Shapla Travel & Tours Sdn Bhd

Shapla Travel & Tours Sdn Bhd Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shapla Travel & Tours Sdn Bhd, Travel Agency, Taman padason, B-0-3, jinjang, kepong , kuala lumpur., Jinjang.

05/06/2022

*মালেয়েশিয়া যাওয়ার প্রাথমিক প্রস্তুতি কি কি?*

*১)অবশ্যই পাসপোর্ট লাগবে এবং পাসপোর্টের মেয়াদ থাকতে হবে মিনিমাম১৮ থেকে ২৪ মাস!*

*২)* মালয়েশিয়া যাওয়ার বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে কোন সমস্যা নেই তবে কিছু কিছু কোম্পানি ৩৮ বছর বা ৪০ বছরের নিতে পারে!

*৩)* মালয়েশিয়া যেতে অবশ্যই টিকা দিয়ে যেতে এবং ২ ডোজ টিকা, চিনোফারমা, ফাইজার, মডার্না,এস্টাজেনিকা এই গুলোর যেই কোন ২ ডোজ! আপনি মালেয়াশিয়া যেতে চাইলে আজই টিকার আবেদন করুন!

*৪)* যারা ধরা খেয়ে বা স্পেশাল পাশ নিয়ে আসছেন তারা ৫ বছরের মধ্যে যেতে পারবেন না,এবং যদি দেশে আসার বয়স ৫ বছরের বেশি হয় তাহলে আবেদন করতে পারবেন, নিজে নিজে হিসাব করুন ।ব্লাকলিস্ট কাটতে অনেক টাকা লাগে । কাটার পর কলিং ভিসায় আসতে পারবেন ।

*৫)* মালয়েশিয়া কত বছরের কন্টাক্ট হবে?
মালয়েশিয়া ৩ বছরের কন্টাক হবে তবে আপনার শারীরিক কোন সমস্যা না হলে ১০ বছর পর্যন্ত থাকতে পারবেন!

*৬)* মালেয়েশিয়া বেসিক নূন্যতম কত? মালেয়েশিয়া আজকের হিসাবে নূন্যতম বেসিক ১৫০০ রিঙ্গিত ৮ ঘন্টা প্রতিদিন ২৬ দিনের হিসাবে! অভার টাইম দেড় গুন বেশী দিবে ।সরকারি ছুটির দিন যেমন রবিবার সব বিভিন্ন ছুটিতে ডাবল বেসিক দিবে ।যত বেশী অভার টাইম করবেন ততবেশী সেলারি আসবে ।

*৭)* থাকা-চিকিৎসা যাতায়াত এগুলো কোম্পানি দিবে!

*৮)* আপনি টিকা আগে দিয়ে দিলেও সমস্যা নেই শুধু টিকার সার্টিফিকেট উঠানোর সময় পাসপোর্ট নাম্বার দিয়ে দিবেন।

*৯)* মালয়েশিয়া মেডিক্যাল করলে কেমন সময় লাগবে? মেডিক্যাল করার পরে আশাকরি ২-৩ মাসের মধ্যে যেতে পারবেন তবে সেটা নির্ভর করবে পুরো প্রক্রিয়া চালু হওয়ার পর!

*১০)* কত টাকা লাগতে পারে?সেটা মেডিক্যাল শুরু হওয়ার পরেই সব ঠিকঠাক করে দিবে সরকার ও এজেন্সি ।

*১১)* মালেয়াশিয়া কি কি কাজের ভিসার অনুমোদন হয়েছে,
১) ফ্যাক্টরি ২)কনস্টাকশন ৩)এগ্রিকালচার ৪) প্লানটেশন ৫। সার্ভিস সেক্টর ইত্যাদি ।

ধন্যবাদ সবাইকে 🥰

21/01/2022

ভুলে যাওয়া সুন্নাহ
জীবন কে উপভোগ করতেচান
ফজরের আগে ইস্তিগফার করুন,
হারিয়ে যাওয়া একটি ইবাদাত হলো ফজরের (আযানের) আগে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া (ইস্তিগফার করা)। এটি তাহাজ্জুদ ও তারাবীহ থেকে ভিন্ন ধরনের ইবাদাত। আর ইবাদাত তো এটাই যে, বান্দা বিভিন্নভাবে ভিন্ন ভিন্ন উপায়ে আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করবে। আল্লাহ বলেন,
“আর আল্লাহ তাঁর বান্দাদের প্রতি সুদৃষ্টি রাখেন। যারা বলে, হে আমাদের পালনকর্তা, আমরা ঈমান এনেছি, কাজেই আমাদের গোনাহ ক্ষমা করে দাও আর আমাদেরকে দোযখের আযাব থেকে রক্ষা কর। তারা ধৈর্যধারণকারী, সত্যবাদী, নির্দেশ সম্পাদনকারী, সৎপথে ব্যয়কারী এবং শেষরাতে ক্ষমা প্রার্থনাকারী। ” (সূরাহ আলে ইমরানঃ আয়াত ১৫-১৭)
আয়াতের শেষে আল্লাহ বলেন “এবং যারা রাতের শেষ ভাগে ইস্তিগফার করে।” ‘সাহার’ হলো রাতের শেষাংশ, ঠিক ফজরের আগের সময়। এজন্য সুহুরকে সুহুর বলা হয়, কারণ তা রাতের শেষে করা হয়। কিয়ামুল লাইল, কুরআন তিলাওয়াত এবং যিকির আযকারের পর আপনি হয়তো এখন পরিবারের সাথে সেহেরী করার জন্য প্রস্তুত। এর মধ্যেই এসব থেকে একটু সরে গিয়ে ফজরের ঠিক আগে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। এর ফযিলত এত বেশি যে, আপনার উপর এই আয়াত প্রযোজ্য হবে-“এবং যারা রাতের শেষ ভাগে ইস্তিগফার করে।”
রমাদান হলো আরো কিছু নতুন ইবাদাত শুরু করা ও নিজের উন্নতি ঘটানোর এক ঈমানী থেরাপি। ধীরে ধীরে এটা শুরু করুন। ফজরের তিন বা পাঁচ মিনিট আগে ইস্তিগফারের জন্য বসে পড়ুন। আবার এই কথা শুনেই অতি উৎসাহী হয়ে ঘন্টার পর ঘন্টা ধরে এ কাজ করতে যাবেন না। কারণ এটা শয়তানের একটা চাল হতে পারে। কেউ হয়তো একটা ইবাদাতের ফযিলত শুনে উত্তেজিত হয়ে পড়লো, শয়তান তখন তাকে এই কাজে দীর্ঘক্ষণ লাগিয়ে রেখে ইবাদাতের প্রতি তার সব শক্তি আর আগ্রহ শেষ করে ফেলে। ফলে সে এক রাত ইবাদাত করার পরেই সেই ইবাদাত ছেড়ে দেয়। ইবাদাত করা হলো নতুন গাড়ি কেনার মতো। দোকানদার আপনাকে বলে দিবে আস্তে আস্তে ইঞ্জিনের জড়তা কাটাতে। শুরুতেই সত্তর মাইল বেগে চালাতে শুরু করলে হবে না। আস্তে আস্তে শুরু করতে হবে। এক দিনে অনেক ইবাদাত করে পরদিন থেকে তা ছেড়ে দেওয়ার চাইতে নিয়মিত অল্প অল্প ইবাদাত করাই উত্তম।
সেহরির সময় অনেকেই হয়তো খাবার টেবিলে বসে অর্থহীন কথাবার্তা বলছে, এমন আলোচনা করছে যাতে বরং পাপের ভাগীদার হতে হয়। আপনি এসব আলোচনা থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে ইস্তিগফারে ব্যস্ত হয়ে যান। সত্তর থেকে একশ বার আস্তাগফিরুল্লাহ পড়ুন, যেভাবে রাসূল (ﷺ) পড়তেন। অথবা অন্য যে কোনোভাবে ইস্তিগফার করুন। আর এটাই হবে আপনার জীবনে এক নতুন ইবাদাতের সূচনা।
যেকোনো সময়েই ইস্তিগফার করা যায়। কিন্তু এই সময়টার ব্যাপারে আল্লাহ কুরআনে বিশেষভাবে উৎসাহিত করেছেন। এটা করে আপনি তাদের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারেন, যাদের প্রশংসা আল্লাহ কুরআনে করেছেন। এই আমলটি শুরু করুন, ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহর ক্ষমা পেয়ে যাবেন।
আল্লাহ বলেছেন,
“তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। ”
(সূরাহ নূহ: আয়াত ১০)
যারা ক্ষমা চায়, আল্লাহ তাদের ক্ষমা করবেন। আপনার যদি আর্থিক সমস্যা থাকে, যদি নিঃসন্তান দম্পতি হয়ে থাকেন, ইস্তিগফার হলো এ সবকিছুর ঔষধ, কুরআনের স্পষ্ট আয়াত দ্বারা তা প্রমাণিত। আর এই ইস্তিগফারের উত্তম সময় হলো ফজরের আগে। আল্লাহ বলেন,
“আর বলেছি, ‘তোমাদের রবের কাছে ক্ষমা চাও; নিশ্চয় তিনি পরম ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন, আর তোমাদেরকে ধন-সম্পদ ও সন্তান- সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগ-বাগিচা দেবেন আর দেবেন নদী-নালা।” (সূরাহ নূহ: আয়াত ১০-১২)
আপনি ক্ষমতা চান? সমাজে একটি ভালো পজিশনে যেতে চান বা চাকরিতে পদোন্নতি চান? ইউনিভার্সিটিতে এডমিশন নিতে গিয়ে বারবার ব্যর্থ হচ্ছেন? আল্লাহর কসম! ইস্তিগফার করুন আর ফলাফল দেখুন।
ধূলিমলিন উপহার: রামাদান
শাইখ আহমাদ মুসা জিবরীল

আলহামদুলিল্লাহ , বহু অপেক্ষার পর আবারও চালু হলো মালয়েশিয়ার শ্রমবাজার। দু'দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশ...
19/12/2021

আলহামদুলিল্লাহ ,
বহু অপেক্ষার পর আবারও চালু হলো
মালয়েশিয়ার শ্রমবাজার। দু'দেশের মধ্যে সমঝোতা স্মারক সই হয়েছে। বাংলাদেশের পক্ষে প্রবাসীকল্যাণ মন্ত্রী ইমরান আহমদ ও মালয়েশিয়ার পক্ষে দেশটির মানবসম্পদমন্ত্রী এম সারাভানান সই করেন

জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া ...
05/10/2021

জার্মানির এক নামকরা ব্যাংকে ব্যাংক ডাকাতির সময় ডাকাত দলের সর্দার বন্দুক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বললো, "কেউ কোনো নড়াচড়া করবেন না, টাকা গেলে যাবে সরকারের, কিন্তু জীবন গেলে যাবে আপনার আর তাই ভাবনা চিন্তা করে আপনার পরবর্তী পদক্ষেপ ঠিক করুন।"

এই কথা শোনার পর, সবাই শান্ত হয়ে চুপচাপ মাথা নিচু করে শুয়ে পড়েছিল। এই ব্যাপারটাকে বলে "Mind Changing Concept”, অর্থাৎ মানূষের ব্রেইনকে আপনার সুবিধা অনুযায়ী অন্যদিকে কনভার্ট করে ফেলা।

সবাই যখন শুয়ে পড়েছিল, তখন এক সুন্দরী মহিলার কাপড় অসাবধানতা বসত তার পা থেকে কিছুটা উপরে ঊঠে গিয়েছিল এমন সময় ডাকাত দলের সর্দার তার দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠলো, "আপনার কাপড় ঠিক করুন! আমরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছি, রেপ করতে না।"

এই ব্যাপারটাকে বলে "Being Professional”, অর্থাৎ আপনি যেটা করতে এসেছেন, সেটাই করবেন। যতই প্রলোভন থাকুক অন্যদিকে মনোযোগ দেওয়া যাবে না।

যখন ডাকাতরা ডাকাতি করে তাদের আস্তানায় ফিরে এলো তখন এক ছোট ডাকাত(এমবিএ পাশ করা) ডাকাত দলের সর্দার(যে ক্লাস ফাইভ পর্যন্ত পড়াশোনা করেছে)কে বললো, "বস চলেন টাকাটা গুনে ফেলি"

ডাকাত দলের সর্দার মুচকি হেসে বললো, তার কোনোই প্রয়োজন নেই, কেনোনা একটু পরে টিভি ছাড়লে নিউজ চ্যানেলগুলোই বলে দেবে আমরা কতো টাকা নিয়ে এসেছি।

এই ব্যাপারটাকে বলে "Experience"। অভিজ্ঞতা যে গতানুগতিক সার্টিফিকেট এর বাইরে গিয়েও কাজ করতে পারে, ইহা তার একটি ঊৎকৃষ্ট প্রমাণ।

ডাকাতরা চলে যাওয়ার সাথে সাথেই ব্যাংক এর এক কর্মচারি ব্যাংক ম্যানেজারের কাছে ছুটে এসে বললো, স্যার তাড়াতাড়ি চলেন পুলিশকে ফোন করি, এখনই ফোন করলে ওরা বেশিদূর যেতে পারবে না। ব্যাংক ম্যানেজার কর্মচারিকে থামিয়ে দিয়ে বললো, ওদেরকে আমাদের সুবিধার জন্যই এই ২০ মিলিয়ন টাকা নিয়ে যেতে দেওয়া উচিৎ, তাহলে আমরা যে ৭০ মিলিয়ন টাকার গরমিল করেছি, তা এই ডাকাতির ভিতর দিয়েই চালিয়ে দেওয়া যাবে।

এই ব্যাপারটাকে বলে, Swim with the tide, অর্থাৎ নিজের বিপদকেও বুদ্ধি দিয়ে নিজের সুবিধা হিসেবে ব্যবহার করা।

কিছু সময় পরেই, টিভিতে রিপোর্ট আসলো, ব্যাংক ডাকাতিতে ১০০ মিলিয়ন টাকা লোপাট। ডাকাতরা সেই রিপোর্ট দেখে বারবার টাকা গুনেও ২০ মিলিয়ন এর বেশি বাড়াতে পারলো না। ডাকাত দলের সর্দার রাগে ক্রুদ্ধ হয়ে বললো, "শালা আমরা আমাদের জীবনের ঝুকি নিয়ে, এতো কিছু ম্যানেজ করে মাত্র ২০ মিলিয়ন টাকা নিলাম আর ব্যাংক ম্যানেজার শুধুমাত্র এক কলমের খোঁচাতেই ৮০ মিলিয়ন টাকা সরিয়ে দিল। শালা চোর-ডাকাত না হয়ে পড়াশোনা করলেই তো বেশি লাভ হত।"

এই ব্যাপারটাকে বলে "Knowledge is worth as much as gold!" অর্থাৎ অসির চেয়ে মসী বড়।

ব্যাংক ম্যনেজার মন খুলে হাসছে, কেনোনা তার লাভ ৮০ মিলিয়ন টাকা। ৭০ মিলিয়ন টাকার গরমিল করেও সে আরও ১০ মিলিয়ন টাকা এই সুযোগে তার নিজের পকেটে ঢুকিয়ে ফেলেছে।

এই ব্যাপারটাকে বলে,
"Seizing the opportunity.” Daring to take risks!

এভাবেই যেকোনো সিচুয়েশনকে কাজে লাগাতে হয়।

লেখা এবং ছবি ফেসবুক থেকে সংগৃহীত।

শিক্ষা ও তথ্য কেন্দ্র।

Urgent wanted
30/09/2021

Urgent wanted

Address

Taman Padason, B-0-3, Jinjang, Kepong , Kuala Lumpur.
Jinjang
52100

Alerts

Be the first to know and let us send you an email when Shapla Travel & Tours Sdn Bhd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shapla Travel & Tours Sdn Bhd:

Share

Category