26/08/2026
একটা কথা অনেকদিন ধরেই বলতে চাচ্ছিলাম।
আমাদের কাছে অনেক কাস্টমার আসেন যারা আগে অন্য জায়গা থেকে টিকিট করেছেন। টিকিট কাটার সময় হয়তো ২/৩ হাজার ইয়েন কম পেয়েছেন, কিন্তু সমস্যা শুরু হয়েছে পরে।
Date change করতে গিয়ে কাউকে পাচ্ছেন না, cancel করতে গেলে ঠিকমতো উত্তর পাচ্ছেন না, refund কত হবে সেটাও পরিষ্কার না। অনেক সময় টিকিট বিক্রির আগে যেটা বলা হয়েছিল, পরে দেখা যায় হিসাবটা আর সেরকম নেই।
তখন আমাদের কাছে এসে বলেন,
“ভাই, এখন কি কিছু করা যাবে?”
সত্যি বলতে এই জায়গাটাতেই আমাদের খারাপ লাগে।
কারণ এয়ার টিকিট এমন একটা জিনিস, যেখানে শুধু কম দাম দেখেই সিদ্ধান্ত নিলে সবসময় লাভ হয় না। আজকে ২/৩ হাজার ইয়েন বাঁচালেন, কিন্তু পরে একটা date change বা cancellation-এর সময় তার কয়েকগুণ ভোগান্তি হতে পারে।
আমরাও চাই কাস্টমারকে ভালো দাম দিতে। মার্কেটে টিকে থাকতে হলে দাম অবশ্যই গুরুত্বপূর্ণ।
কিন্তু শুধু কম দাম দেখানোর জন্য ভুল বুঝিয়ে টিকিট বিক্রি করে পরে ফোন না ধরা—এইভাবে আমরা ব্যবসা করতে চাই না।
হয়তো এই কারণে সব কাস্টমার আমাদের কাছ থেকে টিকিট করেন না।
তাতে সমস্যা নেই।
যারা করেন, তারা যেন অন্তত জানেন—
টিকিট কাটার পরেও প্রয়োজন হলে Nakamura Travels-কে পাওয়া যাবে।
আমাদের কাছে এটাই সার্ভিস। 💜✈️