07/08/2026
কুয়েতে ২৫০ জন বাংলাদেশী কুয়েত প্রবাসীদের প্রবাস জীবন অনিশ্চয়তার মধ্যে।তারা এসেছিল কুয়েতের falcon কোম্পানিতে আজ প্রায় ১ বছর ৩ মাস তাদের কারো আকামা লাগানো হয়নি। বার বার কুরুজ লাগানো হয়েছিল এখন আর কুরুজ লাগাবেনা ২০ তারিখের আগে দেশে চলে যেতে। কুয়েতের মাননীয় রাষ্ট্রদূতের প্রতি অনুরোধ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে বাংলাদেশী এই প্রবাসীদের জন্য কিছু করা যায় কিনা মানবিক দৃষ্টিতে দেখবেন।বার বার দূতাবাসের কাছে ধর্না দিয়েও কোনো প্রতিকার পায়নি ভুক্তভোগীদের অভিযোগ। দালালের মাধ্যমে একেকজন ৭ হতে ৮ লক্ষ টাকা খরচ করে কুয়েতে এসেছে। তারা যদি দেশে ফিরে যায় তাদের পরিবার পথে বসবে।বাংলাদেশ দূতাবাসের উচিত দূত পদক্ষেপ নেওয়া।