24/07/2025
শিলিগুড়ি থেকে মাত্র76 কিমি দূরেই কালিম্পং জেলার খুব সুন্দর একটি অফবিট গ্রাম কাফেরগাঁও। শিলিগুড়ি থেকে বাগ্রাকোট দিয়ে পাহাড়ের বিখ্যাত লুপ রুট ও নিমবং এর সৌন্দর্য উপভোগ করতে করতেই মাত্র 2 ঘন্টা 30 মিনিটের মধ্যেই পৌঁছে যাওয়া যায় এই গ্রামে।
যেখানে পাহাড়ে চারবেলা থাকা-খাওয়াসহ খরচ হবে মাত্র 1400 টাকা। সঙ্গে থাকছে পাহাড়ি সরল মানুষের আন্তরিক আতিথেয়তা।
শুধু তাই নয়, হোমস্টের রুমের জানালা খুলতেই রূপদর্শন হবে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার।
যাঁরা পাহাড়ি শহরের ভিড় এড়িয়ে নিরিবিলিতে একদম প্রকৃতির কোলে যেতে চান তারা কিন্তু চোখ বন্ধ করে ঘুরে আসতে পারেন এই ছোট্ট গ্রাম কাফেরগাঁও থেকে |
চারদিকে পাইনসহ নানা ফুলফলের গাছে গাছে নাম জানা নাজানা পাখির কলকাকলিতে ভরা এই স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য ভাষায় বর্ণনা করা যায়না ; জাষ্ট উপলব্ধি করতে হয়। এবং সাথে গ্রামের প্রত্যেক রাস্তা থেকেই কাঞ্চনজঙ্ঘার ১৮০ ডিগ্রি ভিউ ও পাওয়া যায়, যা আপনি অন্য কোথাও পাবেন না।
সঙ্গী সাথীর সঙ্গে নির্জন পথে হেটে বেড়ানোর মজা উপভোগ করতে চাইলে 10 মিনিট হেটে একটু নিচের দিকে গেলেই পাওয়া যাবে জঙ্গলে ঘেরা এলাকা এখানে নানা ধরনের সুন্দর সুন্দর পাখি ও ফুলের সমাহার মনোমুগ্ধকর। নির্জনতা ভেদকরে নানা পাখির ডাক ও কাছেপিঠে লুকিয়ে থাকা নানাজাতের পোকার ডাক গায়ে শিহরণ জাগাবে।
এই কাফেরগাঁও এ রয়েছে আমাদের হোমেস্টে
" Tamang Valley Homestay" তামাং ভ্যালি হোমষ্টে।
আগেই উল্লেখ করেছি এখান থেকে ভিউগুলো যেমন অকৃত্রিম সুন্দর; আমাদের ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাকস্ ও ডিনারে খাবার-দাবার গুলোও তেমনি নির্ভেজাল খুব টেস্ট। সন্ধ্যায় দাবি মতো ব্যবস্থা হবে ক্যাম্প ফায়ার ও বারবিকিউ এর। পান করবার জন্য গরম জল চাইলেই পাওয়া যাবে।
পরিস্কার পরিচ্ছন্ন প্রত্যেক রুমের সঙ্গে অ্যাটাচ্ড্ বড়োসড়ো বাথরুমে রয়েছে গীজার
হোমষ্টের বারান্দায় দাঁড়িয়ে যেখান থেকে সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখা গিয়েছিল ; সূর্যাস্তের সঙ্গে সঙ্গে সেখানে দাঁড়িয়ে সামনে দেখা যাবে হীরে জহরতের মতো কালিম্পং, ডেলো, আলগাড়ার লাইটের ঝলকানি।
কাফেরগাঁও থেকে লোকাল কোথায় কি দেখা যাবে -
1) *ঝান্ডিদারা সানরাইজ ভিউ পয়েন্ট* :-
ভোর 5 টায় উঠে ছোট গাড়ি 10 মিনিটে পৌছে যাবে ঝান্ডিদারা সানরাইজ ভিউ পয়েন্ট। এখান থেকে একদিকে সুর্যোদয় উত্তরদিকে বরফাবৃত রহস্যময়ী কাঞ্চনজঙ্ঘার রং পরিবর্তনের খেলা দক্ষিণে ভোরের আলো-আধারীতে দূরে রিভার সাইট ও সমতলের নয়নাভিরাম দৃশ্য টারগারহিল কিংবা সিটং অহলদারা থেকে সুর্যোদয় দেখাকেও টক্কর দেয়।
2) *ডাবলিং ভিউ পয়েন্ট* :-
হোমস্টে থেকে 20-25 মিনিটের রোমাঞ্চকর পথ পেরিয়ে পৌঁছে যাওয়া যায় এই ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টের সিনিক বিউটি ভাষায় প্রকাশ করা সহজ নয় ; অনুভব করতে হয়। ছোট হলেও এখানে গা- শিউরে ওঠা স্কাই ওয়াকের ব্যবস্থা। স্কাই ওয়াকের নীচে গভীর খাদ যা দেখলে বুক ধক্ ধক্ করে।
3) *জেইরং ভিউ পয়েন্ট* :-
ডাবলিং থেকে মাত্র 10 মিনিটের পাহাড়ি গ্রামীণ পথ পৌঁছে দেবে এই ভিউ পয়েন্টে। কিছুটা পায়ে হেটে একটি শিহরন জাগানো গুহার ভেতর দিয়ে নামার পর মূল ভিউ পয়েন্টে পৌছঁতে হয়। এখান থেকে বহু নীচে পাহাড়ের ছোটো গ্রামগুলি দেখলে মনে হবে কেউ যেন গুচ্ছ গুচ্ছ দেশলাই বাক্স এখানে ওখানে ছড়িয়ে রেখেছে। সে এক অবর্ণনীয় দৃশ্য।
4) *নকদারা ঝিল* :- কালিম্পঙের এটি একটি অন্যতম দর্শনীয় স্থান। এখানে গেলে অনেকটা মিরিক লেকের কথা মনে হতে পারে। কিন্তু মিরিকের থেকে এটা অনন্য কারন এখানে বাজারঘাটের হৈচৈটা নেই ; এখানে সুন্দর বোটিংএর সুযোগ রয়েছে । ঝিলের জলে রয়েছে নানা প্রজাতির ছোটবড় নানা রঙের মাছ। সঙ্গে মুড়ি নিয়ে গেলে একসঙ্গে ঝাকে ঝাকে মাছের খেলা খুবই উপভোগ্য হবে। এই এলাকটি খুব সুন্দর সাজানো গোছানো ক্যান্টিন থেকে শুরু করে সবরকম ব্যবস্থাই রয়েছে। আশেপাশের প্রাকৃতিক পরিবেশ এনজয় করবার মতো। মোট কথা পরিবার নিয়ে সারাদিন নিরিবিলিতে কাটানোর উপযুক্ত স্থান এই নকদারা ঝিল।
5) *রেইলি ভিউ পয়েন্ট :- কাফেরগাঁও থেকে ফরেস্ট এর ভেতর দিয়ে উবোরখাবোর ঘন ঘন ইউ টার্নের রোমহর্ষক রাস্তায় 20- 25 মিনিটে পৌঁছনো যায় চারখোলে ও সেখান থেকে নীচে *সামালবুঙে* রেইলি ভিউ পয়েন্ট। এখান থেকে ওপারের পাহাড়েই কালিম্পঙ, ডেলো, দুরপিন। মাঝে নীচে রেইলি খোলা (নদী) যেটা কিছুটা দূরে গিয়ে মিশেছে তিস্তা খোলার সঙ্গে। দেখা যায় সেই সঙ্গমস্থল। খুবই এনজয়েবল্ স্পট।
তাছাড়া এখান থেকে ঘুরে আসা যাবে লাভা মনাস্ট্রি লোলেগাও, কোলাখাম, ছাঙ্গে ফলস, পাম্বুদাড়া ইত্যাদি।
পাহাড়ে প্রাইম লোকেশনের অফবিট ঘুরতে বাজেট ফ্রেন্ডলি হোমস্টে চাইলে চলে আসুন -
Tamang Valley Homestay কাফেরগাঁওয়ে।
আরও জানতে ও বুকিং এর জন্য যোগাযোগ করুন
9775670484 / 9832548108
7584899936/ 7001572260