Wings tour and adventure sports

Wings tour and adventure sports The journey was started with a group of trekking lovers. Now, 'WingS' is a family of 800+ travelers.

উইংস ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
25/12/2025

উইংস ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাই বড়দিনের শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকবেন। সুস্থ থাকবেন।

উইংস ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকবেন। 🙏
02/10/2025

উইংস ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। সকলে ভালো থাকবেন। 🙏

উইংস ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাই মহা সপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। শারদীয়ার উৎসব হয়ে উঠুক সম্প্রীতির মেলবন্ধন। স...
29/09/2025

উইংস ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাই মহা সপ্তমীর প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন।
শারদীয়ার উৎসব হয়ে উঠুক সম্প্রীতির মেলবন্ধন। সকলে ভালো থাকবেন। 🙏


আবার কেরালা নভেম্বরের ২০ তারিখ ঃএবারের পূজোয় উইংসের কেরালা-কন্যাকুমারী ভ্রমনে অনেকের সময় হয়নি । আবার কয়েকজন ভ্রমনার্থীদে...
13/09/2025

আবার কেরালা নভেম্বরের ২০ তারিখ ঃ

এবারের পূজোয় উইংসের কেরালা-কন্যাকুমারী ভ্রমনে অনেকের সময় হয়নি । আবার কয়েকজন ভ্রমনার্থীদের আমরা বুকিং নিতে পারিনি আসন সংখ্যার অপ্রতুলতার কারনে ।
তাই আবার আমরা কেরালা-কন্যাকুমারী ভ্রমনের আয়োজন করেছি । আমরা যাচ্ছি ২০ ই নভেম্বর , ২০২৫
আথিরাপল্লী জলপ্রপাত সহ সবই থাকছে আমাদের কেরালা ভ্রমনে । সাথে প্রতিবারের মতো কন্যাকুমারী ।
আসন সংখ্যা সীমিত ।
সত্বর যোগাযোগ করুন ঃ

উইংস ট্যুর, পদ্মপুকুর, তারকেশ্বর হুগলী ।
ফোন ও হোয়াটসআপ করুন ৮০১৬৩৫৪০৭৬


আন্দামান ডায়েরী , ২ থেকে ৮ সেপ্টেম্বর ,২০২৫"উইংস ট্যুর" আন্দামান ভ্রমনে বেড়িয়েছিল ২রা সেপ্টেম্বর । আমরা ফিরে এসেছি গতকাল...
09/09/2025

আন্দামান ডায়েরী , ২ থেকে ৮ সেপ্টেম্বর ,২০২৫

"উইংস ট্যুর" আন্দামান ভ্রমনে বেড়িয়েছিল ২রা সেপ্টেম্বর । আমরা ফিরে এসেছি গতকাল ৮ই সেপ্টেম্বর । সাতদিনের আন্দামান ভ্রমনে আমরা ঘুরে বেড়িয়েছি পোর্টব্লেয়ার থেকে চিড়িয়া টাপু । আমরা থেকেছি স্বরাজ দ্বীপের (হ্যাভলক আইল্যান্ড) সমুদ্র সৈকতে । শহীদ দ্বীপের (নীল আইল্যান্ড) নীল জলে ভেসে বেড়িয়েছি ক্রজে চেপে । ঘন নীল থেকে ফিকে হয়ে আসা নীল জল মনের ক্যামেরায় ধরে রেখেছি । রঙ বেরঙয়ের প্রবাল দেখেছি মুগ্ধ হয়ে । ছোটবেলায় ভূগোলে পড়া দ্বীপ ভুমির বৈশিষ্ট মিলিয়ে নিয়েছি একদম সামনে থেকে।
ভারাক্রান্ত মনে ঘুরেছি সেলুলার জেল । শুনেছি বীর শহীদদের উপর অত্যাচারের ইতিহাস ।
সাতদিন আমরা ছিলাম দলবেঁধে । পরিবারের মত। পরিচিত হয়েছি । অচেনা কোন বন্ধু চেনা হয়েছে উইংসের আন্দামান ভ্রমনে । হাসি মজা গল্প গুজব কিছুই বাদ যায়নি ।
আন্দামান ভ্রমন সফল ভাবে সম্পন্ন করার জন্য উইংস টিমের পক্ষ থেকে সকল ভ্রমনার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । সকলের সহযোগিতাই উইংসের আন্দামান ভ্রমনকে সুন্দর ও মনোগ্রাহী করে তুলেছে । ধন্যবাদ জানাই আমাদের সকল হোটেলিয়ার্স সহ সাপোর্টিং স্টাফদের ।
সময়ের অভাবে আন্দামান ভ্রমনের লাইভ ভিডিও দেওয়া সম্ভব হয়নি । কিছু মূহুর্ত থাকল সকলের জন্য।
আমরা খুব শীঘ্র আবার আন্দামান ভ্রমনে বেড়োচ্ছি ।

যোগাযোগ করুন ঃ উইংস ট্যুর , তারকেশ্বর, হুগলী । যে কোন সময় ফোন করুন ৮০১৬৩৫৪০৭৬




বুকিং শুরু হয়ে গেছে কেরলা সঙ্গে কন্যাকুমারি  (১৩ দিন)যোগাযোগ- উইংস ট্যুর, তারকেশ্বর, হুগলী।                   ৮০১৬৩৫৪০৭৬
04/09/2025

বুকিং শুরু হয়ে গেছে
কেরলা সঙ্গে কন্যাকুমারি (১৩ দিন)
যোগাযোগ- উইংস ট্যুর, তারকেশ্বর, হুগলী।
৮০১৬৩৫৪০৭৬

  ছবি তুলতে আমরা অনেকেই ভালোবাসি । ঘুরতে গিয়ে , সামাজিক অনুষ্টানে বা চলতে ফিরতে । প্রীয়জনের ছবি , ভালো লেগে যাওয়া কোন প্...
20/08/2025


ছবি তুলতে আমরা অনেকেই ভালোবাসি । ঘুরতে গিয়ে , সামাজিক অনুষ্টানে বা চলতে ফিরতে । প্রীয়জনের ছবি , ভালো লেগে যাওয়া কোন প্রাকৃতিক দৃশ্য বা ঘটনাবলী । এখন ছবি তোলা মুঠোফোনের কল্যানে সহজ হয়েছে । ছবি আমাদের স্মৃতি চারন করায় কয়েক দশক আগের । মনে করায় ক্ষীন হয়ে আসা ঘটনাগুলো । বহু বছর আগে আপনার পাহাড় বা সমুদ্র ঘুরতে যাওয়ার মূহুর্ত গুলো ঝালিয়ে দেয় আপনারই তোলা সাদা-কালো ছবি। ছবি আমাদের গল্প বলে । পুরোন ছবি বলে বছর দশেক আগেও বড় রাস্তার ধারের বহু পুরোন গাছ গুলো আর নেই , কেটে ফেলা হয়েছে। ছবি প্রতিবাদের কথা বলে ।
ছবি তোলা বা ফটোগ্রাফীতে অনেক স্বনামধন্য পেশাদার আছেন । ফটোগ্রাফীতে তাদের অবদান অনস্বীকার্য় ।
মনের লেন্স তো আছেই । ছবি তোলায় আমরাও আছি , আপনিও আছেন শুধু ভালো লাগায় ছবি তুলি প্রীয়জনের বা অপরুপ প্রকৃতির ।
ওয়ার্ল্ড ফটোগ্রাফী উইক ,২০২৫ চলছে ১৯- ২৬ শে আগস্ট অবধি । আসুন আমরাও প্রকৃতির কিছু ছবি ভাগ করে নিই এই সময়ে ।




" Different Shades Of Life "
February , 2025 .Andaman Group Tour by WingS Tour.
Chidiya Tapu, Andaman & Nicobar Island

15/08/2025

৭৯ তম স্বাধীনতা দিবসে বরেন্য স্বাধীনতা সংগ্রামী দের শ্রদ্ধা নিবেদন করি । উইংস ট্যুরের পক্ষ থেকে সকলকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন ।

কল্পা-কিন্নর ভ্রমন ঃ উইংস ট্যুর  হিমাচল প্রদেশের কল্পা-কিন্নর ভ্রমন শুরু করছে  ৮ ই অক্টোবর, ২০২৫  আসন সংখ্যা খুবই সীমিত ...
06/08/2025

কল্পা-কিন্নর ভ্রমন ঃ
উইংস ট্যুর হিমাচল প্রদেশের কল্পা-কিন্নর ভ্রমন শুরু করছে ৮ ই অক্টোবর, ২০২৫
আসন সংখ্যা খুবই সীমিত , সময় খুবই কম । রেলের নিয়মের সংগে পাল্লা দিয়ে টিকিট বুকিং শুরু হবে দিন দুয়েকের মধ্যেই ।
খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলে অবশ্যই নির্দ্বিধায় যোগাযোগ করুন ।
উইংস ট্যুর, তারকেশ্বর, হুগলী ।
যে কোন সময় কথা বলুন ও হোয়াটস আপ করুন ৮০১৬৩৫৪০৭৬

24/07/2025

শীতের সফর নেপাল ও কেরালা সংগে উইংস ঃ
দূর্গাপুজোর রেশ কাটিয়ে শীতের আমেজ মেখে উইংস ট্যুর ব্যবস্থা করেছে প্রতিবেশী দেশ নেপাল ভ্রমন এবং ভারতের চায়ের দেশ কেরালা ভ্রমনের । হিমালয়ের দেশ নেপালে আমরা ঘুরে দেখব চিতোয়ানের জংগল , পোখরা লেক । রাজধানী শহর কাঠমান্ডু থাকছে আমাদের ভ্রমন তালিকায় । মনোকামনা দেবীর মন্দিরের রোপওয়ে চড়া অবশ্যই থাকছে উইংসের ভ্রমনে । বুকিং চলছে । রেলের টিকিটের বেশী দেরী নেই ।
কেরলের সংগে কন্যাকুমারী থাকছে আমাদের শীতের ভ্রমনে । চেনা জায়গা ছাড়াও উইংসের এবারের কেরালা ভ্রমনে থাকছে অল্পচেনা জায়গাও। চায়ের দেশ কেরলে উইংসের ভ্রমন শুরু হচ্ছে যমজ শহর কোচি-এর্নাকুলাম হয়ে। মুন্নার উপত্যকা হয়ে থেক্কাডি - ব্যাকওয়াটারের দেশ আলেপ্পী থাকছে আমাদের ভ্রমন তালিকায় । কোভালামের সমুদ্র সৈকত উপভোগ করতে আমরা অবশ্যই থাকছি কোভালামে। কন্যাকুমারীও থাকছে আমাদের এবারের ভ্রমনে ।
বুকিং শুরু হয়ে গেছে জোরকদমে । রেলের টিকিট বুকিং শুরু হতে বেশী দেরী নেই ।
যোগাযোগ করুন ঃ উইংস ট্যুর, তারকেশ্বর , হুগলী । যে কোন সময় ফোন করুন ৮০১৬৩৫৪০৭৬

Address

Bhimpur Road
Tarakeswar
712410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wings tour and adventure sports posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category