Amisha Travel

Amisha Travel Airlines ticketing ,transportation ,hotel reservation , holiday package and Educational consultant

29/01/2025

ওয়ার্ক পারমিট ভিসার বর্তমান অবস্থা: যে দেশগুলো বন্ধ, যে দেশগুলো খোলা

বর্তমানে বাংলাদেশ থেকে হাঙ্গেরির ওয়ার্ক পারমিট ভিসা বন্ধ রয়েছে। তবে আশার কথা হলো, এটি পুনরায় খোলার সম্ভাবনা আছে। ধারণা করা হচ্ছে, ফেব্রুয়ারি মাসে আবার প্রক্রিয়া শুরু হতে পারে। মার্চ থেকে সম্পূর্ণ কাজ শুরু হতে পারে।

ক্রোয়েশিয়ার ভিসা প্রসেসিং আপাতত বন্ধ মনে হচ্ছে।

পোল্যান্ড যদিও আনুষ্ঠানিকভাবে খোলা আছে, বাস্তবিক অর্থে এটি কার্যত বন্ধই বলা চলে। এর প্রধান কারণগুলো হলো:
- ড্র সিস্টেমে ডেট পাওয়া যায় না।
- পারমিটের মেয়াদ শেষ হয়ে গেলেও ডেট মেলে না।
- ডেট পাওয়া গেলেও ইন্ডিয়ান ভিসা হয় না।
- সব শর্ত পূরণ করেও শেষ পর্যন্ত পোল্যান্ড ভিসা প্রসেস হয় না।
- বাংলাদেশিদের জন্য পোল্যান্ড ভিসার সাফল্যের হার ১০% এরও কম।

বর্তমানে যেসব দেশে কাজ চলছে:

নন-শেনজেন দেশগুলোর মধ্যে:
- সার্বিয়া
- মালদোভা
- রাশিয়া

শেনজেন দেশগুলোর মধ্যে:
- ইতালি
- পর্তুগাল
- বুলগেরিয়া
- রোমানিয়া
- স্লোভেনিয়া
- স্লোভাকিয়া
- অল্প পরিমাণে হলেও অস্ট্রিয়া, জার্মানি ও ফ্রান্স।

ভবিষ্যৎ পরিকল্পনা ও পরামর্শ:
বর্তমানে কিছু দেশের ভিসা প্রসেস হঠাৎ করেই বন্ধ হয়ে গেছে। তাই যারা ভিন্ন ভিন্ন ভিসা প্রসেসিংয়ে রয়েছেন, তাদের জন্য আমাদের পরামর্শ—পানিক না হয়ে ধৈর্য ধরুন। সময় দিন। নতুন দেশে কাজের সুযোগ শিগগিরই শুরু হতে পারে।

সবাইকে শুভ কামনা। ইউরোপ ভিসা সংক্রান্ত তথ্য এর জন্য- সাথেই থাকুন। কপি না করে শেয়ার করুন, স্বাস্থ্য ভালো থাকবে

Copy post

29/11/2024

আলহামদুলিল্লাহ!
🇭🇷 ক্রোয়েশিয়ার VFS সেন্ট্রার ইতিমধ্যে বাংলাদেশের VFS গ্লোবাল এর সার্ভারে দেখা যাচ্ছে। খুবই শিঘ্রই বাংলাদেশ থেকেই জমা দিতে পারবেন। এখন আর কষ্ট করে নেপালে গিয়ে সময় নষ্ট এবং ২-৩ লাখ টাকা নষ্ট করা লাগবে না। খুব সহজে বাংলাদেশ থেকে পাবে সবাই ক্রোয়েশিয়ার ভিসা।

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:১ :আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভু...
27/09/2024

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়:

১ :আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে
,
২ পাসপোর্ট তৈরি ঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী
,
( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংসোদন একটু সময় সাপেক্ষ বিষয়)
,
,
৩ SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা
,
৪ সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা
,
৫ IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশ্ববিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়
,
৬ স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো
,
৭ আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা
,
৮ SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়
,
৯ ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে
,
১০ আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা
,
১১ আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা
,
১২ ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা
,
১৩ বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো
,
১৪ যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন
,
১৫ যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে
,
আমার কাছে এই ১৫ টা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ মনে হয়ছিল, আশা করি অনেকের কাজে আসবে।
(সংগ্রহীত & পরিমার্জিত)

আলহামদুলিল্লাহ্ 😊 ১ দিনেমালয়েশিয়ার ৬ মাসের টুরিস্ট ভিসা ✌আপনার ভ্রমন সংক্রান্ত সমস্ত জটিলতা দূর করতে এবং নির্ভুল ও সঠিক ...
24/09/2024

আলহামদুলিল্লাহ্ 😊 ১ দিনে
মালয়েশিয়ার ৬ মাসের টুরিস্ট ভিসা ✌

আপনার ভ্রমন সংক্রান্ত সমস্ত জটিলতা দূর করতে এবং নির্ভুল ও সঠিক নিয়মে ভিসা আবেদন, এয়ার টিকিট, হোটেল বুকিং সহ যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে :-
𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐧𝐞𝐞𝐝 𝐦𝐨𝐫𝐞 𝐢𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞 𝐜𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐭𝐡𝐞 𝐧𝐮𝐦𝐛𝐞𝐫 𝐛𝐞𝐥𝐨𝐰
💬 +60102665124 what's up
☎️+8801812-475630 ||
📧 [email protected]
🌐 www.amishatravel.com
🏠 Office: S R GARDEN 52 NAYAPALTAN., Dhaka, Bangladesh.

৩১ ডিসেম্বর, ২০২৪ এর পরে থাইল্যান্ড স্টীকার ভিসার পরিবর্তে ই-ভিসা দিবে 🇹🇭
15/09/2024

৩১ ডিসেম্বর, ২০২৪ এর পরে থাইল্যান্ড স্টীকার ভিসার পরিবর্তে ই-ভিসা দিবে 🇹🇭

অনেক শিক্ষার্থী ব্যাংক থেকে ডলার নিতে পারছেন না অতিরিক্ত দামের জন্য। ঢাকা এয়ারপোর্টে এখন অনেক কম দামে ডলার নিতে পারবেন। ...
14/09/2024

অনেক শিক্ষার্থী ব্যাংক থেকে ডলার নিতে পারছেন না অতিরিক্ত দামের জন্য। ঢাকা এয়ারপোর্টে এখন অনেক কম দামে ডলার নিতে পারবেন। বাংলাদেশি ক্যাশ টাকাও যদি থাকে নিয়ে এসে কিনে নিতেও পারেন ইমিগ্রেশন ক্রস করে।

ঢাকা এয়ারপোর্ট টোটালি পরিবর্তন হয়েছে। অনেক ভালো সেবা পাবেন আশা করি। শুভকামনা রইল।

ধন্যবাদ।

🇲🇾 মালেশিয়া টুরিস্ট ভিসা 🇲🇾✴মাত্র ৪৮ ঘন্টায় মালেশিয়া টুরিস্ট ভিসা প্রসেসিং করে দিচ্ছি আমরা।♻️আপনার সব ডকুমেন্টস ঠিক থাকল...
13/09/2024

🇲🇾 মালেশিয়া টুরিস্ট ভিসা 🇲🇾
✴মাত্র ৪৮ ঘন্টায় মালেশিয়া টুরিস্ট ভিসা প্রসেসিং করে দিচ্ছি আমরা।
♻️আপনার সব ডকুমেন্টস ঠিক থাকলে ৪৮ ঘন্টার মধ্যেই হাতে পেয়ে যাবেন আপনার কাঙ্খিত ভিসাটি।
💥`মালয়েশিয়া ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসঃ-
১। পাসপোর্ট (নূন্যতম ৬ মাস মেয়াদ থাকতে হবে)।
২। ব্যাংক ব্যালেন্স নূন্যতম ১লক্ষ টাকা(জন প্রতি) সহ বিগত ৬ মাসের ব্যাংক ষ্টেটম্যান্ট এবং ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট ।
৩। ব্যবসায়ীদের জন্য ট্রেড লাইসেন্স ইংরেজীতে অনুবাদ সহ নোটারী কপি, কোম্পানী প্যাড ও ভিজিটিং কার্ড ইংরেজিতে।
৪। চাকুরীজীবীদের জন্য অফিস থেকে এনওসি লেটার, ভিজিটিং কার্ড ও অফিসের আইডি কার্ডের কপি।
৫। ছবি ২ কপি ৩৫x৪৫ সাইজ রঙ্গিন, সাদা ব্যাকগ্রাউন্ড, ম্যাট প্রিন্ট।
৬। সাথে স্পাউস থাকলে তার, পাসপোর্ট, ছবি, ন্যাশনাল আইডি কার্ডের কপি, ম্যারিজ সার্টিফিকেট।
৭। সাথে বাচ্চা থাকলে তাদের পাসপোর্ট, ছবি, জন্ম সনদ ও স্কুলের আইডি কার্ড কপি। 𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐧𝐞𝐞𝐝 𝐦𝐨𝐫𝐞 𝐢𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞 𝐜𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐭𝐡𝐞 𝐧𝐮𝐦𝐛𝐞𝐫 𝐛𝐞𝐥𝐨𝐰
💬 +60102665124 what's up
☎️+8801812-475630 ||
📧 [email protected]
🌐 www.amishatravel.com
🏠 Office: S R GARDEN 52 NAYAPALTAN., Dhaka, Bangladesh.

আলহামদুলিল্লাহ্ 😊 ১ দিনেCambodia  ৩ মাসের টুরিস্ট ভিসা ✌আপনার ভ্রমন সংক্রান্ত সমস্ত জটিলতা দূর করতে এবং নির্ভুল ও সঠিক ন...
13/09/2024

আলহামদুলিল্লাহ্ 😊 ১ দিনে
Cambodia ৩ মাসের টুরিস্ট ভিসা ✌

আপনার ভ্রমন সংক্রান্ত সমস্ত জটিলতা দূর করতে এবং নির্ভুল ও সঠিক নিয়মে ভিসা আবেদন, এয়ার টিকিট, হোটেল বুকিং সহ যে কোন প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের সাথে :-
𝐈𝐟 𝐲𝐨𝐮 𝐧𝐞𝐞𝐝 𝐦𝐨𝐫𝐞 𝐢𝐧𝐟𝐨𝐫𝐦𝐚𝐭𝐢𝐨𝐧, 𝐩𝐥𝐞𝐚𝐬𝐞 𝐜𝐨𝐧𝐭𝐚𝐜𝐭 𝐭𝐡𝐞 𝐧𝐮𝐦𝐛𝐞𝐫 𝐛𝐞𝐥𝐨𝐰
💬 +60102665124 what's up
☎️+8801812-475630 ||
📧 [email protected]
🌐 www.amishatravel.com
🏠 Office: S R GARDEN 52 NAYAPALTAN., Dhaka, Bangladesh.

Address

Jalan Ampang Utama 2/1
Kuala Lumpur
68000

Alerts

Be the first to know and let us send you an email when Amisha Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amisha Travel:

Shortcuts

Share