের পা পড়েনি, সেখানেই প্রকৃতি নিজের মত সৌন্দর্য্য ধরে রেখেছে।

কার্জন লেক, রাজপিপলা, গুজরাট।

নীলকণ্ঠ মহাদেব মন্দির, জুনারাজ, রাজপিপলানর্মদা অববাহিকার অন্তর্গত কার্জন নদীর উপর গড়ে ওঠা বাঁধ হল কার্জন। সেই কার্জন নদী...
29/05/2026

নীলকণ্ঠ মহাদেব মন্দির, জুনারাজ, রাজপিপলা

নর্মদা অববাহিকার অন্তর্গত কার্জন নদীর উপর গড়ে ওঠা বাঁধ হল কার্জন। সেই কার্জন নদীর জলে পুষ্ট লেক হল কার্জন লেক। কার্জন লেকের তীরেই অবস্থিত প্রায় সাতশ বছরের পুরনো এক শিবমন্দির যা নীলকন্ঠ মহাদেব মন্দির নামে পরিচিত। মন্দিরটির বৈশিষ্ট্য হল, বছরে ছয়মাস এটি জলের তলায় থাকে। গরমে জল নেমে গেলে মন্দিরে ঢুকে বিগ্রহ দর্শন করা যায়। বর্ষায় এখানে নৌকো করে আসতে হয়। মন্দির ডুবে থাকে তাই ভিতরে যাবার প্রশ্নই নেই।

আসলে রাজপিপলা একসময় গোহিল রাজপুতদের সাম্রাজ্য ছিল। জুনারাজ ছিল রাজপিপলার রাজধানী। রাজপিপলার আগের নাম ছিল নান্দর। পারমার রাজবংশের রাজকুমার চোকরানা, উজ্জয়ন থেকে আরও পশ্চিমে এসে, রাজপিপলা বা পূর্বতন নান্দরে নিজের রাজত্ব কায়েম করেন।

ইতিহাস বাদ দিলে, এই মন্দির ও তার আশেপাশের ভূপ্রকৃতি অসম্ভব সুন্দর। সাতপুরা পর্বতমালার একটা অংশে জঙ্গল দিয়ে ঘেরা এক মন্দির। মনে করা হয় আগে এখানে গোহিল রাজাদের একটা দুর্গও ছিল যা এখন ভেঙে গেছে সম্পূর্ণ ভাবে।

28/05/2026

Mandan Lake, Rajpipla, Gujarat

ত্রায়ণতাম মহাদেব মন্দির দশম থেকে পঞ্চদশ শতাব্দীর একটি স্থাপত্য। বর্তমানে ভগ্নপ্রায়। এটিও পোলো ফরেস্টের কাছেই অবস্থিত। আম...
06/04/2026

ত্রায়ণতাম মহাদেব মন্দির দশম থেকে পঞ্চদশ শতাব্দীর একটি স্থাপত্য। বর্তমানে ভগ্নপ্রায়। এটিও পোলো ফরেস্টের কাছেই অবস্থিত। আমরা যখন গেছিলাম মন্দির বন্ধ ছিল। ছবি তোলা বাইরে থেকেই।

স্বর্ণেশ্বর মহাদেব মন্দিরপোলো ফরেস্টের মাঝে অবস্থিত স্বর্ণেশ্বর মহাদেব মন্দির তৈরি হয় দশম শতকের কোনো এক সময়ে। এটি তৈরি ক...
22/03/2026

স্বর্ণেশ্বর মহাদেব মন্দির

পোলো ফরেস্টের মাঝে অবস্থিত স্বর্ণেশ্বর মহাদেব মন্দির তৈরি হয় দশম শতকের কোনো এক সময়ে। এটি তৈরি করেছিলেন মূলত পরিহার রাজপুতরা যা পরবর্তীতে রাঠোর রাজপুতরা দখল করে সংস্কার করেন।

মন্দিরটি বর্তমানে দ্বিতল হলেও একসময় ত্রি তল ছিল বলে মনে করা হয়। এখানে নন্দী মহারাজ, শিবলিঙ্গের তুলনায় বেশ কিছুটা উপরে নন্দী মণ্ডপে বিরাজমান। মধ্যে আছে যজ্ঞ কুণ্ড কিন্তু প্রাচীন যজ্ঞ কুণ্ড ধ্বংসপ্রাপ্ত হয়েছে। বর্তমানে একটি ছোট কুণ্ড নির্মাণ করে সেটিকে যজ্ঞের কাজে ব্যবহার করা হয়। মন্দিরের দেওয়াল জুড়ে আছে তৎকালীন সামাজিক ও সাংস্কৃতিক চিত্র যা পাথরে খোদাই করা আছে মূর্তির আকারে। আছে নারায়ণ, বলরাম, গণেশের মূর্তি। বর্তমানে সেই শোভা অনেকটা ম্লান হয়েছে কালের নিয়মে। তবু এই মন্দিরে এক অপার শান্তি বিরাজ করছে।

পোলো ফরেস্টগুজরাট ও রাজস্থানের প্রায় সীমান্তে অবস্থান করছে পোলো ফরেস্ট যা আরাবল্লীর পাদদেশে প্রায় ৪০০ বর্গ কিমি এলাকা জু...
20/03/2026

পোলো ফরেস্ট

গুজরাট ও রাজস্থানের প্রায় সীমান্তে অবস্থান করছে পোলো ফরেস্ট যা আরাবল্লীর পাদদেশে প্রায় ৪০০ বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তীর্ণ। জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে চলেছে হারণাভ নদী। বর্ষায় এই এলাকা অপরূপ ভাবে সেজে ওঠে। ইডারের রাজপুতরা দশম শতাব্দীতে এখানে শহর গড়ে তোলেন।

Address

Surat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Payer Tolay Sorse posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category