29/08/2026
প্রবাসীদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য 📱✈️
বিদেশ থেকে বাংলাদেশে যাওয়ার সময় একজন যাত্রী নিজের ব্যবহারের ২টা পুরাতন মোবাইলের সাথে ১টা নতুন মোবাইল শুল্ক-কর ছাড়াই নিতে পারবেন।
মানে, ২টা Used + ১টা New = মোট ৩টা মোবাইল সঙ্গে রাখা যাবে।
তবে নতুন মোবাইলের এই সুবিধা বছরে একবার পাওয়া যাবে।
অনেকেই দেশে যাওয়ার সময় নতুন ফোন নেওয়া নিয়ে দ্বিধায় থাকেন বা এয়ারপোর্টে ঝামেলা হবে কিনা চিন্তা করেন। তাই তথ্যটা শেয়ার করলাম, অন্য প্রবাসীদেরও কাজে লাগতে পারে।
সূত্র: বাংলাদেশ কাস্টমস/NBR-এর বর্তমান Baggage Rules।