12/08/2026
📢 গুরুত্বপূর্ণ নোটিশ | সম্মানিত যাত্রীবৃন্দ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। 🌸
✈️ মাস্কাট ↔ ঢাকা রুটে যাদের ফ্লাইট রয়েছে, তাদের প্রতি বিশেষ অনুরোধ—
🔴 ফ্লাইটের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে অবশ্যই আপনার টিকিট ও ফ্লাইট শিডিউল চেক করে নিন।
আপনি যে এজেন্সি থেকে টিকিট করেছেন, সেই এজেন্সির মাধ্যমে নিশ্চিত হয়ে নিন—
✅ ফ্লাইটের সময় ঠিক আছে কিনা
✅ ফ্লাইটের শিডিউলে কোনো পরিবর্তন হয়েছে কিনা
✅ ফ্লাইট বাতিল বা রিশিডিউল হয়েছে কিনা
⚠️ বর্তমান পরিস্থিতিতে অনেক সময় এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউল পরিবর্তন হলেও এজেন্সির কাছে সময়মতো ই-মেইল বা নোটিশ নাও আসতে পারে। এর ফলে যাত্রী বিমানবন্দরে গিয়ে ফ্লাইট মিস, এয়ারপোর্ট থেকে ফেরত আসা, অতিরিক্ত খরচ ও নানা ধরনের ভোগান্তির সম্মুখীন হতে পারেন।
👉 তাই নিজের নিরাপত্তা ও সুবিধার জন্য ফ্লাইটের ২৪ ঘণ্টা আগে আপনার টিকিট ও শিডিউল অবশ্যই পুনরায় যাচাই করুন।
🤝 সচেতন থাকুন, নিরাপদে ভ্রমণ করুন।
📞 WhatsApp: +968 957773474
✈️ আপনার নিরাপদ ও সুন্দর যাত্রাই আমাদের প্রত্যাশা।