কলিং ভিসা

কলিং ভিসা বাংলাদেশিদের জন্য সব দেশের ভিসার সঠি?

03/08/2026

Malaysia 🇲🇾চলতি সাপ্তাহেই কলিং ভিসার s o p ঠিক হবে। আগামী সাপ্তাহ থেকে মেডিকেল শুরু হবে।
চলতি মাসের শেষ দিকে ১ম ফ্লাইট সম্পন্ন হবে।

 #মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লাল গালিচায় উষ্ণ আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেছেন। গতকাল শনিবার তিনি মালয়েশি...
22/06/2026

#মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম লাল গালিচায় উষ্ণ আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেছেন। গতকাল শনিবার তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে দুই দিনের সরকারি সফরে কুয়ালালামপুর এসে পৌঁছান। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

‘পেরদানা পুত্রা’ ভবন প্রাঙ্গণে একটি লাল গালিচা বিছিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনোয়ার ইব্রাহিম আনুষ্ঠানিক সংবর্ধনা জানান। এই সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ সোমবার (২২ জুন ২০২৬) সকাল সোয়া ৯টার দিকে (স্থানীয় সময়) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় প্রধানমন্ত্রীর কার্যালয় ‘পেরদানা পুত্রা’ ভবনে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তাঁর সহধর্মিণী দাতুক সেরি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিনী ডা. জুবাইদা রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান।

মালয়েশিয়ার সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল জনাব তারেক রহমানকে গার্ড অব অনার প্রদান করে। এই সময় বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সঙ্গীত বাজানো হয়। প্রধানমন্ত্রী গার্ড পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন।

এরপর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রেজেন্টেশন লাইনে তারেক রহমানের সঙ্গে তাঁর মন্ত্রিসভার সহকর্মীদের পরিচয় করিয়ে দেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীও তাঁর সফরসঙ্গীদের আনোয়ার ইব্রাহিমের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

মালয়েশিয়ার শ্রমবাজার সবার জন্য উন্মুক্ত হোক সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার উন্মুক্ত হোক !!!! প্রধানমন্ত্রী তারেক রহমানের প্...
03/06/2026

মালয়েশিয়ার শ্রমবাজার সবার জন্য উন্মুক্ত হোক সিন্ডিকেট মুক্ত শ্রমবাজার উন্মুক্ত হোক !!!! প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের আমন্ত্রণ এসেছিল ভারত থেকে। গত ফেব্রুয়ারিতে নির্বাচনের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান। আমন্ত্রণ ছিল মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পক্ষ থেকেও। এরপরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়েরও আমন্ত্রণপত্র আসে বেইজিং সফরের জন্য। শেষ পর্যন্ত ভারত বা চীন নয়, সরকারপ্রধান হিসেবে নিজের প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তারেক রহমান।

মালয়েশিয়া শ্রমবাজারে নতুন আশার আলো: কলিং ভিসা চালুর পথে বড় অগ্রগতিবুধবার (৯ এপ্রিল ২০২৬) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পু...
09/04/2026

মালয়েশিয়া শ্রমবাজারে নতুন আশার আলো: কলিং ভিসা চালুর পথে বড় অগ্রগতি

বুধবার (৯ এপ্রিল ২০২৬) মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে শ্রমবাজার উন্মুক্তকরণ, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা বৃদ্ধি এবং অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে নীতিগত সম্মতি হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার আবারও চালুর সম্ভাবনায় আশায় বুক বাঁধছেন লাখো বাংলাদেশি কর্মপ্রত্যাশী।

পুত্রজায়ায় অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক নিয়োগ পুনরায় শুরু করা এবং বহুল প্রতীক্ষিত কলিং ভিসা প্রক্রিয়া দ্রুত চালুর উদ্যোগ।

বৈঠকে সিদ্ধান্ত হয়, শ্রমবাজারকে আরও বিস্তৃত ও কার্যকর করা হবে এবং নির্মাণ, কৃষি, প্ল্যান্টেশন, ম্যানুফ্যাকচারিংসহ বিভিন্ন খাতে বাংলাদেশি কর্মীদের নিয়োগের পথ আবারও খুলে দেওয়া হবে। একই সঙ্গে অতীতে যে অনিয়ম, দালালচক্র ও অতিরিক্ত খরচের অভিযোগ ছিল, তা দূর করতে একটি স্বচ্ছ ও নিয়ন্ত্রিত নিয়োগ ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে উভয় দেশ একমত হয়।

সবচেয়ে বড় স্বস্তির খবর হচ্ছে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর অভিবাসন ব্যয় কমানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। এতে করে সাধারণ শ্রমিকদের আর্থিক চাপ কমবে এবং বৈধ পথে বিদেশ যাওয়ার সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কলিং ভিসা চালুর বিষয়েও বৈঠকে ইতিবাচক অগ্রগতি হয়েছে। দ্রুতই এর কারিগরি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষ করে এটি পুনরায় চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এই সিদ্ধান্তের খবরে মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি প্রবাসী এবং দেশে থাকা কর্মপ্রত্যাশীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে। অনেকেই বলছেন, এটি শুধু একটি সিদ্ধান্ত নয়, বরং তাদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়ার মতো একটি বড় অগ্রগতি।

সরকারি পর্যায়ে জানানো হয়েছে, এই যৌথ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য দ্রুতই বিস্তারিত রূপরেখা প্রকাশ করা হবে।

🇲🇾 মালয়েশিয়া ভিত্তিক 🇧🇩 প্রবাসীদের সব রকম 📢 সংবাদ পেতে "প্রবাসীর চোখ" পেজে ফলোদিন দিয়ে সাথেই রাখুন ....

#মালয়েশিয়া_শ্রমবাজার
#বাংলাদেশ_মালয়েশিয়া
#কলিং_ভিসা
#প্রবাসীর_খবর
#প্রবাসী_আশা
#বাংলাদেশ_প্রবাসী
#শ্রমবাজার_খুলছে
#প্রবাসীর_চোখ
#বিদেশ_যাত্রা
#নতুন_আশা
#প্রবাসী_জীবন

তিন দিনের সফর শেষে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কুয়ালালামপু...
13/08/2025

তিন দিনের সফর শেষে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ঢাকার পথে ।

30/08/2022
গতকাল রাতে বাংলাদেশ থেকে ফ্লাই করা কলিং ভিসায় আসা সবাই মালয়েশিয়ায় পৌছেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বের হওয়ার পরে...
25/08/2022

গতকাল রাতে বাংলাদেশ থেকে ফ্লাই করা কলিং ভিসায় আসা সবাই মালয়েশিয়ায় পৌছেছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে বের হওয়ার পরের ছবি।

খরচ জিজ্ঞাসা করে নিজেকে লজ্জিত করবেন না😂
খরচ সব্বাই বলবে ৮০ হাজার🤗

20/08/2022

মালয়েশিয়া কলিং ভিসার কর্মীদের ফ্লাইট প্রতিদিন। পুরোদমে চলছে সকল কার্যক্রম। প্রবাস তথ্যকেন্দ্র। মিরাজ হোসেন গাজী।

08/08/2022

আলহামদুলিল্লাহ, 08/08/2022
দীর্ঘ প্রতীক্ষার পর মালয়েশিয়ার কলিং ভিসার প্রথম ফ্লাইটে বাংলাদেশী শ্রমিকরা মালয়েশিয়া যাচ্ছে আজ।

এই ফ্লাইট এর মধ্য দিয়ে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হল।

কলিং ভিসার বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন বা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন।

WhatsApp +60165611424 WhatsApp+60172447047

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য.

Address

Kuala Lumpur
47500

Alerts

Be the first to know and let us send you an email when কলিং ভিসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category