Sabaah Services Flight Reservation Sungai Rengit

Sabaah Services Flight Reservation Sungai Rengit Flight Reservation & Man power supply .

31/01/2024
মজিদ চাচার ফ্লাইট রাত ১২টায়। তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ১২টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আগে গেলে...
29/11/2023

মজিদ চাচার ফ্লাইট রাত ১২টায়। তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ১২টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আগে গেলেই বিমানে উঠে বসতে পারবেন। ‍কিন্তু তিনি তা পারলেন না।

Sabaah flight reservation Sungai Rengit . +60195695410 এর পরামর্শ মেনে চলুন।

** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

** ফ্লাইটের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।

** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

26/10/2023
আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমান কিছু দিবো।কিন্তু আমার কাছে মেয়ে ওয়ারিস হিসেবে যেই সম্পত্...
24/10/2023

আমার মেয়ের বিয়েতে ভরি ভরি গয়না আর ফার্নিচার না দিয়ে অল্প পরিমান কিছু দিবো।কিন্তু আমার কাছে মেয়ে ওয়ারিস হিসেবে যেই সম্পত্তি পাবে,সেটা দিয়ে মেয়েকে ছোট করে হলেও একটা ঘর বানিয়ে দিবো।অথবা ঘর করার একটা ছোট জায়গা কিনে দিবো।যেইটাতে একমাত্র হস্তক্ষেপ থাকবে আমার মেয়ের।তার স্বামী,সন্তান,বাবা,ভাই,কেউ সেখানে কোনো অংশ পাবে না তার মৃত্যুর আগ পর্যন্ত।।এর ফলে অন্তত কোথাও অবহেলিত হবে না।
যেন আমার মেয়ে অন্তত বাসাটা ভাড়া দিয়ে মান্থলি একটা ইনকাম করতে পারে।
((জানো তো,আজকাল টাকা আর জায়গা ওয়ালা মানুষের খুব দাম!!🙂))

আর বাবার বাড়িতে ভাইয়ের সংসারে বা স্বামীর বাড়িতে অথবা নিজের ছেলের সংসারে অশান্তিতে থাকলে অন্তত আমার মেয়ে দিনশেষে এইটা ভেবে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে যে,
আমার একটা ঘর আছে।🙂
এই ঘর টায় এসে মাঝে মাঝে আমার মেয়ে আনন্দে চোখের জল ফেলবে।।মন চাইলে বেলা গড়িয়ে ঘুম থেকে উঠবে,দেরিতে খাবে।।কেউ এসে একটা কথা শুনানোর অধিকার থাকবে না।।

কথাগুলোতে অনেক প্রশ্ন উঠবে আমি জানি,কিন্তু বাস্তবতা বড্ড তিক্ত🙂যারা ভুক্তভোগী তারাই বুঝবে আমার কথা গুলোও মর্ম।।

জীবনে মেয়েরা একটা সময় একটা ঘরের খুব অভাব বোধ করে।একটা ব্যক্তিগত ঘরের অভাব।💔 Saiful Islam
©

ইমিগ্রেশন গেটটি একবার অতিক্রম করলে,যে জায়গাটিকে আপনি চিরকালের জন্য বাড়ি বলেছিলেন সেটি আর আপনার বাড়ি নয় এবং ফিরে যাওয...
18/10/2023

ইমিগ্রেশন গেটটি একবার অতিক্রম করলে,
যে জায়গাটিকে আপনি চিরকালের জন্য বাড়ি বলেছিলেন সেটি আর আপনার বাড়ি নয় এবং ফিরে যাওয়ার কোনও সুযোগ নেই।

যে দেশটি চিরকাল আপনার বাড়ি ছিল সেই দেশটি এখন এমন একটি জায়গা যেখানে আপনি বেড়াতে আসবেন। আপনার রুম, আপনার বাড়ি কেবল আপনার স্মৃতিতে থাকবে । তারপরে একবার আপনি প্লেনে চড়ুন এবং ধীরে ধীরে বাংলাদেশকে মেঘের মধ্যে এবং তারপর মানচিত্র থেকে বিলুপ্ত হতে দেখবেন, যখন আপনি বুঝতে পারবেন, আপনি যা ভালোবাসতেন তা আকাশের নীচে বিবর্ণ হয়ে গেছে এবং সেই জীবনটিই আপনি আবার নতুন করে শুরু করার জন্য রেখে গেছেন।

সবার শেষ টা সুন্দর হোক,শুকুর আলহামদুরিল্লাহ।

মালোশিয়াতে যারা নতুন আসবেন এবং পুরোনো যেই ভাইয়েরা আছেন তাদের জন্য কিছু পরামর্শ  আপনারা ইচ্ছে করলে দেশের সুনাম বাড়াতে পার...
11/10/2023

মালোশিয়াতে যারা নতুন আসবেন এবং পুরোনো যেই ভাইয়েরা আছেন তাদের জন্য কিছু পরামর্শ

আপনারা ইচ্ছে করলে দেশের সুনাম বাড়াতে পারেন। আবার দেশের সম্মান নষ্টও করতে পারেন। আপনারা মালোশিয়াতে যে সকল কাজ গুলো করবেন না, এই সব কাজ বা এই সব স্বভাব মালয়েশিয়ার নাগরিকরা পছন্দ করেনা, এবং আমাদের কটু কথাও বলে।

১) রাস্তায় চলার সময় যেখানে সেখানে থুতু, কফ, নাকের ময়লা ফেলবেন না।
২) আমরা যেহেতু পরিশ্রম করি এই জন্য আপনাদের গায়ে একটু ঘামের গন্ধ হয়। আপনারা বগলের নিচে রেক্সোনা ব্যবহার করবেন এটার দাম এদেশে বেশি না অল্প কিছু রিংগিত এর মত এক বার কিনলে অনেক দিন ব্যবহার করতে পারবেন। কারন আপনাদের পাশ দিয়ে যখন এদেশি নাগরিকরা চলা ফেরা করে তখন ওরা কটু কথা বলে। কিংবা তাদের সাথে লিফটে বা পাবলিক বাসে উঠলে তারা কটু কথা বলে যদি আপনাদের গা থেকে গন্ধ আসে।
৩) বাসে ট্রেনে উঠে মোবাইল ফোনে উচ্চস্বরে কথা বলবেন না।
৪) এখানে মেয়েদের পোশাক আশাক একটু ছোট বা টাইট পরেই থাকে তাই আপনারা তাদের দিকে তাকিয়েই থাকবেন না। যদি এরকম করেন তাহলে ওরা মনে করে কোন দিন মেয়ে লোক দেখেননি। তবে এই দেশে অনেক পরহেজগার লোক ও আছে। তাই ইতিবাচক চিন্তায় থাকবেন।
৫) মানুষের সামনে আপনার শরীরের যেখানে সেখানে চুলকাবেন না, ( বিশেষ করে নিজের লজ্জা স্থানে) এই কাজটা সব চেয়ে খারাপ মনে করে।
৬) পাবলিক ট্রান্সপোর্টে উঠে মানে বাসে ট্রেনে উঠে নিজের মোবাইলের গান জোরে বাজাবেন না, এতে করে এদেশের মানুষ বিরক্ত বোধ করে।
গান শুনতে ইচ্ছে করলে ইয়ারফোনে শুনুন।
৭) বাসে ট্রেনে উঠলে এখানকার বৃদ্ধ মানুষদের আগে বসার ব্যবস্থা করে দিবেন তাহলে আপনার সম্মান বাড়বে দেশের সম্মান বাড়বে।
৮) দেশের মত এক সাথে অনেক মানুষ জটলা করে থাকবেন না।
৯) আপনি যদি কোন ফ্ল্যাট বা কন্ডোতে থাকেন তাহলে বেলকনি থেকে কোন ময়লা ফেলবেন না।
যখন কোন বাংলাদেশী ভাই কে বাংলা বলে গালি দিয়ে কটু কথা বলে তখন নিজের কাছে খুব খারাপ লাগে।

ছবি সংগ্রহঃ গুগল
বিশেষ দ্রষ্টব্য - আমি কাউকে ছোট করে কথা গুলো বলিনি, আর কাউকে জ্ঞানও দেইনি। শুধু বেসিক কথাগুলো বললাম,,, কেউ কষ্ট পেলে আমি দুঃখিত।

10/10/2023
পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বল্লেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে ...
09/10/2023

পাসপোর্ট অফিসে গেলাম একটা জরুরি পাসপোর্ট করার জন্য। জিজ্ঞেস করলাম কত দিন লাগবে। বল্লেন সাধারনত ১২ দিনে পাওয়ার কথা। তবে এখন বই সংকট। ১ মাসও লাগতে পারে। মন খারাপ করে বাইরে চলে এলাম। অমনি এক দরবেশ বাবা ডাক দিলো। হে বৎস, মন খারাপ করে কোথায় যাচ্ছিস? তোর কি লাগবে আমাকে বল। বললাম, বাবা আমার জরুরি পাসপোর্ট দরকার। কিন্তু ওনারা বলছে ১ মাসও লাগতে পারে।

হোক মাওলা, দেখি তোর কাগজপত্র গুলো। তারপর দরবেশ বাবা আমার কাগজ গুলো নিয়ে ফচাৎ করে ছিড়ে ফেললেন। তারপর নতুন ফরম দিয়ে বললেন এটা পুরন কর। বললাম, বাবা আমিতো অরিজিন্যাল কুমিল্লার রসমালাইর মতো খাটি ফার্স্ট ক্লাশ গেজেটেড কর্মকর্তা দিয়ে সত্যায়িত করে এনেছিলাম। এখন আবার গ্যাজেটেড কর্মকর্তা পাব কোথায়?

বাবা বললেন, আমার চেয়ে বড় কর্মকর্তা আর কে আছেরে এই জগতে। তুই পূরণ কর। সত্যায়িত আমি করব। ফরম পূরণ করে বাবার হাতে দিলাম। বাবা বললেন হাদিয়া দিয়ে ছবি তুলে তুই যাগা। ঠিক ৪ দিন পর তোকে স্বপ্নে কল দেব। এসে বই নিয়ে যাবি।
বলেন কি বাবা, মাত্র ৪ দিন! এ কি করে সম্ভব! সত্যি করে বলেন বাবা, আপনি মানুষ নাকি জিবন্ত অলি? পাসপোর্ট অফিসের লোকজন বলে ১ মাস লাগবে। আর সরকারি নিয়মে ১২ দিনের নিচে কোন ভাবেই বই পাওয়া যায় না, কিন্তু আপনি ৪ দিনে কিভাবে দেবেন?
এসব তুই বুঝবি নারে, সব উপরওয়ালার লীলা খেলা। তারাতারি টাকাটা দে, উপর ওয়ালাকে দিয়ে আসি।

৬.৫ হাজার সরকারি ফি। আর বাবার হাদিয়া ৮ হাজার। মোট ১৪.৫ হাজার টাকা দিলাম। বাবা কাগজগুলো নিয়ে উপরওয়ালার কাছে চলে গেলেন। এই টাকার ভাগ বাবা একা নেবেন না। ভাগ পাবেন বাবা, তার বাবা, তার বাবা পর্যন্ত। বাবাকে জিজ্ঞেস করেছিলাম, পুলিশ বাড়িতে যাবে না ভেরীফিকেশন করতে?
বাবা বললেন তুইতো ভেরী বোকা লোকরে। পুলিশের দুই চোখে দুইটা কচকচে নোট নিয়ে চাপ দিয়ে একটা ফু দেব, অমনি তোর বাড়ি ঘর সব স্বপ্নে ভেরীফিকেশন করে ফেলবে। সব উপর ওয়ালার লীলা খেলারে। হোক মাওলা।

ঠিক চার ওয়ার্কিং ডে এর পর আজকে বাবা কল দিলেন। আয় বৎস পাসপোর্ট নিয়ে যা। আজকে ১৫মে, অথচ ডেলিভারী স্লিপে লিখা ডেলিভারী ডেট ১৯ মে ২০১৯।
সত্যি দরবেশ বাবার হেকমত বড় কড়া। আমি বাবার চরন দুটিতে লুটিয়ে পড়লাম। বাবা আপনিই সেরা। আপনার পদধুলি দেন।

হাসপাতাল, বিআরটিএ, পাসপোর্ট অফিস,ভূমি অফিস সহ সরকারী সব প্রতিষ্ঠানের আশেপাশে এমন অনেক দরবেশ বাবা দলে দলে বসে জিকির আসগারে মত্ত আছেন। উপর ওয়ালার সাথে উনাদের ডাইরেক্ট কানেকশন।
😂😂
সবাই পেইজটা ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে🥀🤍
পেইজ👉 Sabaah Services Flight Reservation Sungai Rengit

11/09/2023

কষ্ট যদি নেয়ামতই না হবে,তবে কষ্ট কেনো আল্লাহকে স্মরণ করায়?
“নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি।”

সূরা ইনশিরাহ:০৫

Nak booking tiket ke mana mana
04/09/2023

Nak booking tiket ke mana mana

Address

No . 10 Ground Floor Jalan Pasar Sungai Rengit
Kampung Sungai Rengit
81620

Telephone

+60194595410

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabaah Services Flight Reservation Sungai Rengit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sabaah Services Flight Reservation Sungai Rengit:

Share