07/07/2026
দক্ষিণ কোরিয়ায় ২০২৭ সালের সর্বনিম্ন বেতন নিয়ে দরকষাকষি শেষ পর্যায়ে, কমছে শ্রমিক ও মালিকপক্ষের ব্যবধান।
দক্ষিণ কোরিয়ায় ২০২৭ সালের সর্বনিম্ন বেতন নির্ধারণ নিয়ে শ্রমিক ও মালিকপক্ষের আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আজ ৭ জুলাই অনুষ্ঠিত ন্যূনতম মজুরি কমিশনের ১২তম পূর্ণাঙ্গ বৈঠকে উভয় পক্ষ তাদের পঞ্চম সংশোধিত প্রস্তাব জমা দিয়েছে।
শ্রমিকপক্ষ প্রতি ঘণ্টায় ১১,৫০০ ওন মজুরির দাবি করেছে, যা বর্তমান মজুরির তুলনায় ১১.৪% বেশি। অন্যদিকে মালিকপক্ষ ১০,৪৬০ ওন প্রস্তাব করেছে, যা বর্তমান মজুরির চেয়ে ১.২% বেশি।
ফলে দুই পক্ষের প্রস্তাবের ব্যবধান এখন ১,০৪০ ওন, যা আগের তুলনায় অনেকটাই কমেছে। শুরুতে এই ব্যবধান ছিল ১,৬৮০ ওন।
ন্যূনতম মজুরি কমিশনের চেয়ারম্যান জানান, উভয় পক্ষ যেন নিজেরাই সমঝোতায় পৌঁছাতে পারে, সে জন্য কমিশন শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। তবে সমঝোতা না হলে কমিশনের নিরপেক্ষ সদস্যরা একটি 'সমঝোতা সীমা' (Mediation Range) নির্ধারণ করে দিতে পারেন, যার ভিত্তিতে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
Collected from Jahid Khan