Ujan Tourism

Ujan Tourism Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ujan Tourism, Tour Agency, Muktarpur, Hooghly, Tarakeswar.

আমাদের উদ্দেশ্য মানুষকে ন্যূনতম খরচের মধ্যে ভ্রমণের সুযোগ করে দেওয়া, যাতে সবাই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমরা প্রতিটি যাত্রাকে আনন্দময় ও স্মরণীয় করে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সঙ্গে থাকুন এবং দুর্দান্ত একটি ভ্রমণের জন্য প্রস্তুত হন!

❤️ প্রিয় Ujan Tourism পরিবারের সকল সদস্যদের উদ্দেশ্যে... ❤️গত ৩৫ দিন ধরে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, Ujan Tourism-এর Fa...
03/08/2026

❤️ প্রিয় Ujan Tourism পরিবারের সকল সদস্যদের উদ্দেশ্যে... ❤️

গত ৩৫ দিন ধরে আপনারা হয়তো লক্ষ্য করেছেন, Ujan Tourism-এর page, Group বা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায় সম্পূর্ণ অনুপস্থিত ছিলাম। অনেকেই হয়তো ভেবেছেন, আমরা কোথায়? কী করছি? কেন কোনো পোস্ট বা আপডেট নেই?

আজ সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এসেছে।

আসলে এই ৩৫ দিনে আমরা শুধু ঘুরতে বের হইনি, বেরিয়েছিলাম ভারতকে নতুন করে জানার উদ্দেশ্যে।

মহারাষ্ট্র, গোয়া, কর্নাটক, কেরালা, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি এবং রাজস্থান—মোট ৮টি রাজ্য ঘুরে আমরা হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছি। ট্রেনে, বাসে, মেট্রোতে, লোকাল পরিবহনে, ছোট্ট গ্রামে, বড় শহরে—যেখানে যেভাবে সাধারণ মানুষ ভ্রমণ করেন, আমরাও ঠিক সেভাবেই ভ্রমণ করেছি।

এই সফরের উদ্দেশ্য ছিল একটাই—

নিজেদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করা, যাতে ভবিষ্যতে Ujan Tourism-এর প্রতিটি ট্যুর আরও ভালো, আরও পরিকল্পিত এবং আরও স্মরণীয় করে তুলতে পারি।

আমরা বিশ্বাস করি, যে ট্রাভেল এজেন্সির নিজের ভ্রমণের অভিজ্ঞতা নেই, তারা কখনোই একজন ভ্রমণপ্রেমীর অনুভূতি পুরোপুরি বুঝতে পারে না।

তাই এই ৩৫ দিন আমরা সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের ইচ্ছাকৃতভাবে দূরে রেখেছিলাম। কারণ এই সময়টা আমরা পুরোপুরি ভারতের পথে কাটাতে চেয়েছিলাম।

আজ আমরা আবার ফিরে এসেছি।

আগামী কয়েকদিন ধরে এই সফরের অসংখ্য ছবি, ভিডিও, বাস্তব অভিজ্ঞতা, অজানা তথ্য এবং ভবিষ্যতের নতুন নতুন ট্যুর প্ল্যান আপনাদের সঙ্গে ভাগ করে নেব।

আর আজ থেকেই শুরু হলো আমাদের দুর্গাপূজোর Silk Route Tour 2026-এর আনুষ্ঠানিক প্রচার।

আশা করি, আগের মতোই আপনাদের ভালোবাসা, বিশ্বাস এবং সহযোগিতা সবসময় আমাদের সঙ্গে থাকবে। ❤️🙏

ধন্যবাদ।

– সুপ্রভাত সামন্ত & সোমনাথ ঘোষ
Team Ujan Tourism 🌿

#ঘুরে_দেখো_ভারত #ভারতভ্রমণ #উজান_ট্যুরিজম

🏔️ দুর্গা পুজোর ছুটিতে সিকিম সিল্ক রুট ভ্রমণ 🏔️পুজো মানেই কি শুধুই ভিড়, লাইন আর প্যান্ডেল হপিং?এবার পুজোতে একটু অন্যরকম...
02/08/2026

🏔️ দুর্গা পুজোর ছুটিতে সিকিম সিল্ক রুট ভ্রমণ 🏔️

পুজো মানেই কি শুধুই ভিড়, লাইন আর প্যান্ডেল হপিং?
এবার পুজোতে একটু অন্যরকম ভাবো! ঢাকের আওয়াজ থেকে দূরে, মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার গল্প — সিকিমের Silk Route।
যেখানে সকালে ঘুম ভাঙবে কাঞ্চনজঙ্ঘার সোনালী আলোয়, রাস্তা জুড়ে থাকবে ইতিহাসের গন্ধ মাখা পুরোনো রেশম পথ আর চারিদিকে নিস্তব্ধ পাহাড়ি গ্রাম।
ভিড় এড়িয়ে, প্রকৃতির কোলে এক শান্তির পুজো কাটাতে আমরা নিয়ে এলাম —
👉 মাত্র ₹6000/- থেকে Silk Route Tour Package!

কলকাতা থেকে কলকাতা, স্লিপার ক্লাস ট্রেন টিকিট সহ
৫ রাত ৬ দিনের সম্পূর্ণ Silk Route Tour
থাকা–খাওয়া–সাইটসিন সব মিলিয়ে।
স্বপ্নের Silk Route এবার হাতের নাগালে ❤️

📅 Tour Date: 18 October – 23 October 2026

🟩 প্রথম দিন – 18 October
🚃 লোকাল স্টেশন থেকে হাওড়া পৌঁছানো
🚝 রাতে ট্রেনে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে যাত্রা
⏹️ রাত্রিবাস: ট্রেনেই

🟩 দ্বিতীয় দিন – 19 October
🚉 সকালে নিউ জলপাইগুড়ি পৌঁছে গাড়িতে সিকিমের উদ্দেশ্যে যাত্রা
🏨 Aritar Stay
📍 Aritar Sightseeing:
➡️ Aritar Lake
➡️ Mankhim View Point
➡️ Monastery Visit
➡️ Local Village Walk
🍽️ Morning Tea + Breakfast | 🍛 Veg Lunch | ☕ Evening Snacks | 🍗 Non-Veg Dinner
🏠 রাত্রিবাস: Aritar

🟩 তৃতীয় দিন – 20 October
🍽️ Breakfast শেষে Zuluk-এর উদ্দেশ্যে যাত্রা
📍 পথে Silk Route Sightseeing:
➡️ Lungthung
➡️ Thambi View Point
➡️ Gnathang Valley
➡️ Kupup Lake
➡️ Zig-Zag Road View
🏨 Zuluk Homestay Check-in | 💒 রাত্রিবাস: Zuluk

🟩 চতুর্থ দিন – 21 October
🌄 Sunrise View
🍽️ Homestay-এ Breakfast শেষে Nathang Valley Side Sightseeing
📍 Sightseeing:
➡️ Nathang Valley
➡️ Eagle’s Nest Bunker
➡️ Old Silk Route Road Views
🏨 Zuluk Homestay-এ ফেরা | 💒 রাত্রিবাস: Zuluk

🟩 পঞ্চম দিন – 22 October
🍽️ Breakfast শেষে শিলিগুড়ি ফেরা
🚝 রাতে ট্রেনে কলকাতার উদ্দেশ্যে যাত্রা
⏹️ রাত্রিবাস: ট্রেনেই

🟩 ষষ্ঠ দিন – 23 October
🏫 সকালে বাড়ি ফেরা ❤️ Silk Route-এর অসংখ্য সুন্দর স্মৃতি নিয়ে

✔️ প্যাকেজে যা যা থাকছে
✅ ট্রেন Sleeper Class টিকিট (যাওয়া–আসা) 🚆
✅ Aritar ও Zuluk Homestay Stay 🏨
✅ পুরো Silk Route Sightseeing গাড়ি সহ 🏔️
✅ Permit assistance
✅ Tour manager support
🍽️ প্রতিদিন ৪ বেলা খাওয়া - থাকা–খাওয়া–সাইটসিন সব প্যাকেজের মধ্যে ইনক্লুড

❌ প্যাকেজে অন্তর্ভুক্ত নয়
❎ট্রেনে কোনো রকম খাবার বা পানীয়
❎ হিটার চার্জ
❎ কোনো স্পটের Entry Ticket / Camera Charge
❎ ব্যক্তিগত কেনাকাটা
❎ প্রাকৃতিক দুর্যোগ / রাস্তা বন্ধের কারণে অতিরিক্ত খরচা

💰 খরচ (Per Person)
• সাধারণ - ₹6000/- • Couple হলে - ₹6500/-
👉 মোট 27 জন নিয়ে এই ট্যুর হবে।
👉 ইতিমধ্যেই কয়েকজন booking করে ফেলেছেন —আর অল্প কিছু সিট বাকি।
🪑 Booking Details:
📌 Booking Last Date: 12 August 2026
🔐 Booking Amount: ₹2500/- Per Head এবং 19 October হোটেল পৌঁছে পুরো টাকা জমা করতে হবে।

📞 যোগাযোগ ও বুকিং-এর জন্য:
📱 8641854214 | 8100996414
📧 Email: [email protected]

বিশ্বাস আপনার, দায়িত্ব আমাদের।

13/06/2026

🚂🏔️ পাহাড়ের বুক চিরে এগিয়ে চলেছে ঐতিহ্যবাহী শিমলা টয় ট্রেন...

প্রকৃতির অপার সৌন্দর্য, অসংখ্য টানেল আর স্মৃতিতে ভরা এক অনন্য রেলযাত্রা।
এমন কিছু পথ থাকে, যেগুলো গন্তব্যের থেকেও বেশি সুন্দর। ❤️✨

📍 Kalka–Shimla Toy Train
With Ujan Tourism 🌿

11/06/2026

সেবক স্টেশনে পৌঁছানোর ঠিক আগে... 🚂🏔️
একদিকে সবুজ পাহাড়, অন্যদিকে ঘন জঙ্গল, আর মাঝখান দিয়ে ছুটে চলা ট্রেন।
এমন কিছু মুহূর্ত থাকে, যেখানে গন্তব্য নয়, পথটাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর স্মৃতি। 🌿






🌿🚂 স্পেশাল ডুয়ার্স ট্যুর ২০২৬ 🐘🏞️📅 ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর⏳ কলকাতা টু কলকাতা | ৪ রাত ৫ দিন💰 মাত্র ₹৩৯৯৯/- জনপ্রত...
05/06/2026

🌿🚂 স্পেশাল ডুয়ার্স ট্যুর ২০২৬ 🐘🏞️

📅 ৪ সেপ্টেম্বর থেকে ৮ সেপ্টেম্বর
⏳ কলকাতা টু কলকাতা | ৪ রাত ৫ দিন
💰 মাত্র ₹৩৯৯৯/- জনপ্রতি

Dooars হলো প্রকৃতির এক অপার সৌন্দর্য—যেখানে একসাথে মেলে ঘন জঙ্গল, বয়ে চলা নদী, পাহাড়ের নরম ঢেউ আর বিস্তীর্ণ চা বাগান। এখানে হাতি, হরিণ, ময়ূর, বাইশন, গন্ডার, লেপার্টসহ নানা বন্যপ্রাণীর দেখা মেলে, যা পুরো জায়গাটাকে আরও জীবন্ত করে তোলে।
পরিষ্কার আকাশে দূর থেকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার বরফঢাকা চূড়া, আর কাছেই ছোট্ট সুন্দর পাহাড়ি জায়গা Lava—যা শান্তির আলাদা অনুভূতি দেয়।
দার্জিলিংয়ের ভিড় ভুলে প্রকৃতিকে একদম কাছ থেকে অনুভব করতে চাইলে ডুয়ার্সই আসল গন্তব্য 🌿
নিজের পরিবারকে নিয়ে একদিকে গরুমারা অভয়ারণ্য, অন্যদিকে মূর্তি নদীর তীরে সুন্দর হোমস্টেতে কাটিয়ে আসুন কয়েকটা সুন্দর মুহূর্ত।

✨ আমাদের প্যাকেজে থাকছে ✨

✅ স্লিপার ক্লাস ট্রেন টিকিট
✅ প্রতিদিনের চা ও চারবেলা খাবার
✅ মিনারেল ওয়াটার
✅ ডুয়ার্সের ৭ পয়েন্ট, মহাকাল মন্দির ও লাভা - রিশপ সাইটসিন
✅ মূর্তি নদীর ধারে সুন্দর হোমস্টে
✅ ফ্যামিলি ওয়াইজ রুম
✅ উজান ট্যুরিজমের তরফ থেকে বিশেষ উপহার
✅ লাকি ড্র-এর মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ
✅ জমজমাট ডান্স পার্টি

➡️ প্যাকেজে অন্তর্ভুক্ত নয় :
❎ যাত্রার দিনে ট্রেনে খাবার
❎ ব্যক্তিগত কেনাকাটা

❌ প্রাকৃতিক দুর্যোগ বা ট্রেন লেট হলে অতিরিক্ত খরচ যাত্রীর নিজের দায়িত্বে।

💰 খরচ :
• 1 জন বা তার বেশী : ₹3,999/- (Per Person)
• Couple (2 জন) : ₹4,399/- (Per Person)
• 5–10 Years: ₹2,099/-
• Above 10 Years: Full Charge

🪑 Booking Details:
📌 Booking Last Date: 20th June
🔐 Booking Amount: ₹1500/- Per Head এবং হোটেল পৌঁছে পুরো টাকা জমা করতে হবে।

📞 বুকিং-এর জন্য যোগাযোগ :
📱 8641854214 | 8100996414
📧 Email: ujantourism123@gmail.কমেন্ট

🌿🚂

03/06/2026

ইস্ট সিকিমের সিল্ক রুটের বুকে প্রকৃতির মাঝে দাঁড়িয়ে থাকা এক অনন্য আকর্ষণ — লিংথাম হ্যাংগিং ব্রিজ। 🌿🌉
চারদিকে সবুজ পাহাড়, নিচে বয়ে চলা পাহাড়ি নদী আর তার উপর ঝুলন্ত এই সুন্দর সেতু। ব্রিজের উপর দাঁড়িয়ে চারপাশের দৃশ্য উপভোগ করার অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করা কঠিন।
আপনি কি কখনও এই ব্রিজে হেঁটেছেন? যদি না হয়ে থাকে, তাহলে আগামী সিল্ক রুট সফরে এই অভিজ্ঞতা আপনার জন্য অপেক্ষা করছে।
📍 Lingtham Hanging Bridge, East Sikkim
আপনার কেমন লাগলো ভিডিওটি? কমেন্টে অবশ্যই জানান। ❤️

🇮🇳🏔️ ওল্ড বাবা মন্দির – সিকিমের বুকে এক রহস্যময় ও শ্রদ্ধার স্থান 🙏সিকিমের পূর্বাঞ্চলের দুর্গম পাহাড়ি পথে, মেঘে ঢাকা পর...
31/05/2026

🇮🇳🏔️ ওল্ড বাবা মন্দির – সিকিমের বুকে এক রহস্যময় ও শ্রদ্ধার স্থান 🙏

সিকিমের পূর্বাঞ্চলের দুর্গম পাহাড়ি পথে, মেঘে ঢাকা পরিবেশ আর নিস্তব্ধ প্রকৃতির মাঝে অবস্থিত ওল্ড বাবা মন্দির। এটি শুধু একটি দর্শনীয় স্থান নয়, বরং ভারতীয় সেনাবাহিনীর সাহস, কর্তব্যবোধ এবং আত্মত্যাগের এক অনন্য স্মারক।
এই মন্দিরটি ভারতীয় সেনার জওয়ান বাবা হরভজন সিং-এর স্মৃতিকে ঘিরে গড়ে উঠেছে। স্থানীয় মানুষের বিশ্বাস এবং সেনাবাহিনীর মধ্যে প্রচলিত নানা কিংবদন্তির কারণে আজও এই স্থানটি হাজার হাজার পর্যটক, ভক্ত এবং ভ্রমণপ্রেমীর কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র।
চারদিকে মেঘে মোড়া পাহাড়, শীতল হাওয়া, নির্জন পরিবেশ এবং সীমান্ত অঞ্চলের আবহ – সব মিলিয়ে এখানে দাঁড়ালে এক অন্যরকম অনুভূতি হয়। প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার, ইতিহাসপ্রেমী কিংবা আধ্যাত্মিক পরিবেশের খোঁজে থাকা মানুষ—সবার কাছেই এই স্থান সমানভাবে আকর্ষণীয়।
সিকিমের সিল্ক রুট ভ্রমণের অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ এই ওল্ড বাবা মন্দির। জুলুকের বিখ্যাত আঁকাবাঁকা রাস্তা, থাম্বি ভিউ পয়েন্ট, নাথাং ভ্যালি, কুপুপ লেক এবং এই ঐতিহাসিক স্থান—সব মিলিয়ে সিল্ক রুট সত্যিই এক স্বপ্নের যাত্রা।

✨ যদি আপনি পাহাড়, প্রকৃতি, ইতিহাস এবং অফবিট ভ্রমণ ভালোবাসেন, তাহলে সিকিমের সিল্ক রুট আপনার জন্য অবশ্যই একবারের গন্তব্য।

📢 আগামী দুর্গাপূজো উপলক্ষে Ujan Tourism খুব শীঘ্রই তাদের পরবর্তী Silk Route Sikkim Tour-এর পরিকল্পনা প্রকাশ করতে চলেছে।

যারা এই অসাধারণ গন্তব্যে আমাদের সঙ্গে ভ্রমণ করতে আগ্রহী, তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

📞 Booking & Details: 086418 54214 | 8100996414

আপনাদের নিরাপদ, সুন্দর এবং স্মরণীয় ভ্রমণের সঙ্গী। ❤️🏔️










29/05/2026

ভ্রমণের আসল আনন্দ তখনই সম্পূর্ণ হয়, যখন যাত্রীরা হাসিমুখে বাড়ি ফেরেন ❤️🏔️

আমাদের সাম্প্রতিক Silk Route tour-এ কলকাতা ও হুগলি জেলার অতিথিদের কাছ থেকে পাওয়া কিছু সুন্দর মুহূর্ত ও ভালোবাসার feedback 🥰
পাহাড়ের সৌন্দর্যের সাথে ছিল ঘরোয়া খাওয়া-দাওয়া আর একসাথে কাটানো কিছু স্মরণীয় সময় ✨

Thank you everyone for trusting Ujan Tourism 🌿

28/05/2026

বন্ধুদের সাথে পাহাড় মানেই শুধু ঘোরা নয়…
হাসি, মজা, আড্ডা আর সারাজীবনের জন্য কিছু স্মৃতি জমিয়ে রাখা। 🏔️❤️

আমাদের Silk Route Tour-এ এই দাদাদের এনার্জি আর আনন্দ পুরো ট্যুরটাকেই আরও সুন্দর করে তুলেছিল। ✨
আপনাদের এই ভালোবাসাই Ujan Tourism-কে সামনে এগিয়ে যাওয়ার সাহস দেয়। 😊

ধন্যবাদ আমাদের উপর বিশ্বাস রাখার জন্য। 🌿

28/05/2026

🚆 ট্রেনের জানালার পাশে বসে শুরু হওয়া এক স্বপ্নের যাত্রা…
তারপর ধীরে ধীরে পাইন গাছ ঘেরা পাহাড়ি রাস্তা, মেঘে ঢাকা বাঁক আর শেষমেশ সাদা বরফে মোড়া নাথুলার অপূর্ব সৌন্দর্য। 🏔️❄️

মাত্র কয়েকটা দিনের মধ্যেই Silk Route আমাদের সকল যাত্রীকে উপহার দিয়েছে অজস্র সুন্দর মুহূর্ত, হাসি আর সারাজীবন মনে রাখার মতো কিছু স্মৃতি। ❤️

Ujan Tourism এর সাথে এভাবেই চলতে থাকুক নতুন নতুন পাহাড়ের গল্প… ✨

🎵 “Joh Parvat Bhi Mujhko Roke…”
এই গানটার মতোই পাহাড় আমাদের বারবার ডাকে। 🌿

Address

Muktarpur, Hooghly
Tarakeswar
712401

Alerts

Be the first to know and let us send you an email when Ujan Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category