02/09/2026
🚨 প্রতারণার নতুন ফাঁদ!
🇮🇶 ইরাক প্রবাসীদের জন্য বিশেষ সতর্কবার্তা ⚠️
গতকাল রাতে আমার পাশেই কাজ করা একজন সহজ-সরল ভাইকে একজন প্রতারক ফোন করে।
ফোনে ওই ব্যক্তি বলেন—
“ভাই, আমি বাগদাদ এয়ারপোর্টে কাজ করি। আমার খুব দরকার। আমি বাংলাদেশ থেকে ১ লাখ টাকা আনব। টাকাটা আমার বউ দেবে। আপনি কোনো টেনশন করবেন না। টাকা দিয়ে ডলার নিবেন। ভাই, আমার একটু হেল্প করলে অনেক উপকার হবে।”
আমার পাশে থাকা ভদ্রলোকটি সরল বিশ্বাসে তাকে বলেন,
“ঠিক আছে, আপনি টাকা দেন। টাকা আমার অ্যাকাউন্টে ঢুকলে আপনি এসে ডলার নিয়ে যাবেন।”
এরপর প্রতারক একটি ভুয়া রসিদ পাঠিয়ে দাবি করে, টাকা পাঠানো হয়েছে।
সকালে সে আবার চাপ সৃষ্টি করে বলে—
“টাকা ঢুকতে একটু দেরি হবে। আজকেই আমাকে টাকা দিয়ে দেন, কালকে টাকা ঢুকে যাবে।”
কিন্তু আমার পাশে থাকা ভাই স্পষ্টভাবে বলেন,
“আপনার সঙ্গে আমার কথা হয়েছে—টাকা অ্যাকাউন্টে ঢুকলে আপনাকে টাকা দেব। টাকা না ঢুকলে আমি কেন টাকা দেব?”
এ কথা বলার পর ওই ব্যক্তি বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিতে থাকে।
পরে বিষয়টি নিয়ে ওই ভাই আমার কাছে আসেন। আমি রসিদটি দেখে বুঝতে পারি—রসিদটি ভুয়া।
⚠️ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিছুদিন আগেও আমার পরিচিত আরেক ভাইয়ের সঙ্গে একই ধরনের ঘটনা ঘটেছে।
🚨 ইরাক প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ
অপরিচিত কেউ ফোন করে যদি বলে—
“আমি বাংলাদেশ থেকে টাকা আনব, আপনি আগে আমাকে টাকা/ডলার দিয়ে সাহায্য করেন”
তাহলে কোনোভাবেই বিশ্বাস করবেন না।
এটি হতে পারে প্রতারকদের নতুন কৌশল ও নতুন ধান্দা।
❌ অপরিচিত কারো কথায় টাকা দেবেন না।
❌ ভুয়া রসিদ বা স্ক্রিনশট দেখে বিশ্বাস করবেন না।
❌ অ্যাকাউন্টে টাকা জমা না হওয়া পর্যন্ত কোনো লেনদেন করবেন না।
❌ হুমকি-ধামকি দিলেও ভয় পাবেন না।
মনে রাখবেন—সামান্য অসতর্কতার কারণে আপনি বড় ধরনের প্রতারণা ও বিপদের সম্মুখীন হতে পারেন।
🤝 সচেতন থাকুন, নিরাপদ থাকুন।
🇧🇩 সকল ইরাক প্রবাসী বাংলাদেশী ভাইদের সতর্ক করুন এবং পোস্টটি শেয়ার করুন।
সচেতনতায়:
বাংলাদেশী ইরাক প্রবাসী কল্যাণ সংগঠন