KB Aviation

KB Aviation Flight Chartered

30/03/2026

এয়ার প্রিমিয়াকে থামানোর চেষ্টা! কোটি কোটি ওনের ষড়যন্ত্র ফাঁস!

কেন কেবি এভিয়েশন/এয়ার প্রিমিয়ার বিরুদ্ধে এতো মিথ্যাচার? এর পেছনে আসলে কারা জড়িত? ষড়যন্ত্র করে প্রবাসীদের ঈদ আনন্দ নষ্ট করার দায় কার?
একদিকে ফ্লাইট ল্যান্ডিং পারমিশন না মেলায় আমাদের হৃদয়ের ক্রন্দন, অন্যদিকে স্বার্থান্বেষী মহলের নোংরা অপপ্রচার।

যারা আমাদের বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন, তাদের প্রতিটি মিথ্যা দাবির দালিলিক জবাব দেওয়া হয়েছে এই ভিডিওতে। সেই সাথে যাত্রীদের সবচেয়ে বড় দুশ্চিন্তা— রিফান্ড কবে পাবেন এবং পুনরায় ফ্লাইট কবে চালু হবে? এই সবকিছুর সর্বশেষ আপডেট জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।

প্রবাসীদের স্বার্থে, সত্যের পথে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরও সত্য জানার সুযোগ করে দিন।

জরুরি নোটিশ: ফ্লাইট স্থগিত সংক্রান্তএতদ্বারা এয়ার প্রিমিয়া (Air Premia) এর সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে ...
25/03/2026

জরুরি নোটিশ: ফ্লাইট স্থগিত সংক্রান্ত
এতদ্বারা এয়ার প্রিমিয়া (Air Premia) এর সম্মানিত যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ল্যান্ডিং পারমিশন জনিত কারণে ৩০ মার্চ এবং ১৩ ও ২৭ এপ্রিল ২০২৬ এর জন্য নির্ধারিত ICN-DAC এবং DAC-ICN রুটের সকল ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

রিফান্ড সংক্রান্ত নির্দেশনা:
যে সকল যাত্রী এই তারিখগুলোতে টিকিট বুকিং করেছিলেন, তাদেরকে স্ব-স্ব এজেন্সির মাধ্যমে রিফান্ড আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সাময়িক এই অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। পরবর্তী ফ্লাইট সংক্রান্ত আপডেট জানতে আমাদের সাথেই ধাকুন।

ধন্যবাদান্তে,
এয়ার প্রিমিয়া

১৬ ও ১৮ মার্চের ফ্লাইট বাতিল হওয়ার জন্য আমরা গভীরভাবে দুঃখিত এবং আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এ কারণে যাত্রীদের যে অসুবিধ...
19/03/2026

১৬ ও ১৮ মার্চের ফ্লাইট বাতিল হওয়ার জন্য আমরা গভীরভাবে দুঃখিত এবং আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। এ কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য আমরা আন্তরিক অনুতাপ প্রকাশ করছি।

রিফান্ড প্রক্রিয়া দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করা হবে। আগামী ২৫ মার্চের মধ্যে পরবর্তী ফ্লাইট সংক্রান্ত আপডেট প্রদান করা হবে।

এ সময় সকল যাত্রীকে ধৈর্য ধারণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তার জন্য নিজ নিজ এজেন্টের সাথে যোগাযোগ রাখার অনুরোধ জানানো যাচ্ছে।

আপনাদের সহানুভূতি ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

সরাসরি চার্টার্ড ফ্লাইট সাময়িক স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তিএয়ার প্রিমিয়া সম্মানিত যাত্রীবৃন্দকে অবহিত করছে যে, বাংলাদেশ...
18/03/2026

সরাসরি চার্টার্ড ফ্লাইট সাময়িক স্থগিত সংক্রান্ত বিজ্ঞপ্তি

এয়ার প্রিমিয়া সম্মানিত যাত্রীবৃন্দকে অবহিত করছে যে, বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট ফ্লাইট অনুমোদনকারী কর্তৃপক্ষের নিকট থেকে ইনচন–ঢাকা–ইনচন রুটে পরিচালিত চার্টার ফ্লাইটের জন্য প্রয়োজনীয় ল্যান্ডিং পারমিশন অযৌক্তিক ও অগ্রহণযোগ্য কারণ দেখিয়ে বাতিল করা হয়েছে।

উক্ত পরিস্থিতির কারণে ১৬ মার্চ ২০২৬ তারিখের নির্ধারিত ফ্লাইট স্থগিত করা হয়। পরবর্তীতে ঈদের আগে প্রায় ৫৮০ জন যাত্রীর ভ্রমণ বিবেচনায় রেখে ১৮ মার্চ ২০২৬ তারিখে ফ্লাইট পুনঃনির্ধারণ করে এয়ার প্রিমিয়া কর্তৃপক্ষ। পরবর্তীতে সকল প্রয়োজনীয় ডকুমেন্টস পুনরায় জমা দিয়ে অনুমতির জন্য আবেদন করা হয়। যাত্রীদের ভোগান্তির বিষয়টি উল্লেখ করা সত্ত্বেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনটি পুনরায় বাতিল করে।

এর ফলশ্রুতিতে, এয়ার প্রিমিয়া ১৮ মার্চ ২০২৬ তারিখের ফ্লাইটটিও বাতিল করতে বাধ্য হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে অনুমতি প্রাপ্তি সংক্রান্ত অনিশ্চয়তা এবং যাত্রীদের ভোগান্তি বিবেচনায় রেখে, যতক্ষণ না পর্যন্ত এ বিষয়ে স্থায়ী সমাধান নিশ্চিত হয় ১৮ মার্চের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে যাত্রীদের যে অসুবিধা হয়েছে, তার জন্য এয়ার প্রিমিয়া আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। আপনাদের ধৈর্য, সহানুভূতি ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

ধন্যবাদান্তে,
এয়ার প্রিমিয়া

এয়ার প্রিমিয়া সম্মানিত যাত্রীবৃন্দকে অবহিত করছে যে, বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ডিং পারমিশন সংক্রান্ত সমস্যার কারণে আজক...
18/03/2026

এয়ার প্রিমিয়া সম্মানিত যাত্রীবৃন্দকে অবহিত করছে যে, বাংলাদেশ এয়ারপোর্টে ল্যান্ডিং পারমিশন সংক্রান্ত সমস্যার কারণে আজকের ইনচন–ঢাকা এবং ঢাকা–ইনচন (YP5671 ও YP5672) ফ্লাইটসমূহ বাতিল করা হয়েছে।

অনুগ্রহ করে সকল যাত্রীকে এয়ারপোর্টে না যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ধন্যবাদান্তে,
এয়ার প্রিমিয়া

আজ ১৮ মার্চের ফ্লাইটের সকল যাত্রীকে অনুরোধ করা হচ্ছে বিকাল ৫টার মধ্যে ইনচন এয়ারপোর্টের D26–D34 কাউন্টারে উপস্থিত থাকতে।...
18/03/2026

আজ ১৮ মার্চের ফ্লাইটের সকল যাত্রীকে অনুরোধ করা হচ্ছে বিকাল ৫টার মধ্যে ইনচন এয়ারপোর্টের D26–D34 কাউন্টারে উপস্থিত থাকতে।

আপনাদের সার্বিক সহযোগিতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ধন্যবাদান্তে,
এয়ার প্রিমিয়া

এয়ার প্রিমিয়া ফ্লাইট সময়সূচি সংক্রান্ত হালনাগাদ (ICN–DAC–ICN রুট)এয়ার প্রিমিয়া সম্মানিত যাত্রীবৃন্দকে অবহিত করছে যে...
17/03/2026

এয়ার প্রিমিয়া ফ্লাইট সময়সূচি সংক্রান্ত হালনাগাদ (ICN–DAC–ICN রুট)

এয়ার প্রিমিয়া সম্মানিত যাত্রীবৃন্দকে অবহিত করছে যে, চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ১৬ মার্চ ২০২৬ তারিখের ICN–DAC–ICN রুটের ফ্লাইটসমূহ (YP5671 ও YP5672) এয়ারলাইন্সের পক্ষ থেকে পুনঃনির্ধারণ (reschedule) করে ১৮ মার্চ ২০২৬ তারিখে স্থানান্তর করা হয়েছে।

বর্তমানে ঢাকায় ল্যান্ডিং পারমিশন সংক্রান্ত কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং প্রক্রিয়াটি চলমান রয়েছে। আশা করা যাচ্ছে, আজ রাতের মধ্যেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব হবে।

এই সময়ে আপনাদের ধৈর্য, সহানুভূতি ও সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।

বিঃদ্রঃ যেসব যাত্রীর ভ্রমণ অত্যন্ত জরুরি, তাদেরকে বিকল্প ফ্লাইটে ভ্রমণের জন্য অনুরোধ করা যাচ্ছে। এ ক্ষেত্রে, সংশ্লিষ্ট ট্রাভেল এজেন্ট/এজেন্সির মাধ্যমে রিফান্ডের জন্য যথাযথভাবে আবেদন করা যাবে।

এয়ার প্রিমিয়া ফ্লাইট সময়সূচি সংক্রান্ত হালনাগাদ (ICN–DAC–ICN রুট)এয়ার প্রিমিয়া সকল যাত্রীকে অবহিত করছে যে, চলমান পর...
17/03/2026

এয়ার প্রিমিয়া ফ্লাইট সময়সূচি সংক্রান্ত হালনাগাদ (ICN–DAC–ICN রুট)

এয়ার প্রিমিয়া সকল যাত্রীকে অবহিত করছে যে, চলমান পরিস্থিতির কারণে ১৬ মার্চ ২০২৬ তারিখের ICN–DAC–ICN রুটের ফ্লাইটসমূহ (YP5671 ও YP5672) এয়ারলাইন্সের পক্ষ থেকে পুনঃনির্ধারণ (reschedule) করা হয়েছে ১৮ মার্চ ২০২৬ তারিখে।

এই পরিস্থিতিতে আমরা যাত্রীদের নিকট বিনীতভাবে অনুরোধ করছি, আমাদেরকে প্রয়োজনীয় সময় দিয়ে সহযোগিতা করার জন্য।

সাম্প্রতিক এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে আপনাদের যে অসুবিধা হচ্ছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

আপনাদের ধৈর্য, সহানুভূতি ও সহযোগিতার জন্য ধন্যবাদ।

Dear Passengers,This is to inform you that the Air Premia flights scheduled for 16 March 2026 on the ICN–DAC–ICN route (...
16/03/2026

Dear Passengers,

This is to inform you that the Air Premia flights scheduled for 16 March 2026 on the ICN–DAC–ICN route (YP5671 & YP5672) have been rescheduled due to aeronautical issues and complications with China's overflight permits. We sincerely apologize for the inconvenience caused.

New Schedule

Flight No: YP5671
Route: ICN – DAC
Date: 18 March 2026

Flight No: YP5672
Route: DAC – ICN
Date: 18 March 2026

The exact departure and arrival times will be announced by 12:00 PM (KST) on 17 March 2026.

Passengers are kindly requested to cooperate with us during this situation.

Thank you.

আলহামদুলিল্লাহ সঠিক সময়ে বোর্ডিং শুরু হয়েছে। সবার চোখেমুখে ঈদের আমেজ।
16/03/2026

আলহামদুলিল্লাহ সঠিক সময়ে বোর্ডিং শুরু হয়েছে। সবার চোখেমুখে ঈদের আমেজ।

আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সব ঠিকঠাক। সবাই দোয়া করবেন যেন সঠিকভাবে দেশে পৌঁছাতে পারি। এখন সোজা যাচ্ছি ইনচন এয়ারপোর্টে এ...
16/03/2026

আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত সব ঠিকঠাক। সবাই দোয়া করবেন যেন সঠিকভাবে দেশে পৌঁছাতে পারি। এখন সোজা যাচ্ছি ইনচন এয়ারপোর্টে এয়ার প্রিমিয়ার ফ্লাইটের উদ্দেশ্যে।

✅প্রিমিয়াম সার্ভিসের পাশাপাশি এয়ার প্রিমিয়ার বিশেষ ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিতে পারেন ফ্রি এয়ার টিকিট!

এখন লাগেজ গুছাবো, বিকালে এয়ার প্রিমিয়ার ফ্লাইট।প্রিমিয়াম সার্ভিসের পাশাপাশি আমাদের বিশেষ ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিতে ...
16/03/2026

এখন লাগেজ গুছাবো, বিকালে এয়ার প্রিমিয়ার ফ্লাইট।
প্রিমিয়াম সার্ভিসের পাশাপাশি আমাদের বিশেষ ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিতে পারেন ফ্রি এয়ার টিকিট!

Address

36 Usadan-ro 10gil , Yongsan/gu
Seoul
04408

Alerts

Be the first to know and let us send you an email when KB Aviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to KB Aviation:

Share

Category